হায়দারের বাবা প্রতিমাসে হায়দারকে টাকা পাঠান। হায়দার নিকটস্থ বিকাশ এজেন্টের নিকট গিয়ে মোবাইল ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারেন। বিকাশের এ ধরনের ব্যাংকিং সেবা পেয়ে হায়দারের মতো অন্যরা বিকাশের হিসাব খোলার সিদ্ধান্ত নিলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

কেন্দ্রীয় সার্ভারের আওতায় ব্যাংকের শাখাসমূহের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলে এক শাখার চেকের অর্থ অন্য শাখায় প্রদান বা অর্থ জমা গ্রহণের কম্পিউটারাইজড ব্যবস্থাকে অনলাইন ব্যাংকিং বলে।

উত্তরঃ

ব্যবসায়ের আধুনিকায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অত্যধিক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায়ের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে একস্থানে বসে বিশ্বের যেকোনো দেশের ব্যবসায়ের সাথে নিমিষের মধ্যে যোগাযোগ, আলোচনা, পরামর্শ এবং লেনদেন করা সম্ভব। যোগাযোগের উন্নয়নের ফলে দ্রুতগতিতে ব্যবসায়ের সম্প্রসারণ ও উন্নয়ন সম্ভব হয়। তাই বলা যায়, ব্যবসায়ের আধুনিকায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অত্যধিক।

উত্তরঃ

উদ্দীপকের 'বিকাশ' মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। 

ব্যাংকিং জগতে প্রতিনিয়ত নিত্য নতুন ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন ঘটছে। মোবাইল ব্যাংকিং হলো ব্যাংকিং জগতের এক নবতর সংযোজন। মোবাইল ব্যবহার করে যে ব্যাংকিং সেবা তাই মোবাইল ব্যাংকিং।

উদ্দীপকে হায়দার মোবাইল ফোন ব্যবহার করে বিকাশে হিসাব খুলেছেন। 'বিকাশ' গ্রাহকের মোবাইল নম্বরকে ব্যাংক হিসাব হিসেবে গণ্য করে। হায়দারের বাবা 'বিকাশ' ব্যবহার করে টাকা পাঠাতে পারেন। 'বিকাশ' মোবাইল ব্যবহার করে হায়দারকে সে অর্থ উত্তোলনের সুযোগ দেয়। সুতরাং মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা অর্থাৎ অর্থ জমাদান, স্থানান্তর ও উত্তোলন সেবা প্রদান করাতে বিকাশের ব্যাংকিং কার্যক্রমকে মোবাইল ব্যাংকিং বলা যায়। সুতরাং উদ্দীপকের 'বিকাশ' মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে।

উত্তরঃ

উদ্দীপকে হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানো যৌক্তিক।

সাধারণত মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে। অন্যভাবে বলা যায়, মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প খরচে দক্ষতার সাথে ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌছে যায়। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং-এ আর্থিক সেবা প্রদান করাই হচ্ছে মোবাইল ব্যাংকিং।

উদ্দীপকে 'বিকাশ' মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। হায়দারের মতো অসংখ্য গ্রাহক 'বিকাশের' মাধ্যমে ব্যাংকিং সেবা পেয়ে উপকৃত হতে পারছে। কেননা হায়দারের মতো অসংখ্য ব্যক্তির বাবা বা নিকটাত্মীয় গ্রামে বসবাস করেন। এসকল প্রত্যন্ত অঞ্চলের লোকজন তাদের পরিচিতজনের নিকট বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। হায়দারের মতো অন্যরা মোবাইল ব্যবহার করে বিকাশ থেকে সে টাকা উত্তোলন করতে পারেন। তাছাড়া হায়দার বিকাশের মাধ্যমে সঞ্চয়ে উদ্বুদ্ধ হতে পারেন এবং উদ্বৃত্ত অর্থ 'বিকাশের' হিসাবে জমা করে সুবিধামতো সময়ে উত্তোলন করতে পারেন। বিকাশে অ্যাকাউন্ট থাকলে নগদ টাকা বহনের ঝুঁকিও কমে যায়।

সুতরাং, বিকাশের মাধ্যমে খুব সহজে নিরাপত্তা বজায় রেখে দ্রুত আর্থিক লেনদেন করা যায় বিধায় বলা যায়, উদ্দীপকে হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানো নিঃসন্দেহে যৌক্তিক।

118

একবিংশ শতকের শুরুতেই মানুষের জীবনে যে ব্যাপক পরিবর্তন ও অভিনবত্বের জন্ম নিয়েছে এবং যার প্রভাবে সারা বিশ্ব আজ বৈশ্বিক গ্রাম (Global village) এ পরিণত হয়েছে তার মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ থেকে বিশ বছর আগেও এতটা পরিবর্তন হবে মানুষ ভাবতে পারেনি। কিন্তু তা-ই ঘটেছে। ভবিষ্যতে এ পরিবর্তন যে আরও দ্রুতশীল হবে তা বলার অপেক্ষা রাখে না। এ প্রযুক্তির উচ্ছাসে ভাসছে এখন সমগ্র বিশ্বের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি। E-Business, E-Commerce, E-Marketing, E-Retailing এ ভাবে নতুন নতুন পরিভাষায় সিক্ত হচ্ছে ব্যবসায় জগত। হাতের ছোট মোবাইল সেটটিই হয়তোবা ভবিষ্যতে হয়ে উঠবে সকল যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র । তাই এরূপ প্রযুক্তি সম্পর্কে আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই ধারণা দিতে হবে। আগামী দশকগুলোর জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্যই ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়টি ব্যবসায় পরিচিতি বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যায় এতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে।

চিত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রণী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান কার্যালয়ের প্রবেশ দ্বার

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে

৩. অনলাইন ব্যবসায় ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

8. ই-কমার্স এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে 

৫. ই-বিজনেস এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৬. ই-মার্কেটিং এর ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. ই-রিটেইলিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৮. ই-ব্যাংকিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৯. ডেবিট ও ক্রেডিট কার্ড এর ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

১০. মোবাইল ব্যাংকিং এর ধারণা ও এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

Related Question

View All
উত্তরঃ

তথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।

সহজভাবে বলতে গেলে—

যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।

উদাহরণ:

কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার

ইমেইল পাঠানো

মোবাইল অ্যাপ ব্যবহার

ইন্টারনেট ব্রাউজ করা

অনলাইন ব্যাংকিং

ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া

 

আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Md Lakum
Md Lakum
6 months ago
460
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews