স্রষ্টার আশীর্বাদ বর্ষা। এসময় শুষ্ক মাঠ বারিধারার স্পর্শে সজীব হয়ে ওঠে। বর্ষার জলে গাছপালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ষার হিল্লোলিত ছন্দে প্রকৃতি যেন অজানা আনন্দে নৃত্যপরা হয়ে ওঠে। মাঠ ভরা নতুন ফসলের আয়োজনে ধরণি হয়ে ওঠে পূর্ণ।

Updated: 1 year ago
উত্তরঃ

'জর্জর' শব্দের অর্থ- কাতর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বর্ষাকালের আকাশে ঘন মেঘের কারণে যে আলোকস্বল্পতার সৃষ্টি হয় প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে তা-ই বোঝানো হয়েছে।

বর্ষাকালে অধিকাংশ সময়ই আকাশ ঘন মেঘে ঢাকা থাকে। ঝমঝম শব্দে সারাদিন বৃষ্টি হয়। আকাশে মেঘের ঘনঘটা প্রকৃতিতে কালচে রঙের আবরণ সৃষ্টি করে। সেই সাথে প্রকৃতি জলমগ্ন থাকায় সৃষ্টি হয় এক ধরনের ধোঁয়াশা। এই সবকিছু মিলে যে পরিস্থিতি তৈরি হয় প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে 'শ্রাবণে' কবিতায় বর্ণিত বর্ষা প্রকৃতির চিত্রই ফুটে উঠেছে।

ঋতুর পালাবদলে এদেশে বর্ষাকাল আসে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে দক্ষ প্রকৃতিতে বর্ষা আসে নতুন রূপ নিয়ে। বর্ষায় গাছপালা, নদীনালা থেকে শুর করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই যেন প্রাণবন্ত হয়ে ওঠে।

উদ্দীপকে বর্ষণমুখর প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে। এসময় ঘনমেঘের আড়ালে হারিয়ে যায় রোদ। বৃষ্টির স্পর্শে প্রকৃতিতে প্রাণের সঞ্চার হয়। শুষ্ক মাঠ, ঘরবাড়ি সবকিছু বৃষ্টির জলে সিক্ত হয়ে যেন নতুন রূপ ধারণ করে। গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব হয়ে ওঠে। 'শ্রাবণে' কবিতায়ও বর্ষার সেই প্রাণবন্ত রূপটিই বর্ণিত হয়েছে। গ্রীষ্মের রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এসময় নতুন রূপ ধারণ করে। নব পত্র-পল্লব আর নানা রকম ফুলের সম্ভারে শোভিত হয়ে ওঠে গাছপালা। অর্থাৎ প্রকৃতিতে বর্ষার এই প্রাণবন্ত রূপটি উদ্দীপক ও আলোচ্য কবিতায় একইভাবে ফুটে উঠেছে। এদিক বিবেচনায় উদ্দীপকটিতে আলোচ্য কবিতার বর্ষা প্রকৃতির চিত্রই ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে বর্ষাকালীন প্রকৃতির কথা বর্ণিত হয়েছে, যা 'শ্রাবণে' কবিতার সমগ্র বিষয় ধারণ করে না।

'শ্রাবণে' কবিতায় বর্ষাকালের চিত্র উপস্থাপিত হয়েছে। বর্ষাকাল এলেই প্রকৃতির রূপ পাল্টে যায়। এসময় প্রকৃতি রুক্ষতার পরিবর্তে কোমল রূপ ধারণ করে। অবিরাম বর্ষায় সিক্ত হয়ে প্রকৃতি হয়ে ওঠে সজীব ও প্রাণবন্ত।

উদ্দীপকে বর্ষাকালীন প্রকৃতির চিত্র তুলে ধরা হয়েছে। এসময় বৃষ্টিতে মাঠ-ঘাট জলে একাকার হয়ে যায়। শুষ্ক প্রকৃতি সজীব রূপ ধারণ করে। বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। চারদিকে হরেক রকমের বর্ষাকালীন ফুলের সমারোহ লক্ষ করা যায়। নতুন ফসলের গন্ধে মন ভরে ওঠে। সবমিলিয়ে বর্ষা প্রকৃতির এক নতুন ছবি আমােেদর সামনে ভেসে ওঠে।

'শ্রাবণে' কবিতায় বর্ষাকালীন প্রকৃতির কথা বর্ণিত হয়েছে। এ কবিতায় কবি বর্ষাকালের এক নিখুঁত চিত্র এঁকেছেন। বর্ষার আগমনে তাপদগ্ধ গ্রীষ্মের স্মৃতিচিহ্ন প্রকৃতি থেকে মুছে যায়। বর্ষা প্রকৃতির এমন বর্ণনা উদ্দীপকটিতেও রয়েছে। কিন্তু এটিই আলোচ্য কবিতার একমাত্র বিষয় নয়। কেননা, এ কবিতায় কবি বর্ষার প্রকৃতির সাথে সাথে মানবমনের আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখের বিষয়টিকেও তুলে ধরেছেন। ঋতুর পালাবদলে এদেশে যেমন বর্ষাকাল আসে, তেমনি এর সাথে সাথে মানবমনের আশা-আকাঙ্ক্ষা ও সুখ-দুঃখেরও পালাবদল ঘটে। কখনো তা মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়, কখনো বা দুঃখভারাক্রান্ত করে তোলে। মানবমনের উপর বর্ষার প্রভাবের দিকটি উদ্দীপকে ফুটে ওঠেনি। একারণে উদ্দীপকের উল্লিখিত দিকটিই 'শ্রাবণে' কবিতার একমাত্র বিষয় নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
107

