সৎ, নির্লোভ ও নির্মোহ থাকার পুরস্কার ও লোভী মানুষের নির্মম পরিণতিই 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের শিক্ষণীয় দিক।
'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে দরিদ্র জুমচাষি দম্পতির মেয়েটি ধান শুকাতে গেলে এক ঝাঁক টিয়া তার সব ধান খেয়ে ফেলত। সে বারণ করলে টিয়ারা মেয়েটিকে তার বিপদে সাহায্য করার আশ্বাস দিত। এমতাবস্থায় কর্তব্যে অবহেলার জন্য জুমচাষি দম্পতি মেয়েটিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সে অনেক কষ্টে টিয়াদের দেশে উপস্থিত হলে টিয়ারা তাকে সাদরে গ্রহণ করে। টিয়াদের ঐশ্বর্য দেখে মেয়েটি অবাক হয়ে যায়। কিন্তু তার মধ্যে মোহ বা লোভ জাগ্রত হয় না। সে টিয়াদের ঐশ্বর্যমন্ডিত আপ্যায়নের বিপরীতে তার দৈনন্দিন জীবনের অভ্যস্ততা অনুযায়ী সাধারণ সেবাই গ্রহণ করে। তার সারল্য ও সততায় মুগ্ধ হয়ে টিয়ারা তাকে প্রচুর ধনরত্ন দিয়ে পুরস্কৃত করে। মেয়েটির এমন সাফল্য দেখে এক লোভী দম্পতি তাদের মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। লোভী দম্পতির মেয়েটিও লোভী বলে সে টিয়াদের ঐশ্বর্য দেখে নিজের লোভ সংবরণ করতে পারে না। টিয়ারা তাকেও পূর্বের মেয়েটির মতো অভ্যর্থনা জানায়। সে সোনার সিঁড়ি দিয়ে অট্টালিকায় ওঠে, সোনার থালায় খাবার গ্রহণ করে এবং সোনার খাটে ঘুমায়। টিয়ারা তার অসৎ উদ্দেশ্য ও লোভী মানসিকতা বুঝতে পেরে সাতটি কলস ভর্তি করে বিষধর সাপ পাঠিয়ে দেয়, যা তাদের পুরো পরিবার নির্বংশ করে দেয়। কীভাবে নির্লোভ মানসিকতা ও সততা মানুষকে পুরস্কৃত করে আর লোভ ও অসততা মানুষের ধ্বংস ডেকে আনে, গল্পটি পাঠ করে সে শিক্ষাই পাওয়া যায়।
Related Question
View Allদরিদ্র জুমচাষি দম্পতির মেয়েটি টিয়াদের কাছ থেকে সাত কলস সোনা ও রূপার মোহর লাভ করায় পাড়াপ্রতিবেশীরা তাজ্জব হয়ে যায়।
জুমচাষি দম্পতির মেয়েটি সহজসরল ও সৎ ছিল। বিষয়টি বুঝতে পেরে টিয়া পাখিরা দুর্দিনে তার পাশে দাঁড়ায়। তারা চাষি দম্পতির ধান খেয়ে ফেলায় মেয়েটিকে তার বাবা-মা বাড়ি থেকে বের করে দেয়। তখন প্রতিশ্রুতি অনুযায়ী তারা মেয়েটিকে নিজেদের কাছে আশ্রয় দেয়। মেয়েটির সততা ও সরলতা দেখে তারা মুগ্ধ হয়। অতঃপর তাকে সাত কলস সোনা ও রূপার মোহর দিয়ে সাহায্য করে। এই বিষয়টি জানতে পেরে পাড়াপ্রতিবেশীরা অবাক হয়। চাষি দম্পতির সহজসরল মেয়েটির এমন অসাধ্য সাধন পাড়াপ্রতিবেশীদের বিশ্বাসের বাইরে থাকায় তারা তাজ্জব হয়ে যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!