বন্যা একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ মোকাবিলার অর্থ হলো দুর্যোগ ব্যবস্থাপনা যার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়। এর দ্বারা যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার কার্যক্রম ইত্যাদির সমন্বিত রূপকে বোঝানো হয়।
সুতরাং, দুর্যোগ ব্যবস্থাপনার সাফল্যকেই আমরা দুর্যোগ মোকাবিলা বলতে পারি।
স্বর্ণা বন্যার খবর শুনেও আশ্রয়কেন্দ্রে না গিয়ে বাড়িতে অবস্থান করে। বন্যার পানি তার এলাকায় ঢুকে পড়ার ফলে সে মহাবিপদে পড়ে। এ পরিস্থিতিতে স্বর্ণার করণীয়-
i. বাড়ির উঁচু ছাদ বা চালে আশ্রয় গ্রহণ করা।
ii. প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করা।
iii. চিড়া, মুড়ি, গুড়, শুকনা খাবার, স্যালাইন প্রভৃতি মজুদ রাখা।
iv. টিউবওয়েলের পানি পান করা। টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করা।
ক্ষতিকর কীট পতঙ্গ আক্রমণ থেকে বাঁচতে ঘরে কার্বলিক এসিড থাকলে ঘরের চার কোণায় কার্বলিক এসিডযুক্ত সাবানের টুকরা ছিটিয়ে রাখা।
vi. নিজ এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা।
উদ্দীপকে স্বর্ণা প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবলে পরে।
দুর্যোগ পরবর্তী সময়ে স্বর্ণার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে যেসব কাজ করা প্রয়োজন সেগুলো হলো-
i. বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরবাড়ি বাসযোগ্য করে তোলা।
ii. ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুননির্মাণের জন্য চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে অথবা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা।
iii. বন্যার পর বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিতে পারে। এজন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও এসব রোগের প্রতিষেধক টিকা বা ইনঞ্জেকশন গ্রহণ করা।
iv. কৃষি বিভাগের পরামর্শ নিয়ে স্বল্পসময়ে চাষযোগ্য ফসলের আবাদ করা।
v. সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহযোগিতা গ্রহণ করা।
উপরিউক্ত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে স্বর্ণা দুর্যোগপরবর্তী সময়ে তার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে।
Related Question
View Allনদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!