হুদাইবিয়ার সন্ধির বিষয়টি আল কোরআনের কোন সুরায় উল্লেখ করা হয়েছে? এ সন্ধি চুক্তির শর্তগুলি বর্ণনা করুন।

Updated: 11 months ago
উত্তরঃ

হুদায়বিয়ার সন্ধির বিষয়টি পবিত্র কোরআনের ৪৮ নম্বর সুরা আল ফাতহ-এ আলোচনা করা হয়েছে।


হুদায়বিয়া সন্ধির শর্তাবলি: হুদাইবিয়ার সন্ধি ইসলামের। ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। হযরত মুহাম্মদ (স) ৬২৮ খ্রিষ্টাব্দে সঙ্গীসাথিসহ মক্কায় উমরা হজ পালনের জন্য যাত্রা করেন। তাঁদের সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। তবুও মক্কার অবিশ্বাসীগণ তাঁদের পথ রোধ করতে মনস্থ করে। খবর পেয়ে রাসুলুল্লাহ (স) দেড় হাজার সঙ্গীসাথিসহ মক্কার সীমান্তবর্তী হুদাইবিয়া নামক স্থানে তাঁবু ফেলেন। মক্কাবাসীগণ বিরাট সৈন্য বাহিনী নিয়ে তাঁদের অবরোধ করে রাখে। এ সময় সংঘর্ষ এড়াবার জন্য মুসলমানদের সঙ্গে মক্কার অবিশ্বাসীদের যে শান্তিচুক্তি সম্পাদিত হয়, তারই নাম হুদাইবিয়ার সন্ধি। 


এ সন্ধির ধারাগুলো হলো:

ক. মুসলমানেরা এ বছর হজ করতে পারবেন না;


খ. আগামী বছর তাঁরা হজ করতে পারবেন, কিন্তু তিন দিনের বেশি মক্কায় থাকতে পারবেন না;


গ. সে সময় কোষবদ্ধ তরবারি ছাড়া তাঁরা আর কোনো অস্ত্র বহন করতে পারবেন না;


ঘ. যে কেউ স্বেচ্ছায় মুহাম্মদ (স)-এর দলে অথবা কুরাইশদের দলে যোগ দিতে পারবে;


ঙ. কোনো মক্কাবাসী তার অভিভাবকের বিনা অনুমতিতে মুসলমানদের দলে যোগদান করলে তাকে কুরাইশদের নিকট ফেরত দিতে
হবে, কিন্তু মুহাম্মদ (স)-এর অনুসারী কোনো ব্যক্তি কুরাইশদের নিকট ফিরে এলে তাকে প্রত্যর্পণ করা হবে না;


চ. দশ বছর যুদ্ধ বন্ধ রাখতে হবে, যাতে জনগণ শান্তিতে বসবাস করতে পারে।
হুদাইবিয়ার সন্ধির কোনো কোনো ধারা মুসলমানদের জন্য দৃশ্যত কিছুটা ক্ষতিকর প্রতীয়মান হলেও পরে তা সুদূরপ্রসারী সুফল বয়ে এনেছিল।

Rakibul Islam
Rakibul Islam
11 months ago
274

Related Question

View All
উত্তরঃ

UDHR এর পূর্ণরূপ হলোঃ Universal Declaration of Human Rights.

686
উত্তরঃ

বাংলাদেশের তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ ডেনমার্কে (১৫ মে, ২০০৮ সালে) রপ্তানি হয়েছে। বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি এ জাহাজ রপ্তানি করে ।

876
উত্তরঃ

২৭। আইনের চোখে সমতা: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 
২৯। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে।

244
উত্তরঃ

জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে গমন কর। 

= If necessary go abroad to acquire knowledge.

573
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews