এনজাইম হলো খাদ্য পরিপাককারী এক ধরনের অনুঘটক যা ক্ষরিত হয়ে খাদ্যের বিভিন্ন উপাদানকে ভেঙে সরল ও শোষণ উপযোগী করে।
ক্ষুদ্রান্ত্র প্রাচীর থেকে ক্ষরিত এনজাইমগুলো হলো- সুক্রেজ, মল্টেজ, ল্যাকটোজ, অ্যামাইলেজ, অ্যামাইলো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, আন্ত্রিক লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ।
ক্ষুদ্রান্ত্রে আগত এনজাইমগুলো হলো- অগ্ন্যাশয়ের লাইপেজ, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো-কার্বাক্সিপেপটাইডেজ।
প্রোটিন জীবদেহের গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান। খাদ্যের পুষ্টি উপাদানের মধ্যে প্রোটিন অন্যতম। উৎস অনুযায়ী প্রোটিনকে দুইভাগে ভাগ করা যায়। যথা- উদ্ভিজ্জ প্রোটিন ও প্রাণিজ প্রোটিন।
উদ্দীপকে হোসেন সাহেবের খামারে উদ্ভিজ্জ ও প্রাণিজ উভয় প্রকার প্রোটিনেরই সমারোহ লক্ষ করা যায়। প্রাণী থেকে যেসব প্রোটিন পাওয়া যায় তাকে প্রাণিজ প্রোটিন বলে। যেমন- মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। আবার উদ্ভিদ থেকে যেসব প্রোটিন পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ প্রোটিন বলে। যেমন- বিভিন্ন ধরনের ডাল, সবজির বিচি ইত্যাদি। হোসেন সাহেব খামারে হাঁস-মুরগি পালন করেন যা থেকে তিনি ডিম, মাংস পান। এছাড়া তিনি গরু ও ছাগল পালন করেন যা তার মাংস ও দুধের চাহিদা মেটান। মাছ চাষ করেও তিনি প্রাণিজ প্রোটিনের চাহিদা মেটান। এ থেকে বোঝা যায়, তার খামারে প্রাণিজ প্রোটিন রয়েছে। আবার তিনি বিভিন্ন ধরনের সবজি যেমন সিম, মটরশুটি চাষ করেন যা উদ্ভিজ্জ প্রোটিনের উৎস। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, হোসেন সাহেবের খামারে উদ্ভিজ্জ ও প্রাণিজ উভয় ধরনের প্রোটিনই বিদ্যমান।
এনজাইম | উৎপাত্তিস্থল | যার ওশর কাজ করে | খাদ্যের পরিণতি |
| ১. পেপসিন | পাকস্থলি | প্রোটিন | প্রোটিওজ ও পেপটোন |
| ২. ট্রিপসিন | অগ্ন্যাশয় | প্রোটিন | প্রোটিওজ ও পেপটোন |
| ৩. কাইমোট্রিপসিন | অগ্ন্যাশয় | দুধের প্রোটিন | প্যারাকেজিন ও ছানার পানির প্রোটিন দুগ্ধ তত্ত্বন করে |
| ৪. কাইমোট্রিপসিন | অগ্ন্যাশয় | প্রোটিন ও পলি পেপটাইড | ক্ষুদ্রতর পেপটাইড |
| ৫. কার্বক্সিপেপটাইডেজ | অগ্ন্যাশয় | পেপটাইড | ক্ষুদ্রতর পেপটাইড ও অ্যামাইনো এসিড |
| ৬. অ্যামাইনো পেপটাইডেজ | ক্ষুদ্রান্ত্র | পেপটাইড | ক্ষুদ্রতর পেপটাইড ও অ্যামাইনো এসিড |
| ৭. ট্রাইপেপটাইডেজ | ক্ষুদ্রান্ত্রের কোষঝিল্লি | ট্রাইপেপটাইড | ডাই পেপটাইড ও অ্যামাইনো এসিড |
| ৮. ডাইপেপটাইডেজ | ক্ষুদ্রান্ত্রের কোষঝিল্লি | ডাইপেপটাইড | অ্যামাইনো এসিড |
Related Question
View Allদেহ গ্লুকোজ শোষণ করে তাপ ও শক্তি উৎপন্ন করে।
লালারস হচ্ছে লালাগ্রন্থি থেকে বের হওয়া এক ধরনের রস।
লালারসে টায়ালিন নামক এনজাইম শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এছাড়া লালারস খাদ্যকে পিচ্ছিল করে ও গলাধঃকরণে সহায়তা করে।
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হলো পরিপাকক্রিয়া। পরিপাকক্রিয়ার মাধ্যমে খাদ্যের কার্বোহাইড্রেট ভেঙ্গে গ্লুকোজ, প্রোটিন ভেঙ্গে অ্যামাইনো এসিড, ফ্যাট ভেঙ্গে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়।
পরিপাকক্রিয়ার সাথে জড়িত অঙ্গগুলো হলো- i. মুখবিবর, ii. গলবিল, iii. অন্ননালি, iv. পাকস্থলি, v. ক্ষুদ্রান্ত্র ও vi. বৃহদন্ত্র। শরীরের এ অঙ্গগুলো পৌষ্টিকনালি নামে পরিচিত। মুখবিবরে দাঁত দিয়ে চর্বণের মাধ্যমে খাদ্যবস্তু ছোট ও নরম হয়। নরম খাদ্যবস্তু অন্ননালি হয়ে পাকস্থলিতে আসে। পাকস্থলিতে সম্পূর্ণ পরিপাক হয় না। অপরিপাককৃত খাদ্যবস্তু ক্ষুদ্রান্ত্রে আসে। এখানে প্রধান পরিপাক কাজ চলে। এরপর খাদ্য বৃহদন্ত্রে আসে এবং পরিপাকক্রিয়া সম্পন্ন করে। এছাড়াও পরিপাকক্রিয়া সম্পন্ন করতে পৌষ্টিকগ্রন্থির কার্যকারিতা রয়েছে। পৌষ্টিকগ্রন্থিগুলোর মধ্যে লালাগ্রন্থি, যকৃত ও অগ্ন্যাশয় থেকে নিঃসৃত বিভিন্ন পাচক রস পরিপাকে সাহায্য করে।
খাদ্যকে দেহের গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত করতে পরিপাক ক্রিয়ার প্রয়োজন। সুমনের এ মন্তব্যটি যথার্থ।
খাদ্য হিসেবে আমরা যা গ্রহণ করি সেগুলোর অধিকাংশই বৃহৎ অণুবিশিষ্ট এবং এদের রাসায়নিক গঠন অত্যন্ত জটিল প্রকৃতির। অধিকাংশ খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে দেহের গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত হওয়ার পর তা শরীরের কাজে আসে।
সাধারণত ভাত খাওয়ার সাথে সাথে ভাতের প্রধান পুষ্টি উপাদান স্টার্চ শরীরের কোনো কাজে আসবে না। কারণ স্টার্চ অনেকগুলো গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। তাই খাওয়ার পর স্টার্চ ভেঙে গ্লুকোজে পরিণত হলে দেহ গ্লুকোজ শোষণ করে তাপ ও শক্তি উৎপন্ন করে। তেমনি প্রোটিন ভেঙে অ্যামাইনো এসিড এবং খাদ্যের ফ্যাট ভেঙে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হওয়ার পর দেহের কাজে লাগে। খাদ্যবস্তুকে শরীরে কাজে লাগাবার জন্যে খাদ্যের বড় বড় অণুগুলো ভেঙে ছোট ছোট সরল অণুতে পরিণত হওয়া প্রয়োজন।
সুতরাং বলা যায়, সুমনের মন্তব্যটি যথাযথ ও সঠিক।
লালাগ্রন্থি থেকে যে রস বের হয় তাকে লালারস বলে।
ইমালসিফিকেশন বলতে পিত্তলবণ চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করাকে বোঝায়।
পিত্তলবণ অগ্ন্যাশয়ে তৈরি চর্বি হজমকারী লাইপেজ এনজাইমকে সক্রিয় করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!