যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান এবং অনুকরণীয় মনে করে তাকে 'মূল্যবোধ' বলে।
সামাজিক রীতিনীতি, ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন মেনে ব্যবসায় পরিচালনাকে ব্যবসায়িক নৈতিকতা বলে।
ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে ন্যায়বিচার, আদর্শ, সততা, বিশ্বস্ততা, আইনগত ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ব্যবসায়িক কাজ পরিচালনা করা যায়। কারণ ব্যবসায়ের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে দেশের ব্যবসায়ী সমাজ সচেতন নয়। এক্ষেত্রে নৈতিকতা হলো ন্যায়নীতির পথপ্রদর্শক। যা ব্যবসায়ীকে অন্যায়, অবৈধ ও নীতি বর্জিত কাজ থেকে বিরত রাখে।
উদ্দীপকে হাফিজ সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছে।
ক্রেতা-ভোক্তাদের সাথে সৌজন্যমূলক, পরস্পর সহযোগী ও স্বভাবসুলভ আচরণ করা একজন ব্যবসায়ীর কর্তব্য। ক্রেতা ও ভোক্তাদের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই ব্যবসায়ীরা ক্রেতা-ভোক্তাদের প্রতি কতকগুলো দায়িত্ব পালন করেন। যেমন- পণ্যের বাজার স্থিতিশীল রাখা; মানসম্মত পণ্য ও সেবা সরবরাহ করা; পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করা এবং পণ্য ও বাজারসংক্রান্ত নানাবিধ তথ্য সরবরাহ করা ইত্যাদি।
উদ্দীপকে হাফিজ একজন সয়াবিন তেল আমদানিকারক; গত রমজানের ১ মাস আগে ১ লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল আমদানি করলেও যথাসময়ে বাজারে তা সরবরাহ করেন। ফলে রমজানে বাজারে এর মূল্য বেড়ে যায় এবং হাফিজ প্রচুর মুনাফা অর্জন করে। তাই বলা যায়, যথাসময়ে পণ্য সরবরাহ না করে মূল্য বৃদ্ধির দ্বারা হাফিজ সমাজের ক্রেতা ও ভোক্তার প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছে।
নৈতিকতার মানদণ্ডে হাফিজের কর্মকাণ্ড নৈতিকতা বিরোধী। নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, ভালো-মন্দের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে। এটি মানুষের জীবনে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণময় দিকের নির্দেশনা দেয়। নৈতিকতার অর্থ মানব আচরণের মানদণ্ড। নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত।
অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে বেশি দাম ধার্য করলে তা হবে নৈতিকতার পরিপন্থি। ব্যবসায়ে অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হলেও এর পরিণাম কখনও ভালো হয় না। অনেক ব্যবসায় প্রথমে ভালো ফলাফল করেও অনৈতিক কার্যকলাপে নিয়োজিত হয়ে ধ্বংস হয়ে যায়। জনগণ এবং ব্যবসায় উভয় পক্ষের স্বার্থরক্ষা করেই ব্যবসায় পরিচালনা করা বাঞ্ছনীয়।
উদ্দীপকে হাফিজ একজন সয়াবিন তেল আমদানিকারক। গত রমজানের ১ মাস আগে ১ লক্ষ মেট্রিক টন তেল আমদানি করলেও যথাসময়ে বাজারে তা সরবরাহ করেনি। ফলে রমজানে বাজারে এর মূল্য বেড়ে যায় এবং রিয়াজ প্রচুর মুনাফা অর্জন করে।
উদ্দীপকে হাফিজ যথাসময়ে তার আমদানিকৃত তেল ভোক্তার জন্য সরবরাহ না করে নৈতিকতার পরিপন্থি কাজ করেছে। সুতরাং এটি স্পষ্ট যে, নৈতিকতার মানদণ্ডে হাফিজের কর্মকাণ্ড সমাজের জন্য অমঙ্গলজনক যা অনৈতিক।
Related Question
View Allযে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!