এই জরিপ মূলত বড় জলভাগ যেমন: নদী, হ্রদ, মোহনা বা সমুদ্র এলাকায় করা হয়। এটি পানির গভীরতা নির্ণয় (Sounding), পানির নিচের ভূ-প্রকৃতি পর্যবেক্ষণ, নৌ-চলাচলের পথ (Navigation chart) তৈরি এবং ড্রেজিং কাজের পরিমাণ নির্ধারণের জন্য অপরিহার্য। ত্রিভুজায়ন (Triangulation) জরিপের মূলনীতি: এর মূলনীতি হলো-পুরো এলাকাকে একটি ত্রিভুজ নেটওয়ার্কে বিভক্ত করা। এই প্রক্রিয়ায় একটি মাত্র বাহুর দৈর্ঘ্য (যাকে Base Line বলে) অত্যন্ত নিখুঁতভাবে মাপা হয় এবং প্রতিটি ত্রিভুজের কোণগুলো থিওডোলাইটের সাহায্যে পরিমাপ করা হয়। এরপর ত্রিকোণমিতিক সাইন সূত্র ব্যবহার করে বাকি সব বাহুর দৈর্ঘ্য এবং বিন্দুর অবস্থান বের করা হয়।
Related Question
View Allবাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি ভৌগলিক রেখা অতিক্রম করেছে ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!