যুদ্ধরত স্বাধীন বাংলাদেশকে পরিচালনা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের নেতৃত্বে সংগঠিত ও সুপরিকল্পিত ভাবে শুরু হয় মুক্তিসংগ্রাম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Related Question
View Allবাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রের রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত বাংলাদেশের জাতীয় পতাকা ২ মার্চ ১৯৭১ সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব।
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের ২ মার্চ তারিখে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আসম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। পরদিন ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ ৷
বাংলাদেশের বাইরে ভারতের কলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি 'হাউজ অব রিপ্রেজেন্টিটিভ', 'হাউ হাইকমিশনার এম হোসেন আলী কর্তৃক সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ১৯৭১ সালে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় ২ মার্চ, ১৯৭১ সাল।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু জেনারেল এমএজি ওসমানী সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
জেনারেল এমএজি ওসমানী সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!