হরিপদ কাপালি স্বশিক্ষিত কৃষক। তিনি নতুন জাতের একটি ধান উদ্ভাবন করেন। এই জাতের ধানে অধিক ফসল উৎপাদন হয়। প্রথমে আশেপাশের গ্রামের লোকেরা এই ধান উৎপাদনে এগিয়ে আসে। এ ধানের সুনাম শুনে পার্শ্ববর্তী জেলার কৃষকেরাও উৎপাদনে এগিয়ে আসে। দেশের সর্বত্র ছড়িয়ে যায় হরি ধান। হরিপদ কাপালি কৃষকের গর্ব।

Updated: 11 months ago
উত্তরঃ

'শাল-সুন্দি-বেত' হচ্ছে একত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

'কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি' বলতে কবি কালো বরণ চাষার ছেলের গুরুত্বের দিকটিকে নির্দেশ করেছেন।

'রূপাই' কবিতায় কবি এদেশের কৃষকের প্রতি তাঁর অনুরাগ ব্যক্ত করেছেন। এখানে তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত কৃষকদের শরীরের রং, মাঠে ফসল ফলাতে গিয়ে তাদের পরিশ্রম এবং গ্রামীণ পরিবেশে অত্যন্ত সহজ-সরল জীবনযাপনের একটা পরিচয় তুলে ধরেছেন। কৃষকের ছেলে রূপাই বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে মাঠে সোনার ফসল ফলায় বলে তার গায়ের রং কালো। তাকে যারা অবহেলা করে তাদেরকে কালো রঙের গুরুত্ব অনুধাবন করানোর জন্য কবি কথাটি বলেছেন যে, চোখের মণিও কালো, সেই মণি দিয়ে আমরা পৃথিবী দেখি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের হরিপদ কাপালির সঙ্গে 'রূপাই' কবিতার রূপাইয়ের কর্মকাণ্ড এবং তাঁকে নিয়ে সবার গর্ববোধ করার দিকটি সাদৃশ্যপূর্ণ।

বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এদেশের কৃষকরা আমাদের গর্ব। তারা সারাদিন মাঠে কাজ করে সোনার ফসল ফলায়। কৃষকরা দেশের সমস্ত মানুষের খাদ্যের জোগান দেয়। তাঁরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষি কাজ করে।

উদ্দীপকে স্বশিক্ষিত কৃষক হরিপদ কাপালির নতুন জাতের ধান, উদ্ভাবন এবং তা দেশের সর্বত্র ছড়িয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে অধিক ফলনশীল নতুন জাতের ধান চাষে সারাদেশের কৃষকদের আগ্রহের দিকটি প্রতিফলিত হয়েছে। এদেশের কৃষকরা হরিপদ কাপালিকে নিয়ে গর্ববোধ করে। 'রূপাই' কবিতার রূপাইকে নিয়ে সবার গর্ববোধ করার বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'রূপাই' গ্রামবাংলার কৃষকের প্রতিনিধি। রোদে পুড়ে তার গায়ের রং কালো। তার বাহু কচি লাউয়ের ডগার মতো। সে মাঠে কাজ করে এবং সবার কাজে সহায়তা করে। শাল-সুন্দি-বেতের মতোই সে উপকারী। রূপাইও উদ্দীপকের হরিপদ কাপালির মতো স্বশিক্ষিত মানুষ। সেও নিজের চেষ্টায় ফসল ফলায়। রূপাইকে নিয়ে তাই সবাই গর্ব করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ বিষয়টিই 'রূপাই' কবিতার একমাত্র বর্ণিত বিষয় নয়- মন্তব্যটি যৌক্তিক।

কৃষক সভ্যতার নির্মাতা। দেশের অর্থনীতির চালক। কালো কৃষকরা সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়। কৃষকরা সরাসরি খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তারা এদেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে নিরলস পরিশ্রম করে।

'রূপাই' কবিতায় কবি গ্রামবাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। এখানে গ্রামবাংলার কালো-বরন কৃষকের শারীরিক গড়ন ও বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। কৃষকরা সারাদিন মাঠে কাজ করে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলায়। অধিক ফসল ফলানোর জন্য তারা অধিক পরিশ্রম করে। 'রূপাই' কবিতার রূপাই সেই পরিশ্রমী কৃষকের প্রতিনিধি। উদ্দীপকের হরিপদ কাপালি 'রূপাই' কবিতার চাষার ছেলে রূপাইয়ের অনুরূপ। হরিপদও কৃষক, মাঠে কাজ করেন। নিজের চেষ্টায় তিনি নতুন জাতের ধান উদ্ভাবন করে সবার গর্বের পাত্র হয়ে উঠেছেন। 'রূপাই' কবিতার রূপাইকে নিয়েও কৃষকরা গর্ব করে। এই বিষয়টি কবিতার একমাত্র দিক নয়। এছাড়া আরও বিষয় এ কবিতায় প্রতিফলিত হয়েছে।

'রূপাই' কবিতায় রূপাইয়ের রূপ বর্ণনার মধ্য দিয়ে কবি গ্রামবাংলার কৃষকের রূপবৈচিত্র্য নির্দেশ করেছেন, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। 'রূপাই' কবিতার রূপাই গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত। তার রূপের বর্ণনার মধ্য দিয়ে কবি গ্রামবাংলার প্রকৃতির যে বর্ণনা দিয়েছেন তা উদ্দীপকে অনুপস্থিত। কবিতায় রূপাইয়ের বাঁশি বাজানো, গানের দক্ষতা, সব কাজে তার পারদর্শিতা ইত্যাদি বিষয়ের প্রতিফলন ঘটেছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
160

এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল,

কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল!

