স্বাধীনতা ও বিপ্লবী চিত্রের মিছিল সম্পর্কে লেখ ।

Updated: 9 months ago
উত্তরঃ

স্বাধীনতা ও বিপ্লবী চিত্রের মিছিল সম্পর্কে যতটুকু জানি তা নিচে আলোচনা করা হলো-

১৯৭০ সালে পাকিস্তানের দুই অংশ মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পুরো পাকিস্তানের সরকার গঠন করবে আওয়ামী লীগ। কিন্তু বেঁকে বসলেন তৎকালীন সামরিক সরকার প্রধান জেনারেল ইয়াহিয়া ও পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলি ভুট্টো। অযৌক্তিকভাবে বললেন শেখ মুজিব ও আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেবেন না। তাদের এই অন্যায় ঘোষণা বাঙালিরা কেউই মেনে নিতে পারলনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২ মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের চিত্রশিল্পীরা সবাই এক জোট হয়ে আলোচনায় বসলেন ছবি এঁকে, পোস্টার ও বড় বড় ব্যানার লিখে বাঙালির এই অসহযোগ আন্দোলনকে বেগবান করতে হবে। শিল্পী কাইয়ুম চৌধুরী ও মুর্তজা বশীরকে যুগ্ম আহ্বায়ক করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হলো। ১০ দিন ধরে কয়েকশত ছবি ও পোস্টার এঁকে চিত্রশিল্পীরা ১৭ মার্চ ১৯৭১-এ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনে শহীদমিনার থেকে বিপ্লবী চিত্রের মিছিল বের করলেন যা ছিল বিশাল এক অভিনব মিছিল। প্রত্যেক শিল্পীর হাতে একটি করে আঁকা চিত্র। আর এসব চিত্রের বিষয় হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের তথা বাঙালিদের বঞ্চনার ছবি, নির্যাতনের ছবি, বাঙালির সম্পদ লুট করে পশ্চিম পাকিস্তানের উন্নয়নের ছবি, বাংলার ভাষা সংস্কৃতির প্রতি আক্রমণ ও অবহেলার ছবি, সেইসঙ্গে/পূর্ব পাকিস্তানের মানুষের প্রতিবাদ ও সংগ্রামের ছবি। এই বিপ্লবী মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সেদিন তিনিই ছিলেন শিল্পীদের প্রেরণার মূল কেন্দ্র বিন্দু। মিছিলটি শহিদ মিনার, সেগুন রাগিচা, তোপখানা রোড, বর্তমান বঙ্গবন্ধু এভিনিউ এবং নবাবপুর রোড হয়ে বর্তমান বাহাদুর শাহ পার্কে গিয়ে পৌঁছায়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
698
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews