স্বাধীনতা দিবস

(প্রবন্ধ রচনা)

Updated: 5 months ago
উত্তরঃ

স্বাধীনতা দিবস

ভূমিকা: স্বাধীনতা দিবস যেকোনো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল একটি দিন। প্রত্যেক মানুষের জীবনেই এ দিবসটির অনেক তাৎপর্য রয়েছে। প্রত্যেক মানুষই স্বাধীন থাকতে চায়। প্রত্যেকেই পরাধীনতার বন্ধন থেকে মুক্ত হয়ে যুক্ত হতে চায় স্বাধীন পৃথিবীতে। স্বাধীনতা দিবস সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক। স্বাধীনতা দিবস হলো একটি জাতির কাছে সেই দিন, যেদিন তারা প্রাণ ভরে নিশ্বাস নিয়ে আরও গভীরভাবে স্বাধীনতার তাৎপর্য অনুভব করতে পারে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস: পৃথিবীর অন্যান্য স্বাধীন দেশের মতো আমাদেরও স্বাধীনতা দিবস আছে। বাঙালি জাতির কাছে স্বাধীনতার প্রতীকস্বরূপ সে তাৎপর্যপূর্ণ দিনটি হলো ২৬শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতি। ছিনিয়ে আনে রক্তভেজা বিজয়। আর এ কারণেই আমরা এখন স্বাধীন। সমগ্র বাঙালি জাতির কাছে এ দিবসটির মর্যাদা তাই অনেক বেশি। দিনটি আমাদের কাছে একটি গৌরবের দিন।

ঐতিহাসিক পটভূমি: ১৯৪৭ সালে দেশবিভাগের পর থেকে বাঙালির উপর পশ্চিম পাকিস্তানিদের প্রভুত্ব শুরু হয়। সর্বক্ষেত্রে অবহেলিত হয় বাঙালির অধিকার। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ জাতির মধ্যে নিজস্ব সত্তার প্রতিষ্ঠা লাভের চেতনা জাগ্রত হতে থাকে। ১৯৬৮ সালে ৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এটি ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। ১৯৬৯ সালে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থান মধ্য দিয়ে বন্দিরা মুক্তি পান। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলার মানুষ বিপুলভাবে আওয়ামী লীগকে বিজয়ী করলেও ক্ষমতা হস্তান্তর করতে নানা টালবাহনা করতে শুরু করে ইয়াহিয়া খানের সরকার। ১৯৭১ সালের ২৫শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী হঠাৎ এ দেশের মানুষের উপর আক্রমণ শুরু করে। মেতে ওঠে এক ঘৃণ্য হত্যাযজ্ঞে। ২৬ শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। আর তখন থেকেই শুরু হয় আমাদের বাঙালির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পাই স্বাধীনতা।

স্বাধীনতা দিবস উদযাপন: স্বাধীনতা দিবস আমাদের অন্যতম জাতীয় দিবস। অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। তাই এ দিনটি জাতির ইতিহাসে একটি মর্যাদাপূর্ণ দিন। দিবসটি উপলক্ষ্যে প্রতি বছর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে। কুচকাওয়াজ, আলোচনাসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয় দিনটি। সর্বস্তরের জনগণ জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ওড়ানো হয় জাতীয় পতাকা। টেলিভিশন ও বেতারে পরিবেশন করা হয় স্বাধীনতা দিবসকে নিয়ে নানা অনুষ্ঠান।

স্বাধীনতা দিবসের চেতনা: বাঙালির জাতীয় জীবনে স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের এদিন থেকেই স্বাধীনতা লাভের পথে আমাদের চূড়ান্ত যাত্রা শুরু হয়। স্বাধীনতা দিবস বাঙালির মনে এনে দিয়েছিল অপরিমেয় আত্মবিশ্বাস। কেননা, এ দিবসের পটভূমি বাঙালিদের মনে স্বাধীনতার গান ছড়িয়ে দিয়েছিল। এই স্বাধীনতাকে ছিনিয়ে আনতেই লাখো শহিদ প্রাণ বিসর্জন দিয়েছেন। স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের আত্মত্যাগের স্মৃতি। স্বাধীনতা দিবস - আমাদের সে কথাকেই মনে করিয়ে দেয়। দেশের স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই। এভাবে স্বাধীনতা দিবসের চেতনা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

উপসংহার: প্রত্যেক মানুষ স্বাধীনতা চায়, প্রত্যেক জাতি স্বাধীনতা চায়। স্বাধীনতা দিবস একটি জাতির স্বাধীন হওয়ার ইতিহাসকে তুলে ধরে। দিনটি তাই সবার কাছে গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনটির জন্যই একটি স্বাধীন জাতি তাদের স্বাধীনতা নিয়ে গর্ব করতে পারে। আমাদের স্বাধীনতা দিবসের মর্যাদা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকব।

1.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews