১ম অংশ: আরিফ সাহেব দীর্ঘ ১৮ বছর পর গ্রামে আসেন। গ্রামের চেহারা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি লক্ষ করলেন, গ্রামবাসী গৃহস্থালির কাজে বিদ্যুৎচালিত সামগ্রী ব্যবহার করছে। ঘরে বসেই তারা দেশ-বিদেশের খবর জানতে পারছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহার করে ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে।

২য় অংশ: শফিক সাহেব দীর্ঘদিন পর লন্ডন থেকে ঢাকায় এসে দেখেন, দীর্ঘ ট্রাফিক জ্যাম, সুউচ্চ বাড়ি, সর্বত্র ইন্টারনেটের ব্যবহার। শুধু তাই নয়, ছোট ভাই রকিব ও তার স্ত্রী অফিসের কাজের ব্যস্ততায় তাকে সময় দিতে পারছে না।

Updated: 11 months ago
উত্তরঃ

শিল্পায়ন হলো যান্ত্রিক শিল্প বিকাশের প্রক্রিয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় উদ্বুদ্ধ করেছে। এর ফলে নারী অধিকার প্রতিষ্ঠায় বহু সামাজিক নীতি ও আইন সৃষ্টি হয়েছে। যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি সামাজিক সচেতনতার ফসল। নারী শিক্ষা নারীকে কর্মমুখী করেছে। এভাবে শিক্ষা নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের ১ম অংশে আরিফ সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে যে উপাদানটি বেশি কার্যকর তা হলো যোগাযোগ ও প্রযুক্তি।

সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে বোঝায়। বাংলাদেশের সামাজিক পরিবর্তনের মূলে কতকগুলো সুনির্দিষ্ট উপাদান রয়েছে। যোগাযোগ ও প্রযুক্তির সামাজিক পরিবর্তনের অন্যতম একটি উপাদান। যে দেশের যোগাযোগ মাধ্যম যত উন্নত সে দেশের অর্থনীতিও তত উন্নত। জল, স্থল ও আকাশপথে যোগাযোগ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, ডিশ অ্যান্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, বিভিন্ন ধরনের পত্র-পত্রিকা প্রভৃতি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। যোগাযোগের এ অভাবনীয় পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে সহজেই যোগাযোগ করতে পারছে। প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজে অনেক পরিবর্তন হচ্ছে। আজকাল ঘরে বসে বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ করা যায়। ঘরে বসেই বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার ব্যবহার ও গ্রন্থ নির্বাচন করে পড়াশুনা করা যায়। উদ্দীপকে আরিফ সাহেবের গ্রামের মানুষ ঘরে বসে দেশ বিদেশের খবর জানতে পারছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে। বিদ্যুৎচালিত যন্ত্রপাতি যেমন- প্রভোক্টর, কম্পিউটার প্রভৃতির ব্যবহার গ্রামটির শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভূত পরিবর্তন ও উন্নয়ন সাধন করেছে। ফলে গ্রামের মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে এবং শিক্ষার্থীরা লেখাপড়া সংক্রান্ত বৈশ্বিক উন্নয়নের সাথে নিজেদেরকে প্রতিনিয়ত সম্পৃক্ত রাখতে পারছে।

সুতরাং বলা যায়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও প্রযুক্তির প্রচলন ও প্রসারের ফলে আরিফ সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের ১ম অংশে আরিফ সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনের গতি ধীরগতিসম্পন্ন। তিনি দীর্ঘ ১৮ বছর পর গ্রামে এসে গ্রামের সামাজিক পরিবর্তন লক্ষ্য করেন। গ্রামবাসীর গৃহস্থালি কাজে বিদ্যুৎচালিত সামগ্রীর ব্যবহারে মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়নের প্রভাব পরিলক্ষিত হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রভাবে তার গ্রামের মানুষ দেশ-বিদেশের খবর সহজেই জানতে পারছে। গ্রামের ছাত্র- ছাত্রীদের পড়ালেখায় গুণগত পরিবর্তন ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে উদ্দীপকের ২য় অংশে শফিক সাহেব লন্ডন থেকে ঢাকায় এসে শিল্পায়ন ও নগরায়ণের সুফলের সাথে সাথে কিছু নেতিবাচক দিকেরও সম্মুখীন হন। শিল্পায়ন ও নগরায়ণের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। নগরায়ণের বিস্তৃতির ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে সর্বত্র ইন্টারনেট-এর ব্যবহারও তিনি লক্ষ্য করেন। অতি নগরায়ণের ফলে ঢাকায় দীর্ঘ ট্রাফিক জ্যাম দেখা যায়। শিল্পায়ন ও নগরায়ণের কারণে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্ব বেড়ে যায়। শফিক সাহেবের ছোট ভাই রকিব ও তার স্ত্রী অফিসের কাজের ব্যস্ততায় তাকে সময় দিতে না পারা এর উদাহরণ। শিল্পনগরীর বাসস্থান স্বল্পতা, স্বল্প মজুরি ইত্যাদি কারণে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারের সৃষ্টি হয়। শহরে বস্তির উদ্ভব শিল্পায়নের ফসল যা নগর জীবনকে বিষিয়ে তুলেছে। শিল্পায়ন শহর অর্থনীতিতে একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে অভিশাপও। গ্রামীণ সমাজে ব্যক্তির জীবনদর্শন, আচার-আচরণ, মানসিকতা ও মূল্যবোধে তেমন পরিবর্তন ঘটেনি কিন্তু শহুরে সমাজে পরিবর্তন ঘটেছে। এভাবেই গ্রামীণ ও শহুরে সমাজের সামাজিক পরিবর্তনের গতি ও প্রকৃতিতে ভিন্নতা দৃশ্যমান হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
178

Related Question

View All
উত্তরঃ

সমাজ কাঠামো ঞ্চাশ্রয় কার্যাবলির পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
349
উত্তরঃ

বাংলাদেশের সামাজিক পরিবর্তনের অন্যতম একটি কারণ হলো। শিল্পায়ন। শিল্পায়নের ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। সমাজে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে শহরে একক পরিবার গঠিত হচ্ছে। মেয়েরা ঘরে ও বাইরে সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অর্থনৈতিক ক্ষেত্রে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
590
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'সর্বদয়া ও শ্রমদানা' কার্যক্রমের প্রভাবে সৃষ্ট সামাজিক পরিবর্তনের শিক্ষা উপাদানের সাথে মিল রয়েছে।

সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান হলো শিক্ষা। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন এবং বিরামহীন প্রক্রিয়া। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার-বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। যেমন- বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে; যা বিভিন্ন সামাজিক আন্দোলনে উদ্বুদ্ধ করেছে। এর ফলে দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সৃষ্টি হয়েছে বহু সামাজিক নীতি ও আইন। যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি সামাজিক সচেতনতার ফসল। নারী শিক্ষা নারীকে বহির্মুখী কর্মগ্রহণ ও চাকরিমুখী করেছে। এতে নারীর ক্ষমতায়ন ঘটেছে। এভাবে বিজ্ঞান শিক্ষা, বাণিজ্য শিক্ষা প্রভৃতি সমাজ জীবনে বহু কিছু সৃষ্টি করেছে; যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
320
উত্তরঃ

ক্ষুদ্রঋণ প্রকল্প নারীর ভূমিকার পরিবর্তনে সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

উদ্দীপকে ক্ষুদ্রঋণ প্রকল্পে কাজ করে সমাজজীবনে বহু নারীর ব্যাপক পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। গ্রাম পর্যায়ে নারীরা সরকারি কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। যার ফলে নারীরা এখন আত্মনির্ভরশীল হয়ে নিজেরা আয় করতে পারছে। নারীরা উপার্জিত টাকা পরিবারের অর্থনীতিতে ভূমিকা পালন করছে। পুরুষের পাশাপাশি নারীরাও সামাজিক বহুবিধ দায়িত্ব পালন করছে। নারীর ভূমিকার এই পরিবর্তন নারীকে ক্ষমতায়নে ও মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। উদ্দীপকে উল্লিখিত বেসরকারি সংস্থা বগুড়ার অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করছে। যা নারী উন্নয়ন সংঘ এখন জনসংখ্যারোধ ও ক্ষুদ্রঋণ প্রকল্পে কাজ করে সমাজজীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে অনেক নারী তাদের অবস্থার উন্নয়নে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে।

তাই বলা যায়, ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় এসে নারীরা সমাজজীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
329
উত্তরঃ

'মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন'- উক্তিটি প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
290
উত্তরঃ

সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান হলো শিক্ষা। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। শিক্ষা এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। যা আত্মবিশ্বাস ও বিচার-বিবেচনা করার ক্ষমতা জাগ্রত করে সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার ঘটায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
556
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews