১২.০৫.২০১৯ তারিখে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। যার বিষয় ছিলো-'মানুষ, সমস্যা এবং সমাধান'। এখানে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, 'আমরা না চাইলেও সমাজে প্রায়ই এমন কিছু অবস্থার সৃষ্টি হয়, যা আমাদের চলার পথকে ব্যাহত করে। দেশ-কাল-পাত্রভেদে এ অবস্থার প্রকৃতি ও মাত্রা ভিন্ন হলেও সর্বজনীন। আমাদের উচিত যৌথভাবে এ অবস্থার সমাধানে প্রচেষ্টা গ্রহণ করা।'

Updated: 1 year ago
উত্তরঃ

MDG-এর পূর্ণরূপ হলো Millenium Development Goal (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা)।

উত্তরঃ

জনসংখ্যাস্ফীতি বলতে কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হওয়াকে বোঝায়।
এ অধিক জনসংখ্যার কারণে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ব্যাহত হয়। সাধারণভাবে দেশের উৎপাদিত এবং অর্জিত সম্পদের তুলনায় জনসংখ্যার হার বেশি হলে তা সমস্যার সৃষ্টি করে। এ অবস্থাকে জনসংখ্যাস্ফীতি বলে।

উত্তরঃ

অধ্যাপক সিরাজুল ইসলামের বক্তব্যে সামাজিক সমস্যা প্রত্যয়টিকে ইঙ্গিত করা হয়েছে।

সামাজিক সমস্যা বলতে সমাজ জীবনের অস্বাভাবিক অবস্থাকে বোঝায় যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এর ফলে সমাজের উল্লেখযোগ্য অংশের মাঝে অবাঞ্ছিত ও আপত্তিকর আচরণ লক্ষ করা যায়, যা পরিবর্তনের প্রয়োজন জনগণ অনুভব করে। দেশ-কাল ভেদে সামাজিক সমস্যার প্রকৃতি ও মাত্রা ভিন্ন হলেও এটি সর্বজনীন।

সামাজিক সমস্যা সৃষ্টির পেছনে বেশকিছু কারণ বিদ্যমান। সাধারণত প্রতিকূল প্রাকৃতিক অবস্থা, অসংগঠিত ও ত্রুটিপূর্ণ সামাজিক বিন্যাস, বিভিন্ন শ্রেণীর আদর্শ ও মূল্যবোধগত দ্বন্দ্ব ইত্যাদি কারণে সামাজিক সমস্যার উৎপত্তি হয়। এছাড়া অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত সামাজিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব ইত্যাদি কারণেও সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। তাই বলা যায়, সামাজিক সমস্যা সৃষ্টির পেছনে বহুমুখী কারণ বিদ্যমান।

উত্তরঃ

আমি মনে করি সামাজিক সমস্যা নিরসনে যৌথ প্রচেষ্টা গ্রহণের প্রয়োজন রয়েছে।
সামাজিক সমস্যা হলো সমাজের স্বাভাবিক গতিধারায় বাধা সৃষ্টিকারী উপাদান। এর ফলে সমাজবাসীর জন্য পীড়াদায়ক অনাকাঙ্ক্ষিত, অবাঞ্চিত পরিস্থিতি তৈরি হয়। এটি সমাজের প্রচলিত রীতি ও মূল্যবোধসমূহকে উপেক্ষা করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তাই এ অবস্থার উত্তরণে যৌথ প্রচেষ্টার প্রয়োজন আছে।

সামাজিক সমস্যার অন্যতম বৈশিষ্ট্য হলো তা প্রতিকারে যৌথ প্রচেষ্টার প্রয়োজন অনুভূত হওয়া। কেননা অস্বাভাবিক ও ক্ষতিকর অবস্থা মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা অনুভূত না হওয়া পর্যন্ত সেটিকে সামাজিক সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয় না। প্রকৃতপক্ষে সামাজিক সমস্যা যেহেতু সমাজে বেশিরভাগ লোকের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে, তাই তা সমাধানেও যৌথ প্রচেষ্টা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, তৎকালীন ভারতবর্ষের সমাজব্যবস্থায় বাল্যবিবাহের প্রচলন এবং বিধবা বিবাহের ব্যবস্থা ছিলনা। যে কারণে হিন্দু বিধবারা পুনরায় বিয়ে করতে পারতেন না। ফলে বাবা, ভাই কিংবা শ্বশুরবাড়িতে তাদের মানবেতর জীবনযাপন করতে হতো। পরবর্তীতে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টা এবং সরকারের উদ্যোগের ফলে ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয়। যা সামাজিক সমস্যা সমাধানে গৃহীত যৌথ প্রচেষ্টার প্রকৃষ্ট উদাহরণ।

উপর্যুক্ত আলোচনা অনুযায়ী তাই বলা যায়, সামাজিক সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

75

Related Question

View All
উত্তরঃ

সামাজিক সমস্যা সমাজের অধিকাংশ জনগোষ্ঠীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে বিধায় একে সর্বজনীনভাবে ক্ষতিকর বিবেচনা করা হয়।
বিচ্ছিন্ন বা ব্যক্তিগত কোনো সমস্যাকে সামাজিক সমস্যা বলা যায় না। যখন কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত সমস্যা সমাজের অধিকাংশ মানুষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে তখন বা সামাজিক সমস্যারূপে গণ্য হয়। এটি সমাজের সামগ্রিক মঙ্গলের পরিপন্থী। এছাড়া সামাজিক সমস্যা সব দেশের সব সময়ের সমাজের মানুষের জন্যই ক্ষতিকর। কোনো সমাজের মানুষই সামাজিক সমস্যার ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পায়নি। তাই সামাজিক সমস্যাকে সর্বজনীন ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়।

333
উত্তরঃ

আনিসা পুষ্টিহীনতায় ভুগছে।

যে খাদ্যে খাবারের ছয়টি গুণ, যেমন- আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, পানি, খনিজ লবণ ও ভিটামিন বিদ্যমান সেই খাবার হলো পুষ্টিসম্মত খাবার। এ ধরনের খাবারের অভাবে শরীরে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাই হলো অপুষ্টি বা পুষ্টিহীনতা। আনিসার ক্ষেত্রে এ অস্বাভাবিক অবস্থাই দৃষ্টিগোচর হয়।
বস্তিবাসী আনিসা চোখে সমস্যা, মুখে ঘা, ঠোঁট ফাঁটা সমস্যাগুলোতে ভুগছে। এছাড়া রক্তস্বল্পতার জন্য তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেছে।
এসব সমস্যার কারণে সে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা মূলত অপুষ্টির কারণেই হয়। মানবদেহের স্বাভাবিক অবস্থা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় খাদ্যের গুণগত ও পরিমাণগত অভাবজনিত অবস্থাকে অপুষ্টি বলা হয়। দৈনন্দিন জীবনে একজন মানুষের সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ও গুণগত খাবার। এ ধরনের খাবারের ঘাটতিই অপুষ্টির সৃষ্টি করে। এ অবস্থা শরীরে নানা ধরনের রোগের জন্ম দেয়, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত করে, কর্মশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। এছাড়া পুষ্টিহীনতার কারণে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। যার ফলে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়। উদ্দীপকের আনিসার ক্ষেত্রেও এমনটি ঘটার কারণে বলা যায়, সে পুষ্টিহীনতায় ভুগছে।

273
উত্তরঃ

উক্ত সমস্যা অর্থাৎ পুষ্টিহীনতা সৃষ্টি হওয়ার জন্য মৌলিক মানবিক চাহিদার অপূরণকে দায়ী করা যায়।

মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করা অপরিহার্য। কিন্তু বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে দারিদ্র্য, অধিক জনসংখ্যা প্রভৃতি কারণে অনেকেই মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারে না। ফলে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক সমস্যা। এ সমস্যাগুলোর মধ্যে পুষ্টিহীনতা অন্যতম। আমাদের দেশের অনেক মানুষ ঠিকমতো খাবার পায় না। আর পুষ্টিকর খাবারের সংস্থান দরিদ্র লোকের জন্য প্রায় অসম্ভব। এছাড়া খাদ্যের গুণাগুণ সম্পর্কেও এদেশের বেশিরভাগ মানুষ অজ্ঞ। ফলে পরিমিত ও পুষ্টিকর খাবারের অভাবে তারা স্বাস্থ্যহীনতায় বা পুষ্টিহীনতায় ভোগে। এ কারণে এদেশের মানুষ রক্তশূন্যতা, চক্ষুরোগ, রাতকানা, রিকেটসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

আবার সুস্বাস্থ্যের জন্য শুধু খাবারই পর্যাপ্ত নয়, ভালো আবাসন, পোশাক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থাও থাকা প্রয়োজন। কিন্তু এদেশের মানুষ পর্যাপ্ত বাসস্থান, পোশাক এবং চিকিৎসা সেবা পাচ্ছে না। শহর এলাকায় বস্তি সমস্যা, গ্রাম এলাকায় চিকিৎসা সুবিধার অপ্রতুলতার কারণে অনেকেই অস্বাস্থ্যকর অবস্থায় দিন পার করছে। এসব কারণে পুষ্টিহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ আলোচনা থেকে তাই বলা যায় অপুষ্টি নামক সমস্যাটি সৃষ্টি হওয়ার জন্য মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়াই বেশি দায়ী।

319
উত্তরঃ

জেলা সমাজসেবা অফিসের প্রধান কর্মকর্তা শহর সমাজসেবা কর্মসূচি তত্ত্বাবধান করেন।

251
উত্তরঃ

সন্তান উৎপাদন ও লালন-পালন বিবাহের অন্যতম কাজ। বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয়। আর পরিবার সন্তান উৎপাদন ও লালন-পালনের সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। মানব শিশুর লালন-পালনের দায়িত্ব বাবা-মার ওপরই বর্তায়। বিবাহের মাধ্যমে পরিবার গঠন করায় শিশুর রক্ষণাবেক্ষণ ও লালন-পালনে কোনো সমস্যা হয় না।

275
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews