হামিদ সাহেব তার পুকুরের পানির pH মেপে দেখল ৫.৫। তার pH সম্পর্কে জানা ছিল। পানিতে এসিড ও ক্ষারকের পরিমাণের ওপর জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে।

Updated: 9 months ago
উত্তরঃ

pH হলো এমন একটি রাশি যার দ্বারা বোঝা যায় (পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ

উত্তরঃ

কোনো দ্রাবক অধিকাংশ অজৈব পদার্থ ও জৈব যৌগকে দ্রবীভূত করলে সেটিই হয় সার্বজনীন দ্রাবক। পানি অধিকাংশ জৈব যৌগ এবং অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে এবং পানি দ্বারা তৈরি দ্রবণ নানাবিধ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এ কারণেই এটি একটি সার্বজনীন দ্রাবক।

উত্তরঃ

উদ্দীপকের হামিদ সাহেবের পুকুরের পানির pH মাছ চাষের উপযোগী নয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-

আমরা জানি, কোনো জলীয় দ্রবণের pH এর মান ৭ হলে নিরপেক্ষ, ৭ এর কম হলে এসিডিক আর ৭-এর বেশি হলে ক্ষারীয়। উদ্দীপকের হামিদ সাহেবের পুকুরের pH ৫.৫ নির্ণীত হলো যা এসিডিক ধর্ম প্রদর্শন করে। পুকুর নদ-নদী, খাল-বিল ইত্যাদির জন্য pH এর মান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পুকুর, নদ-নদী, খাল-বিল ইত্যাদির পানির pH ৬- ৮ এর মধ্যে থাকলে জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না। কিন্তু হামিদ সাহেবের পুকুরের pH ৫.৫ হওয়ায় তা এসিডিক যা পুকুরের আদর্শ ক্ষারীয় বৈশিষ্ট্যের বিপরীত।

আবার pH এর মান ৬-৮ এর নীচে অবস্থান করায় হামিদ সাহেবের পুকুরের মাছ গুলোর দেহ থেকে ক্যালসিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে বেরিয়ে আসবে। ফলে মাছ রোগাক্রান্ত হবে। মাছের ডিম, পোনা মাছ এরা কম pH হলে বাঁচতে পারবে না।
তাই উপরোক্ত কারণের আলোকে বলা যায় যে, হামিদ সাহেবের পুকুরের পানি মাছ চাষের জন্য উপযোগী নয়।

উত্তরঃ

যথোপযুক্ত কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হামিদ সাহেবের পুকুরে ভালোভাবে মাছ চাষ করা সম্ভব বলে আমার মনে হয়। ভালোভাবে মাছ চাষ করার জন্য হামিদ সাহেবের পুকুরের যেসব পদক্ষেপ নেয়া উচিত বলে আমার মনে হয় তা নিচে উল্লেখ করা হলো-

i. পুকুরে পানির সাথে চুনের পানি বা কলিচুন শুষ্ক [Ca(OH₂)] যোগ করলে দ্রবণীয় হাইড্রোজেন কার্বনেট লবণ কলিচুনের সাথে বিক্রিয়া করে কার্বনেট লবণে পরিণত হয়। এই লবণ অধঃক্ষিপ্ত হয়ে পুকুরের তলদেশে জমা হয়। ফলে এসিডিক অবস্থা দূর হতে পারে।
ii. পুকুরের পানিতে সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা যোগ করা হলে দ্রবণীয় Ca, Mg এর দ্রবণসমূহ অদ্রবণীয় CaCO3, MgCO, হিসেবে অধঃক্ষিপ্ত হয়।
অতএব, উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায় যে, উক্ত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে হামিদ সাহেব পুকুরে ভালোভাবে মাছ চাষ করতে পারবেন।

150

পানির আরেক নাম জীবন। শুধু জীবন ধারণের জন্য নয়, দেশের উন্নয়নের জন্যও আমাদের পানির দরকার। নানা উৎস থেকে আমরা পানি পাই। নানা কারণে আমাদের অতিপ্রয়োজনীয় এই পানির উৎস হুমকির মুখে পড়ছে। এই অধ্যায়ে আমরা এই হুমকিগুলোর কথা জানব এবং কেমন করে তার মোকাবেলা করতে পারব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • পানির ধর্ম বর্ণনা করতে পারব।
  • পানির গঠন ব্যাখ্যা করতে পারব।
  • পানির বিভিন্ন উৎস বর্ণনা করতে পারব।
  •  জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা এবং পানির মানদন্ড ব্যাখ্যা করতে পারব।
  • পরিবেশ সংরক্ষণে পানির পুনরাবর্তন ধাপসমূহে পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারব।
  •  মানসম্মত পানির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব।
  • পানি বিপুখকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
  •  বাংলাদেশে পানির উৎসে দূষণের কারণ ব্যাখ্যা করতে পারব।
  • পানিদূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • বাংলাদেশের মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • পানিদূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব বর্ণনা করতে পারব।
  • উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারব।
  •  বাংলাদেশে পানির উৎসে হুমকির প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • পানির উৎস সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং কৌশল বর্ণনা করতে পারব।
  •  পানি প্রাপ্তি সকল নাগরিকের মৌলিক অধিকার – ব্যাখ্যা করতে পারব।
  • পানিপ্রবাহের সর্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি বর্ণনা করতে পারব ।
  • বিশুদ্ধ পানির ব্যবহার এবং সুস্থ জীবনযাপনে এর প্রভাব বিষয়ে অনুসন্ধানমূলক কাজ পরিচালনা করতে পারব।
  • পানির সংকটের (গৃহস্থালি/কৃষি/শিল্পে ব্যবহার) কারণ অনুসন্ধান করতে পারব।
  • পানি ব্যবহার ও পানির সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার অঙ্কন করতে পারব।
  • পানির উৎসে পানির স্বাভাবিক প্রবাহ, দূষণ রোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করব।
  •  “পানি নাগরিকের মৌলিক মানবিক অধিকার” বিষয়ে সচেতনতা সৃষ্টি করব।
  • পানির অপচয়রোধ এবং কার্যকর ব্যবহারে সচেতন হব।

 

 

Related Question

View All
উত্তরঃ

পৃথিবীতে পানি একই প্রক্রিয়ায় ঘুরে ফিরে ব্যবহার হয়। এটি সূর্যের তাপে বাষ্পীভবন, মেঘে রূপান্তর ও বৃষ্টির মাধ্যমে আবার ভূমি ও সমুদ্রে ফিরে আসে। একে পানির পুনরাবর্তন বলে।

Vijay Kumar
Vijay Kumar
8 months ago
2.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews