হালিমা বেগম একজন গৃহিনী। গৃহস্থালি কাজের পাশাপাশি তিনি কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানোর কাজ করেন। এতে তিনি আর্থিক সচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছেন।

Updated: 9 months ago
উত্তরঃ

যে যন্ত্রের সাহায্যে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটানো হয় তাই ইনকিউবেটর।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

ডিম ফোটানোর জন্য দরকার উর্বর ডিম। আর উর্বর ডিম বাছাই করতে হয় ভালো বৈশিষ্ট্য দেখে। নিম্নে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-

i. মসৃণ, মোটা ও শক্ত খোসার ডিম।
ii. স্বাভাবিক রঙের ডিম।
iii. মাঝারি আকারের ডিম।
iv. পরিষ্কার-পরিচ্ছন্ন ডিম।
v. ৫০-৬০ গ্রাম ওজনের ডিম।
vi. ডিমের বয়স গ্রীষ্মকালে ৩-৪ দিন এবং শীতকালে ৭-১০ দিন।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপকের হালিমা বেগম ইনকিউবেটর পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফোটানোর কাজ করেন।

ইনকিউবেটর হলো তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু প্রবাহ নিয়ন্ত্রিত একটি বৈদ্যুতিক যন্ত্র। এই পদ্ধতিতে মুরগির বাচ্চা ফোটানোর সময় তিনি কিছু বিষয়সমূহ গুরুত্ব সহকারে অনুসরণ করেন। তিনি ইনকিউবেটরের তাপমাত্রা ৯৯.৫-১০০.৫ ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে রাখেন। পাশপাশি ইনকিউবেটরের মধ্যে প্রয়োজনীয় আর্দ্রতা ৬৫-৭০% এর মধ্যে রাখেন।
সেটিং ট্রেতে ৫৫-৬০ গ্রাম ওজনের ডিম বসান। ইনকিউবেশন চলাকালীন সময়ে তিনি ডিমগুলো ৪৫ ডিগ্রি কৌণিক অবস্থানে রাখেন। তিনি দৈনিক ডিমগুলো ৩-৮ বার স্বয়ংক্রিয়ভাবে ঘুরছে কিনা তা দেখেন।
১৮ দিন পর তিনি ডিমগুলো সেটিং ট্রে থেকে হেচিং ট্রেতে স্থানান্তর করেন। তিনি ৭ম ও ১৪ তম দিনে ক্যান্ডলিং করেন। বায়ু প্রবাহের মাধ্যমে অক্সিজেনের প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড দূরীকরণের ব্যবস্থা করেন। এছাড়া তিনি ফিউমিগেশন পদ্ধতির মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করার ব্যবস্থা নেন। হালিমা বেগম ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর সময় উপরিউক্ত বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপকের হালিমা বেগম মুরগির বাচ্চা ফোটানোর মাধ্যমে নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন করেন।

বর্ধিত জনসংখ্যার আমিষের চাহিদা পূরণের জন্য শুধু মাছ যথেষ্ট নয়।
আবার দেশি মুরগি সুস্বাদু কিন্তু ডিম কম দেয়। তাই মুরগির খামারে উৎপাদিত মাংস ও ডিম পারিবারিক চাহিদা পূরণ করে। পাশাপাশি উদ্বৃত মাংস ও ডিম বিক্রি করে লাভবান হওয়া যায়। এই পদ্ধতিতে মূলধন ও জায়গা কম লাগে। ফলে বেকার জনগোষ্ঠী তাদের দারিদ্র্য বিমোচন করতে সক্ষম হয়।

প্রাকৃতিক পদ্ধতিতে ডিম উৎপাদনের ক্ষেত্রে মুরগি নিজের দেহের তাপ দিয়ে নিষিক্ত ডিম ফোটায়। তাই একসাথে অনেকগুলো ডিম ফোটানো সম্ভব হয় না। ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম উৎপাদনের ক্ষেত্রে একসাথে অনেক সংখ্যক বাচ্চা উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের সময় রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ বাচ্চা উৎপাদন সম্ভব। এক্ষেত্রে ডিমে তা দেওয়ার প্রয়োজন হয় না বলে ডিম উৎপাদনও বৃদ্ধি পায়।
অতএব, উল্লিখিতভাবে হালিমা বেগম দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
78

আমরা প্রযুক্তির যুগে বাস করছি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। কৃষিকাজ একটি বৈজ্ঞানিক কাজ। এই কাজকে সহজ করার জন্য অনেক প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। কৃষকেরা এখন এই প্রযুক্তিগুলো ফসলের মাঠে যেমন ব্যবহার করছেন তেমনি উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধিতেও ব্যবহার করছেন। আবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে প্রযুক্তি যেমন ব্যবহার করছেন, তেমনি মাছ চাষেও ব্যবহার করছেন। বিজ্ঞানের গবেষণা যত এগুচ্ছে প্রযুক্তির উদ্ভাবনও ততই বাড়ছে।

এ অধ্যায় শেষে আমরা -

  • কৃষিতে ব্যবহৃত মাঠ প্রযুক্তিগুলো ব্যাখ্যা করতে পারব;
  • উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার বিশ্লেষণ করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

বীজ ছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গ (যেমন- মূল, পাতা, কান্ড ইত্যাদি) দিয়ে চারা উৎপাদনকে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
395
উত্তরঃ

অঙ্গজ বংশবিস্তারের একটি সুবিধা হলো তাড়াতাড়ি ফল পাওয়া যায়। বীজ রোপণ করে চারা উৎপন্ন করলে ফল পেতে অনেক সময় লাগে, যা অঙ্গজ প্রজননের ক্ষেত্রে লাগে না। এতে দ্রুত অর্থ আয় হয় ও খাদ্যের চাহিদা পূরণ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
183
উত্তরঃ

গোলাপের বংশবিস্তারের ক্ষেত্রে 'ক' চিত্রের পদ্ধতিটি হলো দাবা কলম এবং 'খ' পদ্ধতিটি হলো কর্তন বা ছেদ কলম।

দাবা কলম পদ্ধতিতে মাতৃগাছের মাটির নিকটে অবস্থিত শাখা নিচে নামিয়ে দুই গিটের মাঝখানের বাকল কেটে নিতে হয়। বাকলের নিচের সবুজ অংশ ছুরির ভোতা 'পাশ দিয়ে চেছে ফেলতে হয়। এরপর কাটা অংশ মাটিতে চাপা দিতে হয়। কিছুদিন পর কাটা অংশ থেকে শিকড় ও নতুন চারা গজায়। গজানো অংশ কেটে ২-৩ সপ্তাহ পর সাবধানে মাটিসহ অন্যত্র রোপণ করতে হয়। অপরদিকে কর্তন, বা ছেদ কলম পদ্ধতিতে শাখা, মূল, পাতা ইত্যাদি মাতৃগাছ থেকে বিচ্ছিন্ন করে ছায়াযুক্ত স্থানে টবে বা নার্সারি বেডে রোপণ করতে হয়। ১৫ দিনের মধ্যে তা থেকে নতুন চারা উৎপন্ন হয়। অতঃপর চারাটি অন্যত্র মূল জমিতে রোপণ করা হয়। এ প্রক্রিয়ায় খুব সহজে ও কম সময়ে গোলাপের বংশবিস্তার করা যায়। তাছাড়া কাণ্ড বাঁকানোর ফলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে না।
অর্থাৎ, কর্তন বা ছেদ কলম পদ্ধতি গোলাপের বংশবিস্তারের ক্ষেত্রে অমিত কার্যকরী।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
135
উত্তরঃ

চিত্রের পদ্ধতিগুলো হলো দাবা কলম ও কর্তন বা ছেদ কলম যা কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের প্রকারভেদ।

অঙ্গজ পদ্ধতিতে চারা উৎপাদন করলে নতুন বৃক্ষ তার মাতৃবৃক্ষের সকল গুণাগুণ বিশুদ্ধভাবে বহন করে। অর্থাৎ, যদি কোনো গাছের আম খুব বড় এবং মিষ্টি হয় তবে তার অঙ্গ দিয়ে উৎপাদিত গাছের আমের স্বাদ ও - আকার হুবহু এক হবে। আবার কোনো গাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তবে সে গাছ থেকে উৎপাদিত চারা গাছও একই গুণ পাবে। এ পদ্ধতি ব্যবহার করে উদ্ভিদে বিভিন্ন গুণগত পরিবর্তন আনা যায়। মাতৃগাছের গুণাগুণের সুবিধা ছাড়াও অঙ্গজ প্রজননের মাধ্যমে চারা থেকে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। ফলে ফসল উৎপাদন যেমন দ্রুত হয়, তেমনি দ্রুত আয় এবং খাদ্য ঘাটতিও হ্রাস করা যায়।
অতএব বলা যায়, উপরের চিত্রের পদ্ধতিগুলো কম সময়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
136
উত্তরঃ

ফসলের পানির চাহিদা পূরণ ও ফলন বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে পানি সেচ দেওয়া হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
243
উত্তরঃ

সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি হচ্ছে উপযুক্ত পদ্ধতিতে সেচ প্রদান। যেমন- বৃত্তাকার সেচ পদ্ধতিতে বহুবর্ষজীরী ফলগাছের সমস্ত জমিতে সেচ না দিয়ে যে স্থানে গাছ রয়েছে শুধু সেখানেই পানি সরবরাহ করা হয়। এতে পানি নিয়ন্ত্রণ সহজ ও পানির অপচয় কম হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
205
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews