হিন্দু-মুসলিম দুটি ভাই 

ভারতের দুই আঁখিতারা। 

এক বাগানের দুটি তরু 

দেবদারু আর কদমচারা। 

যেন গঙ্গা সিন্ধু নদী 

যায় গো বহে নিরবধি। 

এক হিমালয় হতে আসে 

এক সাগরে হয় গো হারা।

Updated: 9 months ago
উত্তরঃ

কৈবর্ত বিদ্রোহ হয়েছিল মহীপালের বিরুদ্ধে।

উত্তরঃ

বাঙালি জাতির বীজমন্ত্র বলতে 'আমার পরিচয়' কবিতায় কবি 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- এই মানবতাবোধকে বুঝিয়েছেন। 

বাঙালি জাতি চিরকালই উদারচেতা। ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মানুষকে সবার উপরে স্থান দিয়ে তারা মানবধর্ম পালন করে। এক ভূখণ্ডে একাধিক জাতির বসবাস থাকলেও কারও সাথে কারও দ্বন্দ্ব নেই। একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ে। নানা ধরনের উৎসব-পার্বণ একই সঙ্গে পালন করে। বিশেষ করে জাতীয়তাবাদের প্রশ্নে এ জাতি ঐক্যবদ্ধ। ফলে সবার উপরে মানুষের অবস্থান। বাঙালি জাতি মানুষকে সর্বজীবের উপরে স্থান দেওয়াকে বীজমন্ত্র হিসেবে গ্রহণ করে আবহমানকাল ধরে একসঙ্গে সৌহার্দ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।

উত্তরঃ

উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতার অসাম্প্রদায়িক চেতনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। 

আবহমান বাংলা অভিন্ন সংস্কৃতি, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ। বাংলার ভূখণ্ডে নানা জাতি-ধর্মের লোক বাস করে। কিন্তু জাতি-ধর্মের পার্থক্য এখানকার মানুষের জীবনে কোনো দেয়াল তৈরি করেনি। একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে তারা জীবন অতিবাহিত করছে।

উদ্দীপকের কবিতাংশে অসাম্প্রদায়িক চেতনার দিকটি পরিলক্ষিত হয়। কবি এখানে হিন্দু-মুসলমানকে ভারতের দুটি ভাই এবং দেশমাতার দুই চোখের তারা হিসেবে উপস্থাপন করেছেন। গঙ্গা ও সিন্ধু নদীর উৎসমূল যেমন এক হিমালয় তেমনই হিন্দু-মুসলিমও একই বৃন্তের দুটি ফুল। উদ্দীপকের মতো এই অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে 'আমার পরিচয়' কবিতায়। চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় পাওয়া যায়, তা তুলে ধরা হয়েছে এ কবিতায়। যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব-বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসে পৌঁছেছি আজকের বাংলায়। কবিতার এ দিকটির ইঙ্গিত করা হয়েছে আলোচ্য উদ্দীপকে।

উত্তরঃ

উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতার বাঙালির পরিচয়ের খন্ডাংশের প্রতিফলিন ঘটেছে- মন্তব্যটি যথার্থ। 

আবহমান বাংলা অভিন্ন সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানসিকতার বৈশিষ্ট্যে ঐতিহ্যমণ্ডিত। বাংলার ভূখন্ডে নানা সম্প্রদায়ের লোক বাস করে। এখানে বংশপরম্পরায় বসবাসকারী জনগোষ্ঠীর ভাষা, ধর্ম, সংস্কৃতি, অভ্যাস, আচার, ইতিহাস-ঐতিহ্য ও শিল্প- সাহিত্য তাদেরকে একটি স্বতন্ত্র জাতি গঠনে উদ্বুদ্ধ করে।

উদ্দীপকে বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার দিকটি ফুটে উঠেছে। কবি এখানে হিন্দু-মুসলমানকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে দেশমাতার চোখের তারা হিসেবে উপস্থাপন করেছেন। 'আমার পরিচয়' কবিতায়ও এই অসাম্প্রদায়িক চেতনার বিষয়টি উপস্থাপিত হয়েছে। তবে এটিই কবিতার একমাত্র বিষয় নয়। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কবিতায় উপস্থাপিত হয়েছে।

'আমার পরিচয়' কবিতায় কবি বাঙালি জাতিসত্তার পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কবি গভীর মমত্বের সঙ্গে চিত্রিত করেছেন এ জাতির সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। বাঙালির বৈশিষ্ট্য বর্ণনা করে কবি নিজের পরিচয়ের কথা বলেছেন। এ কবিতার এসব বিষয় সম্পূর্ণভাবে উদ্দীপকে উপস্থাপিত হয়নি, শুধু অসাম্প্রদায়িক চেতনার বিষয়টি ছাড়া। তাই বলা যায়, উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতায় বাঙালির পরিচয়ের খন্ডাংশের প্রতিফলন ঘটেছে।

276

আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,

আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।

চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।

তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?”


আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে ।

আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। ।

আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে।

আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে ।

 

এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে ।

এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।

আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে ।

এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে ।

এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির-বেদি থেকে ।

আমি তো এসেছি 'কমলার দীঘি’, ‘মহুয়ার পালা' থেকে।

আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরিয়ত থেকে।

আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে ।

এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে ।

এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে ।

এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে ।

এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।

 

আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে ।

আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।

এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে।

শুধাও আমাকে ‘এতদূর তুমি কোন প্রেরণায় এলে?”

তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোন নাই –

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'

একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই –

সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews