১ম ঝুড়িতে ১৫৬ টি আম, ২য় ঝুড়িতে ২২১ টি কলা ও ৩য় ঝুড়িতে ৩৯০ টি লিচু সর্বাধিক কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে ঝুড়িতে কোন ফল অবশিষ্ট থাকবে না?

Updated: 2 months ago
উত্তরঃ

এখানে, ১ম ঝুড়িতে আমের সংখ্যা ১৫৬ টি, ২য় ঝুড়িতে কলার সংখ্যা ২২১ টি এবং ৩য় ঝুড়িতে লিচুর সংখ্যা ৩৯০ টি।

যেহেতু ফলগুলো অবশিষ্ট না রেখে সর্বাধিক কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তা বের করতে হবে, তাই ১৫৬, ২২১ এবং ৩৯০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.)-ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।

১৫৬)২২১(১

         ১৫৬

______

৬৫)১৫৬(২

      ১৩০

______
২৬)৬৫(২

       ৫২
_____

১৩)২৬(২

      ২৬

_______

         ০

আবার,

১৩) ৩৯০ (৩০

          ৩৯০

__________

             ০

∴ ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ. এর গ. সা. গু = ১৩

সুতরাং, সর্বাধিক ১৩ জন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে ঝুড়িতে কোনো ফল অবশিষ্ট থাকবে না।

∴ নির্ণেয় বালকের সংখ্যা ১৩ জন। (উত্তর)

66

প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে, তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে প্রদত্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়।

গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে গ.সা.গু. (H.C.F.) লেখা হয়।

৪৮ ও ৭২ এর গ.সা.গু. নির্ণয় করি-

সাধারণ গুণনীয়কের সাহায্যে

সংখ্যা দুটির সাধারণ গুণনীয়কগুলো লিখি।

৪৮ এর সকল গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৪৮

৭২ এর সকল গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২

সংখ্যা দুটির সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে ২৪ সবচেয়ে বড় বা গরিষ্ঠ।

সুতরাং ৪৮ ও ৭২ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. হলো ২৪।

মৌলিক গুণনীয়কের সাহায্যে

সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কগুলো বের করি।

৪৮ এর সকল মৌলিক গুণনীয়ক: ২××××

৭২ এর সকল মৌলিক গুণনীয়ক: ২××××

সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল = ২×××৩ = ২৪

সুতরাং ৪৮ ও ৭২ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. হলো ২৪।

ইউক্লিডীয় প্রক্রিয়া (ভাগ পদ্ধতি)

৪৮) ৭২ (১

৪৮
২৪) ৪৮ (২

৪৮

∴ ৭২ ও ৪৮ এর গ.সা.গু. শেষ ভাজক ২৪।

জ্ঞাতব্য

  • একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
  • একাধিক সংখ্যার গ.সা.গু. এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল।
  • সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. ১।
  • গুণনীয়কের অপর নাম উৎপাদক।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews