উদ্দীপকে হাসু ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাওনাদারের পাওনা পরিশোধ করতে পারেন।
ইলেক্ট্রনিক ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সুবিধা প্রদানের আধুনিক কৌশল বা পদ্ধতি। এ পদ্ধতিতে অর্থ উত্তোলন, সংগ্রহ, স্থানান্তর, লেনদেন সম্পন্নকরণ, সংরক্ষণ, তথ্য সংগ্রহ, যোগাযোগ ইত্যাদি ইলেক্ট্রনিক পদ্ধতিতে সম্পাদিত হয়।
উদ্দীপকের হাসু বাংলাদেশের একটি আধুনিক ব্যাংকে হিসাব খুলে ই- ব্যাংকিং সুবিধা গ্রহণ করে। ফলে সে কলকাতায় ভ্রমণে গিয়ে নগদ অর্থের পরিবর্তে ইলেক্ট্রনিক উপায়ে সকল ব্যয় নির্বাহ করে। সে কলকাতা থেকেই বাংলাদেশের একজন পাওনাদারের পাওনা পরিশোধ করে ই-ব্যাংকিং এর মাধ্যমে। ই-ব্যাংকিং অটোমেটেড পদ্ধতি হওয়ায় নিমিষেই অর্থ স্থানান্তর, উত্তোলন, জমাদান এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা হয়। হাসু কলকাতা থেকে কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে তার হিসাব থেকে পাওনাদারের হিসাবে অর্থ স্থানান্তর করে। ফলে নির্দিষ্ট পরিমাণ অর্থ হাসুর হিসাব থেকে হ্রাস করা হয় এবং পাওনাদারের হিসাবে যোগ করা হয়।
ই-ব্যাংকিং এর মাধ্যমে যেকোনো স্থান থেকে স্বল্প সময়ে নির্ভুলভাবে অর্থ স্থানান্তর করা যায়। তাই বলা যায়, হাসু ই-ব্যাংকিং সুবিধার মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে পাওনাদারের পাওনা পরিশোধ করে।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!