হাবিব একটি ময়দা কারখানার মালিক। স্থানীয় কৃষকদের কাছ থেকে বাছাইকৃত গম সংগ্রহ করে তিনি ময়দা তৈরি করেন। হাবিব তার প্রস্তুতকৃত ময়দা স্থানীয় ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বাজারে অন্যান্য ময়দার চেয়ে হাবিবের কারখানার ময়দা ভালো হওয়া সত্ত্বেও স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় তার ক্রেতার সংখ্যা সীমিত। হাবিব চান তার ময়দার গুণাগুণ ও মান সম্পর্কিত তথ্য সকল ক্রেতা ও ভোক্তার মাঝে ছড়িয়ে পড়ুক।

Updated: 9 months ago
উত্তরঃ

মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য কেনা-বেচা করাকে পণ্য বিনিময় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয়।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

পণ্যের বণ্টনকারী শাখা হলো বাণিজ্য।

 পণ্য উৎপাদনের পর তা ভোক্তার কাছে পৌঁছানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে বিপণনকারীকে বিভিন্ন বাধার (স্থানগত, সময়গত, ঝুঁকিগত, তথ্যগত প্রভৃতি) সম্মুখীন হতে হয়। এসব বাধা দূর করে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া বাণিজ্যের কাজ। তাই বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা বলা হয়।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের হাবিব উৎপাদন শিল্পের সাথে জড়িত।

 এ শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদন করা হয়। এক্ষেত্রে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত পণ্যকে প্রক্রিয়াজাতের মাধ্যমে মানুষের ব্যবহারউপযোগী পণ্য তৈরি করা হয়। তুলা থেকে কাপড় তৈরি, গম থেকে আটা ও ময়দা তৈরি প্রভৃতি উৎপাদন শিল্পের অন্তর্গত। 

উদ্দীপকের হাবিব একটি ময়দা কারখানার মালিক। তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে বাছাইকৃত গম সংগ্রহ করেন। এরপর প্রক্রিয়াজাতের মাধ্যমে গম থেকে ময়দা তৈরি করেন। এ কাজে তিনি শ্রম ও যন্ত্র ব্যবহার করেন। উৎপাদিত ময়দা তিনি স্থানীয় বাজারে বিক্রি করেন। এতে তিনি কাঁচামাল থেকে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করছেন। এসব বৈশিষ্ট্যের সাথে উৎপাদন শিল্পের মিল আছে। সুতরাং, হাবিবের কাজটি উৎপাদন শিল্পের আওতায় পড়ে।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের হাবিব বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি বাড়াতে পারেন বলে আমি মনে করি।

 প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান নতুন পণ্যের পরিচিতি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দেয়। এতে ক্রেতারা ঐ পণ্যের গুণাগুণ সম্পর্কে জানতে পারে। এছাড়া পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণও বাড়ে।

 উদ্দীপকের হাবিব তার কারখানায় গম থেকে ময়দা তৈরি করেন। উৎপাদিত ময়দার মান ভালো হলেও স্থানীয়ভাবে তার ক্রেতার সংখ্যা কম। ফলে ময়দার বিক্রিও কম হয়। তাই তিনি পণ্যের পরিচিতি ও বিক্রি বাড়াতে চান।

 হাবিব পণ্যের প্রচার বাড়াতে বিজ্ঞাপন দিতে পারেন। এর মাধ্যমে পণ্যের মান, গুণাগুণ, মূল্য ও ব্যবহার সম্পর্কে ক্রেতারা জানতে পারবে। এতে বাজারে পণ্যের চাহিদা তৈরি হবে। তার পণ্যের মান ভালো হলে ক্রেতারা বেশি পরিমাণে কিনতে আগ্রহী হবে। এভাবে তার কারখানার ময়দার বিক্রি ও লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। অতএব, হাবিব বিজ্ঞাপনের মাধ্যমে ময়দার বিক্রি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
230

ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। এ অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশসহ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় শেষে আমরা :

  • ব্যবসায়ের ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারব
  • ব্যবসায়ের পরিধি, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারব ।
  • ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব ।
  • শিল্পের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারব।
  • বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব ।
  • সেবার ধারণা ও প্রকারভেদ উদাহরণসহ ব্যাখ্যা করতে পারব ।
  • ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

ব্যবসায়ের গঠন, পরিচালনা ও সম্প্রসারণের ওপর প্রভাব বিস্তার করে এমন সব পারিপার্শ্বিক উপাদানের সমষ্টি হলো ব্যবসায় পরিবেশ। 

 একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকার পারিপার্শ্বিক অবস্থার ওপর ভিত্তি করে ব্যবসায় গড়ে ওঠে। এসব পারিপার্শ্বিক অবস্থা (আবহাওয়া ওজলবায়ু, অর্থ ব্যবস্থা, শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, সরকারি আইন প্রভৃতি) ব্যবসায়ের ওপর প্রভাব ফেলে। এগুলো ব্যবসায়ের ওপর কখনো অনুকূল, আবার কখনো প্রতিকূল প্রভাব ফেলে। এসব প্রভাব বিস্তারকারী উপাদান মিলে ব্যবসায় পরিবেশ গড়ে ওঠে।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
3.6k
উত্তরঃ

সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীল রচনামূলকতা বিকাশ সম্ভব। 

কোনো দেশের জনসংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, শিক্ষা-সংস্কৃতি, রীতি- নীতি ও দেশীয় ঐতিহ্য প্রভৃতির সমন্বয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। এসব উপাদান মূলত মানুষের সৃষ্টি ও তাদের কাজের মাধ্যমে প্রভাবিত হয়। এটি ব্যবসায়ের লাভ-ক্ষতিকে প্রভাবিত করে।

 উদ্দীপকে মসলিন বস্ত্রের কথা বলা হয়েছে। এদেশের মানুষ ঐতিহ্যগতভাবে এ বস্ত্র উৎপাদনে দক্ষ ছিল। বর্তমানে এ বস্ত্র উৎপাদনের জন্য দক্ষ শ্রমিক ও কারিগরের অভাব দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করা গেলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সহজ হবে। এতে শ্রমিক ও কারিগররা পুরনো ঐতিহ্য মসলিন কাপড় সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাকরলে দক্ষ মানবসম্পদ তৈরি হবে। এ ধরনের শিক্ষাব্যবস্থা ও মানবসম্পদ সামাজিক পরিবেশের উপাদান। সুতরাং, সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে শ্রমিক ও কারিগরদের সৃজনশীল রচনামূলকতা বিকাশ সম্ভব।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
939
উত্তরঃ

বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন জরুরি বলে আমি মনে করি।

আর্থিক সুযোগ-সুবিধার সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। উন্নত যন্ত্রপাতির সমন্বয়ে গড়ে ওঠে প্রযুক্তিগত পরিবেশ। দেশের সার্বভৌমত্ব, সরকারি নীতিমালা, আইনশৃঙ্খলা প্রভৃতি উপাদানের সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠে। আর অদক্ষ কর্মী ও অস্থিতিশীল রাজনীতি দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এছাড়া সুষ্ঠু রাজনীতির চর্চা দেশের উন্নয়নে ভূমিকা রাখে।

বর্তমানে আমাদের দেশে মসলিন কাপড়ের ব্যবসায় প্রসারের জন্য অনুকূল পরিবেশ আছে। কিন্তু মূলধনের অভাব, রাজনৈতিক অস্থিরতা, হরতাল, ধর্মঘট ও দক্ষ কর্মীর অভাব আছে। এসব কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহী হচ্ছেন না। ফলে প্রচুর বৈদেশিক চাহিদা থাকার পরও মসলিন কাপড়ের ব্যবসায়ের প্রসার হচ্ছে না। শিল্প ও বাণিজ্যের উন্নতির জন্য সুষ্ঠু ব্যবসায় পরিবেশ আবশ্যক। এতে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহী হবেন। ফলে ব্যবসায়ের সম্প্রসারণ হবে। সরকার অনুকূল শিল্পনীতি প্রণয়ন করলে নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে। এভাবে পরিবেশের উন্নয়নের মাধ্যমে মসলিন কাপড়ের ব্যবসায়ের প্রসার করা যাবে।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
559
উত্তরঃ

ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের কাছে পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তার কাছে পৌঁছানোর সব কাজ (ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন) হলো বাণিজ্য।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
205
উত্তরঃ

উৎপাদনের বাহন হলো শিল্প।

প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। আর এ উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সংঘটিত হয়। তাই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
1.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews