যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে।
ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই ব্যয়যোগ্য নয়।
মানুষ যা আয় করে তার সম্পূর্ণ অংশই ব্যয় করতে পারে না। মানুষের আয়ের একটি অংশ সরকারকে কর ও অন্যান্য ব্যয় হিসেবে প্রদান করতে হয়। এসব কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা সে ভোগের জন্য ব্যয় ও সঞ্চয় করতে পারে। অর্থাৎ ব্যক্তিগত আয় থেকে আয়কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। কাজেই ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণ অংশই ব্যয়যোগ্য নয়।
উদ্দীপকের তথ্যের আলোকে নিচে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা হলো
একটি নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে যে আয়ে সামগ্রিক যোগান (AS) এবং সামগ্রিক চাহিদা (AD) সমান হয়, তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। অর্থাৎ ভারসাম্য অবস্থায় বন্ধ অর্থনীতিতে ভোগ ব্যয় (C), বিনিয়োগ ব্যয় (1) ও সরকারি ব্যয় (G) এর সমষ্টি জাতীয় আয় (Y) এর সমান হয়। কাজেই,
AS = AD
বা, Y = C + I + G
বা, Y= 100 + 0.6Y +200 , +250
বা, Y - 0.6Y = 550
বা, (1 - 0.6) Y = 550
বা, 0.4Y = 550
বা,
বা, Y = 1375
..Y = 1375 একক। এটি উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে ভারসাম্য জাতীয় আয়।
উদ্দীপকে প্রদত্ত ভোগ সমীকরণ হতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে ভোগ রেখা অঙ্কন করে নিচে বিশ্লেষণ করা হলো:
সাধারণত একটি স্বল্পকালীন ভোগ রেখায় দুই ধরনের ভোগ ব্যয় থাকে। যেমন- ১. স্বয়ম্ভূত ভোগ ব্যয় এবং ২. প্ররোচিত ভোগ ব্যয়। আয় শূন্য হলেও যে ভোগ ব্যয় বজায় থাকে তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অপরদিকে, আয়ের পরিবর্তনে যে ভোগ ব্যয় পরিবর্তিত হয়, তাকে প্ররোচিত ভোগ ব্যয় বলে।
ভোগ ব্যয় সূচি:
আয় (Y) | স্বয়ম্ভূত ভোগ ব্যয় (Ca) | প্ররোচিত ভোগ ব্যয় (Ci) | মোট ভোগ ব্যয় (C=Ca + Ci) | বিন্দু |
০ | ১০০ | ০ | ১০০ | a |
১০০ | ১০০ | ৬০ | ১৬০ | b |
২০০ | ১০০ | ১২০ | ২২০ | c |
৩০০ | ১০০ | ১৮০ | ২৮০ | d |
৪০০ | ১০০ | ২৪০ | ৩৪০ | e |

উদ্দীপকের ভোগ সমীকরণ C = 100 + 0.6Y এর আলোকে তৈরিকৃত ভোগ ব্যয় সূচিতে লক্ষ করা যায়, আয় শূন্য হলে ভোগ ব্যয় 100 একক হয়। যা উপরের চিত্রে এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে আয় 100, 200, 300 এবং 400 একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 160, 220, 280 এবং 340 একক হয়। যা চিত্রে যথাক্রমে m, n, p এবং ৭ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন, প্রাপ্ত m, n, p এবং ৭ বিন্দুগুলো যোগ করে ভোগ ব্যয় রেখা পাই। এটিই প্রদত্ত তথ্যের আলোকে নির্ণেয় ভোগ ব্যয় রেখা, যা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। অন্যদিকে আয়ের পরিবর্তন সত্ত্বেও স্বয়ম্ভূত ভোেগ ব্যয় Ca = 100 হয়ে ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে।
Related Question
View Allকোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলে।
ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না, বরং ব্যয়যোগ্য আয় থেকে সে ভোগ করে।
একটি নির্দিষ্ট সময়ে ব্যক্তি তার আয়ের যে অংশটুকু ব্যয় করতে সক্ষম হয়, তাকে ব্যয়যোগ্য আয় বলে। সাধারণত, ব্যক্তিগত আয় থেকে সরকারকে প্রদেয় কর ও নিট ব্যবসায় সঞ্চয় বাদ দিয়ে হস্তান্তর পাওনা যোগ করলে তার ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। আর দেশের একজন নাগরিক হিসেবে কর প্রদান বাধ্যতামূলক হওয়ায় ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না। তাই বলা হয়, ব্যক্তির ভোগ তার আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।
উদ্দীপকের তথ্য ব্যবহার করে ভোগ সূচি তৈরি করে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে ভোগ অপেক্ষকটির রেখা অঙ্কন করা হলো
জাতীয় আয় (Y) | ভোগ ব্যয়বিন্দু (Y, C) | বিন্দু (Y, C) |
০ | ১০০ | a |
১০০ | ১৯০ | b |
২০০ | ২৮০ | c |
৩০০ | ৩৭০ | d |
৪০০ | ৪৬০ | e |

উপরের সূচিতে লক্ষ করা যায়, জাতীয় আয় (Y) শূন্য হলে ভোগ ব্যয় (C) 100 একক হয় যা বিন্দু নির্দেশ করে। একইভাবে, জাতীয় আয় 100, 200, 300 ও 400 একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 190, 280, 370 ও 460 একক হয়। যা চিত্রে যথাক্রমে b, c, d ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এই বিন্দুগুলো যোগ করলে পাওয়া যায় ভোগ রেখা। এটি হলো প্রদত্ত ভোগ অপেক্ষকের চিত্ররূপ।
উদ্দীপকে আয়স্তর শূন্য হলেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় বিদ্যমান থাকায় ভোগস্তর হবে 100 একক। নিচে তা উদ্দীপক অনুযায়ী বিশ্লেষণ করা হলো:
যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অর্থাৎ, আয় শূন্য হলেও এ ভোগ ব্যয় বজায় থাকে। সাধারণত, একটি নির্দিষ্ট বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয় হয় তা থেকে ভোগ ব্যয় সম্পন্ন হয়। এখন বিবেচ্য বছরের পূর্বে কোনো সময়ে জমানো অর্থ থেকে ভোক্তা কিছু ভোগ ব্যয় করে থাকে। এই ভোগ ব্যয়কেই বিবেচ্য বছরের স্বয়ম্ভূত ভোগ বলে।
প্রদত্ত ভোগ অপেক্ষকে Y = 0 হলে,
C = ১০০ + ০.৯Y
বা, C =১০০ +০.৯ ০ [*: Y = ০ ]
বা, C = ১০০ + ০
বা, C = ১০০
C = ১০০একক।
এটিই হলো চলতি বছরের স্বয়ম্ভূত ভোগ ব্যয়। আর যেহেতু স্বয়ম্ভূত ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না, তাই আয়স্তর শূন্য হলেও ভোগ ব্যয় ১০০ এককে বজায় থাকে।
একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে অসংখ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, এগুলোর জন্য ভোক্তা সাধারণ, বিনিয়োগকারী ও সরকার যে ব্যয় করতে প্রস্তুত থাকে তার সমষ্টিই হলো সামগ্রিক ব্যয়।
প্রবাসীরা নিজ দেশের ভৌগোলিক সীমার বাইরে কর্মরত থাকে বিধায় তাদের আয় নিজ দেশের GDP-তে অন্তর্ভুক্ত হয় না।
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি-বিদেশি জনগণ মিলে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। আর প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে কর্মরত থাকে বিধায় GDP-এর সংজ্ঞা অনুসারে তাদের আয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না। বরং তাদের আয় GNP-তে অন্তর্ভুক্ত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!