কাঁচা ধানের পাতার মতো কচি-মুখের মায়া,

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।

জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু,

গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু।

বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল,

বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল।

কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি,

মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি।

 

কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি,

কালো দতের কালি দিয়েই কেতাব কোরান লেখি।

জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়;

চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়।

সোনায় যে-জন সোনা বানায়, কিসের গরব তার

রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার।

কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন,

তারির পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন।

সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ

কালো-বরন চাষির ছেলে জুড়ায় যেন বুক।

যে কালো তার মাঠের ধান, যে কালো তার গাঁও!

সেই কালোতে সিনান করি উজল তাহার গাও।

 

আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী,

খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।

জারির গানে তাহার গলা উঠে সবার আগে,

শাল-সুন্দি-বেত' যেন ও, সকল কাজেই লাগে।

বুড়োরা কয়, ছেলে নয় ও, পাগাল লোহা যেন,

রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন?

যদিও রূপা নয়কো রুপাই, রূপার চেয়ে দামি,

এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি।

Related Question

View All
উত্তরঃ

চাষির ছেলের 'গা-খানি' দেখতে শাওন মাসের তমাল তরুর মতো।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
450
উত্তরঃ

আলোচ্য চরণটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সভ্যতা নির্মাণে চাষির ছেলের কৃতিত্ব।

কৃষক সভ্যতার নির্মাতা। দেশের অর্থনীতির চালক। কালো কৃষকরা সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যান। চাষির ওই কালো ছেলে রূপাইও তার শ্রম দিয়ে সবকিছু জয় করেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
485
উত্তরঃ

উদ্দীপক ও 'রূপাই' কবিতার আলোকে বলতে পারি আমার দেখা পল্লিগ্রামটি অতি মনোরম।

বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এদেশের মানুষ প্রকৃতির নিবিড় বন্ধনে জড়িয়ে রয়েছে। বাংলার মাটে-ঘাটে ছড়ানো অবারিত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।

'রূপাই' কবিতায় শস্য-শ্যামল বাংলার অপরূপ রূপের প্রকাশ ঘটেছে রূপাইয়ের শারীরিক বর্ণনার মধ্য দিয়ে। অন্যদিকে উদ্দীপকেও গ্রাম বাংলার ছায়াময় মায়াময় অবস্থার কথা প্রকাশ পায় গ্রাম্য বালক ছমির শেখের কাজে-কর্মে ও অবস্থায়। আমার নানাবাড়ির গ্রামটি ঠিক একই রকম। চারদিক সবুজে ঘেরা। পাশ দিয়ে বয়ে গেছে নদী। সোনালি ফসল মাঠে বাতাসে দোল খায়। কৃষকরা সারা দিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান। এককথায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
206
উত্তরঃ

"উদ্দীপকটি 'রূপাই' কবিতার মূলভাবের খন্ডাংশ মাত্র"-মন্তব্যটি যথার্থ।

বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধকর। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। পেশাজীবীদের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ হচ্ছে কৃষিজীবী। কৃষকরা সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত। তারা এ দেশের খাদ্য চাহিদা পূরণে নিরলস পরিশ্রম করেন।

উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একজন দুরন্ত বালকের কর্মতৎপরতা ও মানবিক গুণের পরিচয় তুলে ধরা হয়েছে। এ বিষয়টি 'রূপাই' কবিতায় প্রতিফলিত গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত রূপাইয়ের কর্মতৎপরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তা সব দিক থেকে সমানভাবে নয়। কারণ কবিতায় রূপাইয়ের বাহ্যিক গড়ন ও মানসিক গঠনের যে পরিচয় দেওয়া হয়েছে অনুরূপ পরিচয় উদ্দীপকের বালকটির বেলায় দেওয়া হয়নি। রুপাইকে নিয়ে খেলার দলে টানাটানির বিষয়টিও অনুপস্থিত। কবিতায় কবি 'কালো' রঙের কৃষকের বিশেষত্বের কথাও প্রকাশ করেছেন যা উদ্দীপকে নেই।

'রূপাই' কবিতায় কবি গ্রাম-বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম-বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা, জালি লাউয়ের ডগার মতো চাষার ছেলের বাহু ইত্যাদি বিষয় আছে, যা আলোচ্য উদ্দীপকে নেই। উদ্দীপকে বর্ণিত বালকটি ফসলের বীজ বোনা ও যাত্রাদলায় অভিনয় করায় দক্ষ। তবে তা কবিতায় বর্ণিত কালো চাষার ছেলের মানবিকতা, পরিশ্রমী মনোভাব ও আখড়ায় লাঠি খেলায় বা জারির গানের দক্ষতাকে ছাড়িয়ে যাওয়ার মতো নয়। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
380
উত্তরঃ

কর্মদক্ষ এবং সাহসী বলে কবিতায় রূপাইকে 'বাপের বেটা' বলা হয়েছে।

'রূপাই' কবিতায় রূপের বর্ণনাসহ রূপাইয়ের স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরা হয়েছে। কৃষকের ছেলে রূপাইয়ের গায়ের রং কালো। সে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে মাঠে সোনার ফসল ফলায়। এ কাজে তার ক্লান্তি নেই। শুধু কৃষিকাজই নয়, রূপাই খেলার মাঠেও দূরন্ত খেলোয়াড়। সবাই তাকে দলে নিতে টানাটানি করে। রূপাই আখড়াতে বাঁশের বাঁশি বাজায়, জারির গান গায়। গাঁয়ের বৃদ্ধরা রূপাইকে অনেক ভালোবাসেন। তারা রূপাইয়ের মঙ্গল কামনা করেন। রূপাইয়ে কর্মদক্ষতা ও সাহসে তারা মুগ্ধ। এ মুগ্ধতা থেকেই তারা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
242
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews