গোল্ডেন রাইস হলো জীব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত ভিটামিন-সমৃদ্ধ এক ধরনের ধান।
টার্নার'স সিনড্রোম রোগটি নারীদের সেক্স ক্রোমোজোমের নন-ডিসজাংশনের কারণে হয় এবং স্ত্রীলোকটি হয় XX-এর পরিবর্তে X ক্রোমোজোম বিশিষ্ট। এ ধরনের স্ত্রীলোক খর্বাকৃতি হয় এবং এদের ঘাড় দীর্ঘ হয়। পূর্ণ বয়স্ক অবস্থায় এদের স্তন ও জনন অঙ্গের বিকাশ ঘটে না। ফলে এরা বন্ধ্যা হয়।
উদ্দীপকে বর্ণিত A-নামক টেস্টটি হলো, ফরেনসিক টেস্ট। এ টেস্টের মাধ্যমে অপরাধীর রক্ত, বীর্যরস, মূত্র, অশ্রু, লালা ইত্যাদির DNA অথবা অ্যান্টিবডি থেকে অপরাধীকে সনাক্ত করা হয়। জৈব প্রযুক্তি প্রয়োগ করে ফরেনসিক টেস্ট করার পদ্ধতি নিম্নরূপ:

সেরোলোজি টেস্ট দ্বারা মানুষের রক্ত, বীর্য, লালা ইত্যাদি চিহ্নিত করে তার DNA বিশ্লেষণ করলে অপরাধীকে সনাক্ত করা যায়।
উদ্দীপকে অপরাধ দমনে প্রদত্ত টেস্টটি হলো ফরেনসিক টেস্ট। জৈব প্রযুক্তির এক অনন্য প্রয়োগ হলো ফরেনসিক টেস্ট যা অপরাধীদের জন্য অশনিসংকেত। এ টেস্ট দ্বারা খুব সহজে প্রকৃত অপরাধীকে সনাক্ত করে তাকে বিচারের আওতায় আনা যায়। এ টেস্টের মাধ্যমে অপরাধীর রক্ত, বীর্যরস, লালা প্রভৃতি আলামত হিসেবে সংগ্রহ করে তাকে DNA অথবা অ্যান্টিবডি বিশ্লেষণপূর্বক প্রকৃত অপরাধীকে সনাক্ত করা সম্ভব হয়। যেহেতু ফরেনসিক টেস্টের মাধ্যমে খুব সহজে অপরাধীকে সনাক্ত করা যায়, সেহেতু টেস্টটির সফল প্রয়োগ অপরাধীর অপরাধ করার প্রবণতা হ্রাস করবে।
কাজেই অপরাধ দমনে বায়োটেকনোলজির অনন্য প্রয়োগ ফরেনসিক টেস্ট কার্যকর ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!