হাবিবা বাবা-মায়ের সাথে শহরে থাকে। এখানে সে ইট, পাথর, চেয়ার, টেবিল, কলম, বই ইত্যাদির সাথে বেশ পরিচিত। কিন্তু গরু, ছাগল, ব্যাঙ, পোকামাকড়, আমগাছ, ফুলগাছ ইত্যাদি তার কাছে অপরিচিত মনে হয়।

Updated: 10 months ago
উত্তরঃ

রাইজোবিয়াম মনেরা রাজ্যের জীব।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

পাইনাস উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ভিষকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। । এ কার কারণে পাইনাসকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে হাবিবার পরিচিত ও অপরিচিত বস্তুগুলোকে জীব ও জড়ের ভিত্তিতে নিচে আলাদা করা হলো-

জীব

জড়

১. গরু

১. ইট

২. ছাগল

২. পাথর

৩. ব্যাঙ

৩. চেয়ার

৪. পোকা-মাকড়

৪. টেবিল

৫. আমগাছ

৫. কলম

৬. ফুলগাছ

৬. বই

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের জীবগুলো হলো 'গরু, ছাগল, ব্যাঙ, পোকা-মাকড়, আমগাছ, ফুলগাছ। জীবগুলোর প্রধান ৫টি বৈশিষ্ট্য নিচে বিশ্লেষণ করা হলো-

১. চলন: জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। কোনো কোনো জীব একস্থান থেকে অন্য স্থানে যেতেও পারে। উদ্ভিদ বেড়ে উঠার সময় তার ডগা নড়াচড়া করে।

২. খাদ্যগ্রহণ: প্রতিটি জীবই খাদ্যগ্রহণ করে জীবনধারণ করে।

৩. প্রজনন: প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়।

৪. রেচন : প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য বাইরে বের করে দেয়। এ প্রক্রিয়াই রেচন। মূত্র ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া।

৫. শ্বাস-প্রশ্বাস: প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা শুরু করে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
72

ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুন সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে জড়বস্তুর নমুনা। আবার মানুষ, গরু, গাছ, মাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। যেমন: ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। ছোটো থেকে বড়ো, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। সেসব নিয়েই এই অধ্যায়ের আলোচনা।

এই অধ্যায় শেষে আমরা

• জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
• প্রধান প্রধান বৈশিষ্ট্যের আলোকে জীবজগতের শ্রেণিকরণ করতে পারব।
• সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
• মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
• চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানবজীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব।
• বিদ্যালয়ের চারপাশের পরিবেশে অবস্থিত জীবের শ্রেণিবিন্যাস করে পোস্টারে প্রদর্শন করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যেসব প্রাণীর মেরুদন্ড আছে, তাদেরকে মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণীর মেরুদন্ড নেই, তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
1k
উত্তরঃ

কুনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। পানি এবং ডাঙায় উভয় স্থানে বাস করে বলেই কুনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
568
উত্তরঃ

উদ্দীপকের চিত্র A এর প্রাণীটি চিংড়ি এবং চিত্র B এর প্রাণীটি মাছ (ইলিশ)। নিচে A ও B অর্থাৎ চিংড়ি ও মাছের পার্থক্য উল্লেখ করা হলো-

A (চিংড়ি)

B (ইলিশ)

১. মেরুদণ্ড নেই।

১. মেরুদন্ড আছে।

২. এদের চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির।

২. চোখ সরল প্রকৃতির।

৩. এর দেহে কঙ্কাল নেই।

৩. এর দেহে কঙ্কাল রয়েছে।

৪. এর লেজ নেই।

৪. এর লেজ আছে।

৫. এর লোম বা আঁইশ নেই।

৫. এর আঁইশ আছে।

৬. এর পা সন্ধিযুক্ত, খন্ড খন্ড।

৬. এর পাখনা রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
293
উত্তরঃ

চিত্রের B প্রাণীটি হলো মাছ। নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো-

১. প্রাণিজ আমিষের শতকরা ৫৮ ভাগই আসে মাছ থেকে। যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।

২. মাছ এক ধরনের সহজপাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি।

৩. মাছের চামড়ায় ভিটামিন 'এ' ও 'ডি' রয়েছে। এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ।

৪. দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

৫. আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে।

৬. বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করছে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।

৭. বড় মাছের উচ্ছিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে, যা আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয়।

৮. মাছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ বিদ্যমান।

৯. মাছের কাটা থেকে পোল্ট্রি শিল্পের খাবার তৈরি করা হয়।

১০. মাছের তেলে কোলেস্টেরল কম থাকে, যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়।

সর্বোপরি বলা যায়, মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
244
উত্তরঃ

যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
618
উত্তরঃ

উদ্দীপকের 'ক' চিত্রের উদ্ভিদটি নারিকেল গাছ। নিচে উদ্ভিদটির অর্থাৎ নারিকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

১. এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

২. পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত।

৩. ভূণে একটি বীজপত্র থাকে।

৪. নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
172
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews