সড়ক দুর্ঘটনায় আজিজ সাহেবের প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন। অন্যদিকে সাভারের রানা প্লাজা ভবন ধসে রেহানা বেগমের প্রথম স্বামী খাদেম হোসেন মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে পারিবারিকভাবে আজিজ সাহেব ও রেহানা বেগম বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুজনেরই আগের সংসারের একটি করে সন্তান রয়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সংগঠন হচ্ছে পরিবার।

উত্তরঃ

নিজ গোষ্ঠীর ভিতরে পাত্র-পাত্রী নির্বাচন করে বিবাহকে অন্তর্বিবাহ বলে। 

অন্তর্বিবাহ বাংলাদেশের সমাজে প্রায়ই লক্ষ করা যায়। অন্তর্বিবাহ এমন একটি রীতি যেক্ষেত্রে পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কাউকে নিজ গোষ্ঠীতেই খুঁজতে হয়। মূলত এটা বহির্বিবাহ রীতির সম্পূর্ণ বিপরীত অবস্থা। সাধারণত হিন্দু সমাজেই অন্তর্বিবাহ বেশি পরিলক্ষিত হয়।

উত্তরঃ

আজিজ সাহেব এবং রেহানার মধ্যে যে ধরনের বিবাহ সম্পাদিত হয়েছে তা হলো বিধবা এবং বিপত্নীক বিবাহ।

আজিজ সাহেবের প্রথম স্ত্রী এবং রেহানার প্রথম স্বামী মারা যাওয়ার পরে তারা পরস্পরকে বিবাহ করে সেহেতু তারা পরস্পরের দ্বিতীয় স্ত্রী ও স্বামী। আর তাই তাদের মধ্যে বিধবা ও বিপত্নীক বিবাহ সম্পাদিত হয়েছে।

বাংলাদেশের মুসলিম সমাজে বিধবা বা স্বামীহারা মহিলারা পুনরায় বিবাহ করার স্বীকৃতি রয়েছে। হিন্দু সমাজে এটিকে সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। স্বামীর মৃত্যুর পর নানা কারণে বিধবা মহিলারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। সাধারণত অল্প বয়সে স্বামী বিয়োগ, সন্তান-সন্ততি লালন-পালন, নিজের ভরণ- পোষণ, সামাজিক লোকাচার থেকে পরিত্রাণ পাওয়া প্রভৃতি কারণে একজন বিধবা মহিলা দ্বিতীয়বার স্বামী গ্রহণ করে থাকে। এক্ষেত্রে প্রায়ই বিধবা মহিলাকে এমন স্বামী গ্রহণ করতে হয় যে স্বামী নিজেও আগে একবার বিবাহ করেছিলেন এবং কোনো না কোনো কারণে এখন তিনি স্ত্রীহীন জীবনযাপন করছেন। এ ধরনের বিবাহ প্রথা বিধবা মহিলা ও বিপত্নীকদের সামাজিক নিরাপত্তা প্রদান করে থাকে।

উত্তরঃ

উদ্দীপকে বিপত্নীক ও বিধবা বিবাহের কথা আলোচনা করা হয়েছে। সাধারণত একজন পুরুষের স্ত্রী মারা যাওয়ার পর এবং একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর তাদের পরস্পরের মধ্যে যে বিবাহ সম্পাদিত হয় তাকে বিধবা এবং বিপত্নীক বিবাহ পদ্ধতি বলে। এ ধরনের বিবাহের ব্যবস্থা না থাকলে সমাজে নানা ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হতো। যেমন- সামাজিক নিরাপত্তার অভাব পূরণের জন্য পুরুষ বা মহিলার দ্বিতীয় বিবাহের দরকার হয়। বিধবা বিবাহ না থাকলে বিধবারা সমাজে অসহায় হয়ে থাকত। কোনো কারণে তাদের স্বামী মারা গেলে এবং সন্তান-সন্ততি না থাকলে তারা কোনো অবলম্বন পেত না। এতে তাদের জীবনের কোনো নিশ্চয়তা থাকত না। বিধবা ও বিপত্নীক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে বিধবা, বিপত্নীক অসহায় নারী ও পুরুষ সম্মানজনক জীবনযাপনের সুযোগ পায়। তারা নিরুপায় জীবনযাপনের হাত থেকে নিরাপদ জীবনের ঠিকানা পায়। বিধবা বিবাহের প্রথা চালু থাকায় তারা বাকি জীবনটি অতিবাহিত করার একটি সঠিক সমাধান পায়। বিধবা ও বিপত্নীক বিবাহ প্রথা চালু না থাকলে এ পরিস্থিতির শিকার নারী ও পুরুষেরা সমাজে অবহেলিত, অনিরাপদ ও অনিশ্চিত জীবনযাপন করত। জীবন তাদের কাছে অস্বাভাবিক মনে হতো। বেঁচে না থেকে তারা মৃত্যু কামনা করত। কিন্তু এ রীতি প্রচলিত থাকায় সমাজের বিধবা ও বিপত্নীক নারী ও পুরুষেরা স্বাভাবিক জীবনযাপনের অবলম্বন খুঁজে পায়।

218
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

শহুরে সমাজে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ তুলনামূলক কম। 

বাংলাদেশের শহুরে সমাজ সাধারণত বৃহৎ এবং অধিক জনসংখ্যাবিশিষ্ট। ফলে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ কম। শহরের মানুষেরা অত্যন্ত যান্ত্রিক ও কৃত্রিম প্রকৃতির হওয়ায় পারস্পরিক আলাপ তেমন হয় না। ফলে তাদের মধ্যে এক ধরনের সামাজিক দূরত্ব লক্ষ করা যায়।

556
উত্তরঃ

উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি হচ্ছে পরিবার। ক্ষমতার মাত্রার ভিত্তিতে বাংলাদেশে দু ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষণীয়। যথা- পিতৃপ্রধান ও সমতাভিত্তিক পরিবার। সহজ কথায়, এ দেশের পরিবার প্রধানত পিতৃপ্রধান। অর্থাৎ সমস্ত পরিবারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরুষের অধিকার সর্বস্বীকৃত। তবে পিতৃপ্রধান পরিবারে নারীর মর্যাদা একেবারেই নেই এমন কথা বলা চলে না। এ বিষয়টি পরিবার থেকে পরিবারে পৃথক হতে পারে। অন্যদিকে, নগরাঞ্চলে উচ্চ শিক্ষিত ও উদার মনোভাবাপন্ন পরিবারে সমতার নীতি মেনে চলতে দেখা যায়। তবে এ দেশের প্রেক্ষাপটে এ ধরনের পরিবারের সংখ্যা নিতান্তই কম দেখা যায়।

371
উত্তরঃ

উদ্দীপকের ছকে প্রদর্শিত উপাদানগুলোর ভিত্তিতে বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় পাওয়া যায় তা হলো চাকমা নৃগোষ্ঠী। 

চাকমা সমাজে আদামের নেতৃত্বে কারবারী, মৌজার নেতৃত্বে হেডম্যান এবং সার্কেলের নেতৃত্বে থাকেন রাজা। অবশ্য বর্তমানে এ ধরনের নেতৃত্ব ব্যবস্থায় কিছুটা পরিবর্তন সূচিত হয়েছে। তবে রাজনৈতিক, প্রশাসনিক আনুষ্ঠানিকতা এখনও বিদ্যমান রয়েছে। আবার এটাও ঠিক যে, অনুরূপ রাজনৈতিক প্রশাসনিক কাঠামোর নেতৃত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে।

আদাম বা পাড়া: কতকগুলো চাকমা পরিবার গুচ্ছ নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। আদামের প্রধানকে বলা হয় কারবারী। চাকমা রাজা তাকে নিয়োগ করেন। তিনি আদামের শান্তিশৃঙ্খলা এবং সালিশ বিচার কার্যে মৌজা প্রধানকে সাহায্য করে থাকেন।

গ্রাম বা মৌজা: কতকগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। এর প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা রাজার সুপারিশক্রমে ডেপুটি কমিশনার হেডম্যানকে নিযুক্ত করেন। হেডম্যান মৌজার শান্তিশৃঙ্খলা রক্ষা করেন। খাজনা আদায় করার দায়িত্ব তার ওপর অর্পিত থাকে।

চাকমা সার্কেল: চাকমা সমাজের কয়েকশ মৌজা বা গ্রাম মিলে চাকমা সার্কেল গঠিত। এর প্রধান হচ্ছেন চাকমা রাজা। রাজা বংশ পরম্পরায় নিযুক্ত হন। চাকমা রীতি অনুযায়ী তিনি সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষা করেন। চাকমা রাজা চাকমা সমাজের প্রতীক।

তিনি সমগ্র চাকমা জনগোষ্ঠীর শ্রদ্ধা ও সম্মানের পাত্র।

251
উত্তরঃ

কোচরা বিভিন্ন উৎসব পালন করে থাকে।

কোচদের প্রধান উৎসবের মধ্যে হেমন্তকালে ধান রোপণ করার সময় 'গোচর পর্ণা', নতুন ফসল তোলার সময় 'লবণ খাওয়া' ও 'ধানের ফুল দেওয়া; পিতামাতার আত্মার কল্যাণ কামনায় 'কৈনা গৎ', পুত্র সন্তান লাভের আশায় ভাদ্র মাসের অষ্টম চাঁদে 'জিড়য়া' ও 'ভাদু' এবং চৈত্র-বৈশাখ মাসে বৃষ্টির কামনায় 'হুদুমা' ইত্যাদি প্রধান।

442
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews