স্যোশাল মিডিয়া হলো একধরনের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যা মানুষকে খুব দ্রুত এবং দক্ষতার সাথে বিভিন্ন বিষয় শেয়ার করার এবং পরিচিত বা অপরিচিত সবার সাথেই যোগাযোগের মাধ্যমে হিসেবে কাজ করে। বর্তমান পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে এই স্যোশাল মিডিয়া। বিভিন্ন রকমের যে স্যোশাল মিডিয়া রয়েছে, তার নামগুলো হলোঃ ফেসবুক, টুইটার, লিংকডইন, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম, স্কাইপ, স্ন্যাপচ্যাট, রেডডিট ইত্যাদি।
তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যম নির্ভর অনেকেই ভুগছেন এক ধরনের অপরাধ সংগঠনের নিরাপত্তাহীনতায়। বিশেষ করে যেসব নারী ইন্টারনেট ব্যবহার করেন, তাদের অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। এই শ্রেণি প্রতিনিয়তই কোন না কোনভাবে বাজে মন্তব্য, নির্যাতন এবং সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। নানা মাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অপরাধ বাড়ছে। সম্প্রতি মার্কিন রিসার্চ ইনস্টিটিউট ডাটা অ্যান্ড সোসাইটির একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রতি ১০ জন নারী ইন্টারনেট ব্যবহারকারীর একজন যৌন হয়রানির শিকার হন এবং পুরুষের ক্ষেত্রে ২০ জন ব্যবহারকারীর একজন। বর্তমানে কিশোর-কিশোরীদের মধ্যে ইন্টারনেটে আত্মপ্রদর্শনের প্রবণতা বেশ লক্ষণীয়। তাই অনেক সময় অসচেতনভাবেই ঘটে যায় নানা রকম আপত্তিকর সাইবার অপরাধ। আবার, ফেসবুক চ্যাট ও ভিডিও চ্যাট থেকে ছবি বা ভিডিও নিয়ে একটু পরিবর্তন করে সেই সব ছবি বা ভিডিও ইউটিউব বা বিভিন্ন সাইটে ছড়িয়ে দিচ্ছে অপরাধীরা। বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা অপরাধের ভিডিও আপলোড করে ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ফলে গোপনীয়তা হ্রাস পাওয়ার সাথে সাথে বাড়ছে অপরাধ। এছাড়া ফেসবুক লাইভে নির্যাতন, নির্যাতিতার সাথে সেলফি, ধর্ষনের ভিডিও টুইটারে, লাইভে আত্মহত্যা, ধর্ষনের সম্প্রচার ইত্যাদির মতো মারাত্মক অপরাধ সংঘটিত হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য সবাইকে পারিবারিক ও সামাজিকভাবে দায়িত্বশীল হতে হবে। তবে এক্ষেত্রে পারিবারিক শিক্ষাটা খুব কাজে লাগে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণের কিছু উপায় নিচে দেয়া হলোঃ
০১. অল্প বয়সেই সন্তানদের স্মার্টফোন সম্পর্কে ধারণা না দেয়া।
০২. পারিবারিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলা ।
০৩. বয়স ১৮ এর বেশি হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোরতা আরোপ করা ও এই সব মাধ্যমে কোন ধরনের ব্যক্তিগত ছবি আপলোড না দেয়ার নির্দেশ।
০৪. সন্তানদের প্রচুর সময় দেয়া এবং সময় পেলেই তাদের নিয়ে বাইরে থেকে ঘুরে আসা।
০৫. সন্তানদের প্রচুর খোঁজ খবর নেয়া।
Related Question
View AllBRRI= Bangladesh Rice Research Institute
BRRI is located in Joydevpur, Gazipur.
Bangladesh Rice Research Institute = BRRI
FAO= Food & Agricultural Organization
FAO= Food and Agriculture Organization
It was founded on 16 October 1945. The FAO is composed of 195 members.
Its Headquarter is at Rome,Italy.
Food and Agriculture Organization
Food And Agricultural organisation
Food and agriculture organisation
Food and agriculture Organization
Food and Aagricultural Organization
Food authority organisation
United Nations Educational, Scientific and Cultural Organization
UNESCO= The United Nations Educational, Scientific and Cultural Organization
United nation educational,scientific,cultural organization
Random Access Memory
Random Access Memory
Random access memory
Random Access Memory
BADC=Bangladesh Agricultural Development Corporation
কুয়ালালামপুর
রিংগিত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!