শ্রাবণে

সুকুমার রায়

জল বারে জল ঝরে সারাদিন সারারাত -

অফুরান নামতায় বাদলের ধারাপাত।

আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার,

পৃথিবীর ছাত পিটে বামাঝম্ বারিধার।

স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়,

নদীনালা ঘোলাজল ভরে উঠে ভরসায়।

উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের

শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের।

জলেজলে জলময় দশদিক টলমল্

অবিরাম একই গান, ঢালো জল, ঢালো জল।

ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,

ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের।

শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক,

ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ।

Related Question

View All
উত্তরঃ

উন্মাদ শ্রাবণ' বলতে শ্রাবণ মাসে বৃষ্টির উন্মাদনাকে বোঝানো হয়েছে।

ষাঁড় ও শ্রাবণ- এই দুই মাস নিয়ে বর্ষাকাল। শ্রাবণ এলে বৃষ্টির প্রাবল্য বৃদ্ধি পায়। সারাদিন অঝোর ধারায় বৃষ্টি পড়তে থাকে। অতিবৃষ্টির মাদনায় মুখর হয়ে ওঠে পৃথিবী। তাই কবি শ্রাবণকে 'উন্মাদ শ্রাবণ' অভিহিত করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
646
উত্তরঃ

প্রথম উদ্দীপকে 'শ্রাবণে' কবিতায় বর্ণিত বর্ষণমুখর প্রাকৃতিক সৌন্দর্যের কটি ফুটে উঠেছে।

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে দগ্ধ পৃথিবীতে বর্ষা আসে নতুন রূপ নিয়ে। 'শ্রাবণে' কবিতায় বাংলার প্রকৃতিতে বর্ষার আগমনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি শ্রীহীন হয়ে পড়ে। অবিরাম বর্ষায় স্নান করে আবার তা সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রীষ্মের রোদের চিহ্ন ধুয়ে-মুছে প্রকৃতি এ সময় যেন নতুন রূপ ধারণ করে।

উদ্দীপকের প্রথম অংশে বর্ষণমুখর প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে। ঘন মেঘের আড়ালে হারিয়ে গেছে রোদ। পত্রপল্লব আর নানা রকম ফুলের সম্ভারে শোভিত হয়ে উঠেছে গাছপালা। 'শ্রাবণে' কবিতায়ও বর্ষা প্রকৃতির এই মনোমুগ্ধকর চিত্র ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
316
উত্তরঃ

দ্বিতীয় উদ্দীপকটির মূলভাব 'শ্রাবণে' কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে।

বর্ষা একদিকে যেমন বৃষ্টির উন্মাদনা নিয়ে উপস্থিত হয় অন্যদিকে তেমনি মানুষের মনকেও তীব্রভাবে নাড়া দিয়ে যায়। এ সময় মানুষের সংবেদনশীল মন যেন জেগে ওঠে।

দ্বিতীয় উদ্দীপকে বর্ষাকালে গ্রামের নারীদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের চিত্র লক্ষ করা যায়। বর্ষণমুখর দিনে নারীরা নকশিকাঁথা বোনে। নকশিকাঁথার প্রতিটি বুননে তারা তাদের মনের অব্যক্ত কথাগুলো ফুটিয়ে তোলে। বুকের ভেতর যত স্বপ্ন আছে সব যেন ভাষারূপ পেয়ে জেগে ওঠে মায়াবী সুতোর গাঁথুনিতে।

'শ্রাবণে' কবিতায় আমরা দেখি, ধরণির আশা-ভয়, সুখ-দুঃখ জেগে ওঠে অবিরাম বরষায়। মানুষের অন্তর্নিহিত সুখ-দুঃখকে যেন উসকে দেয় বর্ষার বারিধারা। তাই বলা যায়, দ্বিতীয় উদ্দীপকটি 'শ্রাবণে' কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে। বর্ষায় মানুষের মনোজগতের উন্মীলন উদ্দীপকের ও 'শ্রাবণে' কবিতার শেষ চরণের মূল প্রতিপাদ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
215
উত্তরঃ

একটানা বৃষ্টি বোঝাতে প্রদত্ত উক্তিটি করা হয়েছে।

গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। বৃষ্টির অবিরাম প্রবাহে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পূর্ণ হয়ে ওঠে। গণিতে 'নামতা' বলতে গুণ করার ধারাবাহিক তালিকা বোঝায়। আর ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই। কবিতায় বৃষ্টি ধারার পতনকে কবি ধারাপাত বলেছেন। বৃষ্টি পড়ার অবিরাম রিমঝিম শব্দ কবির কাছে অনেকটা শিশুদের নামতা পড়ার শব্দের মতো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
213
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews