হোসেন ও হাসান দু'ভাই। তারা দুজনই মুরগির খামারী এবং সমপরিমাণ মূলধন নিয়ে তারা ব্যবসা শুরু করেন। হোসেনের খামারটি ব্রয়লার মুরগির। তিনি একটি নির্দিষ্ট সময় পর সেগুলো বাজারজাত করেন। বিক্রয়করণের ১৫/২০ দিন পূর্ব থেকে প্রায়ই হোসেন অর্থ সংকটে পড়েন। পক্ষান্তরে হাসানের খামারে ব্রয়লার মুরগির পাশাপাশি লেয়ার মুরগি ও মুরগির খাবারও তৈরি করে ব্রিক্রয় করেন। এত কিছু করার পরও হাসানকে কখনো অর্থ সংকটে পড়তে হয়নি।

Updated: 1 year ago
উত্তরঃ

মূলধন রেশনিং বলতে মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের। গ্রহণযোগ্যতার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থাপনা কর্তৃক মূলধন বরাদ্দ দেওয়াকে বোঝায়।

Tamanna
Tamanna
2 years ago
উত্তরঃ

যে সকল প্রকল্প অন্যটির সাথে প্রতিযোগিতা করে তাদেরকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে। 

পরস্পর বর্জনশীল প্রকল্পগুলোর মধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হলে বাকিগুলোকে বর্জন করা হয়। অর্থাৎ এ ধরনের প্রকল্পগুলোর মধ্য থেকে কেবল একটি গ্রহণ করা হয় এবং অন্যান্যগুলো বাতিল করা হয়। যেমন: কোনো প্রতিষ্ঠানের একটি মেশিন ক্রয়ের প্রয়োজন এবং বাজারে উক্ত মেশিনের তিনটি ব্র্যান্ড রয়েছে। ফলে কোম্পানি যেকোনো একটি ব্র্যান্ডের মেশিন ক্রয় করবে এবং অন্যগুলো বাতিল করবে।

Tamanna
Tamanna
2 years ago
উত্তরঃ

হোসেনের খামারে অর্থ সংকটের কারণ হলো মূলধন একটি খাতে বিনিয়োগ করা এবং যথাযথ তারল্য সংরক্ষণ না করা।
একটি প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে বিনিয়োগ করলে সেক্ষেত্রে অর্থ সংকটে পড়তে হয় না। আবার একাধিক ব্যবসায়ে বিনিয়োগ করলে সেক্ষেত্রে বিক্রয়লব্ধ আয় দ্বারা চলতি মূলধনজনিত সমস্যা দূর করা যায়।

উদ্দীপকের হোসেন একজন মুরগির খামারি। তিনি শুধু ব্রয়লার মুরগির ব্যবসায় করেন। তিনি একটি নির্দিষ্ট সময় পর সেগুলো 'বাজারজাত করেন। কিন্তু বিক্রয়করণের ১৫/২০ দিন পূর্বথেকেই প্রায়ই তাকে অর্থ সংকটে পড়তে হয়। এর কারণ হলো সে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখেনি। এছাড়া শুধু ব্রয়লার মুরগির খামারে বিনিয়োগ করায় তার নিয়মিত আয়ের ঘাটতি রয়েছে। কারণ ব্রয়লার মুরগির বিক্রয়ের জন্য স্বাভাবিকভাবেই তাকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। ঐ সময়েও যেন তার বিক্রয়লব্ধ আয় হয় তা নিশ্চিত করতে সে অন্য কোনো ব্যবসায় শুরু করেননি। যার ফলে তাকে অর্থ সংকটে পড়তে হয়।

Tamanna
Tamanna
2 years ago
উত্তরঃ

উদ্দীপকের হাসান বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করতে পারায় তাকে অর্থ সংকটে পড়তে হয়নি বলে আমি মনে করি।

পর্যাপ্ত পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করলে সাধারণত ব্যবসায়ে অর্থ সংকটে পড়তে হয় না। এছাড়া একাধিক ব্যবসায় শুরু করা সম্ভব হলে সেক্ষেত্রে কোনো না কোনো ব্যবসায়ের আয় দ্বারা অর্থ সংকট মোকাবিলা করা যায়।

উদ্দীপকের হাসান একজন মুরগির খামারি। তিনি ব্রয়লার মুরগির পাশাপাশি লেয়ার মুরগি ও মুরগির খাবারও তৈরি করে বিক্রয় করেন। এত কিছু করার পরও তাকে অর্থ সংকটে পড়তে হয়নি। কারণ সারাবছরই তার ব্যবসায়ে আয় হয়।

উদ্দীপকের হাসান যদি শুধু ব্রয়লার মুরগির খামারে বিনিয়োগ করত তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেগুলো বাজারজাত করার জন্য অপেক্ষা করতে হতো বিধায় অর্থ সংকটে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু তিনি লেয়ার মুরগি ও মুরগির খাবারও বিক্রয় করেন। যার ফলে একটি ব্যবসায়ের আয়ের ওপর তাকে নির্ভর করতে হয় না। এছাড়া মুরগির খাবার বিক্রি থেকে সে নিয়মিত আয় অর্জন করতে পারে। অর্থাৎ নগদ অর্থের ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছিল। এ কারণেই বলা হয়েছে "এত কিছু করার পরও হাসানকে কখনো অর্থ সংকটে পড়তে হয়নি।"

Tamanna
Tamanna
2 years ago
368

Related Question

View All
উত্তরঃ

ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করতে হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে ইত্যাদি বিষয়সমূহকে বোঝায়।

Tamanna
Tamanna
2 years ago
1.5k
উত্তরঃ

ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত।

সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াকেই ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন- কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।

Tamanna
Tamanna
2 years ago
2.6k
উত্তরঃ

উদ্দীপকে আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী শুধু একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে যাতে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। কারণ একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে সেক্ষেত্রে ঝুঁকি হ্রাসের সুযোগ থাকে না।

উদ্দীপকের আলফা লি. তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প ঝুঁকিযুক্ত এবং কিছু প্রকল্প ঝুঁকিমুক্ত। সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান কোনো প্রকল্প থেকে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে না পারলে কিংবা ক্ষতি হলে অন্য প্রকল্প থেকে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া একাধিক প্রকল্পে বিনিয়োগ করায় একটি প্রকল্পের মূলধন ক্ষতিগ্রস্ত হলেও প্রতিষ্ঠান দেউলিয়া হতে হবে না। তাই নিঃসন্দেহে বলা যায়, আলফা লি. অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছে।

Tamanna
Tamanna
2 years ago
405
উত্তরঃ

উদ্দীপকের বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ হলো ঝুঁকি ও মুনাফা নীতি এবং তারল্য ও মুনাফা নীতি।

ঝুঁকি ও মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। অন্যদিকে, তারল্য ও মুনাফা নীতি অনুসারে চলতি ব্যয় বহনের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তরল সম্পদ রেখে মুনাফার প্রত্যাশায় অবশিষ্ট অর্থ বিনিয়োগ করা হয়। এর । ফলে অসচ্ছলতার ঝুঁকি হ্রাস পায়।

উদ্দীপকের বেটা লি, কাম্য পরিমাণ নগদ অর্থ রেখে অবশিষ্ট অর্থ অলস না রেখে কারবারে বিনিয়োগ করায় বলা যায় প্রতিষ্ঠানটি তারল্য ও মুনাফা নীতির যথাযথ অনুসরণ করে। অন্যদিকে প্রতিষ্ঠানটি অধিক মুনাফার প্রত্যাশায় অধিক ঝুঁকি নিয়ে একটি প্রকল্পে বিনিয়োগ করায় বলা যায়, ঝুঁকি ও মুনাফা নীতি অনুসরণ করেছে।

তারল্য ও মুনাফা নীতির সাথে ঝুঁকি ও মুনাফা নীতির পারস্পরিক । সম্পর্ক রয়েছে। যেমন- কোনো প্রতিষ্ঠান তারল্যের পরিমাণ বৃদ্ধি করলে মুনাফার হার কমে যায় এবং অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পায়। কারণ চলতি ব্যয় বহনের অক্ষমতা থেকে অসচ্ছলতাজনিত ঝুঁকির সৃষ্টি হয়। আবার তারল্যের পরিমাণ কম থাকলে মুনাফার হার বৃদ্ধি পায় এবং অসচ্ছলতাজনিত ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই তারল্য ও মুনাফা উভয়ের মধ্যে সমন্বয়সাধন করে সিদ্ধান্ত নিতে হয়, যেন অসচ্ছলতাজনিত ঝুঁকি সৃষ্টি না হয়। সুতরাং বলা যায়, বেটা লি. কর্তৃক । গৃহীত অর্থায়নের নীতিসমূহের মধ্যে তুলনামূলক সম্পর্ক বিদ্যমান।

Tamanna
Tamanna
2 years ago
342
উত্তরঃ

সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়।

Tamanna
Tamanna
2 years ago
3k
উত্তরঃ

সম্পদ সর্বাধিকরণ বলতে কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকে বোঝায়।

শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ ফার্মের একটি উল্লেখযোগ্য লক্ষ্য। ফার্মের মালিকদের সম্পদ পরিমাণ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। সম্পদ সর্বাধিকরণে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা হয়।

Tamanna
Tamanna
2 years ago
2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews