হরমুজ প্রণালির অবস্থান ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো।

Updated: 11 hours ago
উত্তরঃ

হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর প্রধান পথগুলোর একটি হলো এই প্রণালি।

অবস্থান: হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর সমুদ্রপথে বিশ্ববাজারে প্রবেশের প্রধান দ্বার হিসেবে এটি কাজ করে।

অর্থনৈতিক গুরুত্ব: বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ: ২০২৫ সালের প্রথমার্ধে প্রতিদিন গড়ে প্রায় ২০.৯ মিলিয়ন ব্যারেল তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে, যা বিশ্বব্যাপী পেট্রোলিয়াম তরলের ব্যবহারের প্রায় ২০%।

১. সমুদ্রপথে তেল বাণিজ্যের কেন্দ্র: বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে যায়। ফলে হরমুজকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঙরষ ঈযড়শবঢ়ড়রহঃ বলা হয়।

২. LNG পরিবহনে গুরুত্বপূর্ণ: ২০২৫ সালের প্রথমার্ধে বিশ্ব খঘএ বাণিজ্যের ২০%-এর বেশি হরমুজ প্রণালি দিয়ে গেছে; এর বড় অংশ আসে কাতার থেকে।

৩. এশিয়ার জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ: হরমুজ দিয়ে যাওয়া অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় ৮৯% এশিয়ার বাজারে যায়। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এর বড় গ্রাহক।

৪. তেলের দামের ওপর প্রভাব: প্রণালিতে যুদ্ধ, অবরোধ বা নৌ-নিরাপত্তা সংকট সৃষ্টি হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। এতে পরিবহন ব্যয় ও বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৫. বিকল্প পথ সীমিত: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কিছু পাইপলাইন হরমুজকে এড়িয়ে তেল পরিবহন করতে পারে, কিন্তু সেগুলোর সক্ষমতা মোট হরমুজ-নির্ভর প্রবাহের তুলনায় অনেক কম।

অতএব, হরমুজ প্রণালি শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার একটি কৌশলগত কেন্দ্রবিন্দু। এই প্রণালিতে সামান্য অস্থিতিশীলতাও বিশ্বব্যাপী তেল-গ্যাসের দাম, পরিবহন ব্যয় ও সামগ্রিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 hours ago
2

Related Question

View All
উত্তরঃ

BRRI= Bangladesh Rice Research Institute

BRRI is located in Joydevpur, Gazipur. 

Ab. Rahim
Ab. Rahim
3 years ago
2.3k
উত্তরঃ

রাষ্ট্রীয় নামঃ The Kingdom of Bhutan; রাজধানীঃ থিম্পু; ভাষাঃ জংখা/ভুটানি; মুদ্রাঃ গুলট্রাম

TALHA JUBAYER
TALHA JUBAYER
2 years ago
1.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews