১৯১৮

(সালটির ফেব্রুয়ারি মাস কতদিনে ছিল)

Updated: 4 months ago
উত্তরঃ

১৯১৮ এর একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য নয় এবং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ ১৯১৮ সাল অধিবর্ষ নয়।

সুতরাং ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাস ২৮ দিনে ছিল।

 

SATT Team
SATT Team
1 year ago
468

অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। ৪ দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়। তবে খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে অধিবর্ষ হবেনা, তবে যদি ৪০০ দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে।

অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে যা অন্যান্য বছরের ২৮ দিনের চেয়ে ১ দিন বেশি। আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা ৩৬৬।

নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কতদিনে ছিল?

(১) ১৯১৮ (২) ১৯৮৪ (৩) ১৮২০

২০১৮ সালের ৩রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল? (উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করি)

সাল গণনার কয়েক রকম উপায় রয়েছে:

ধারাবাহিক ১০ বছরের সময়কাল হলো ১ দশক 

ধারাবাহিক ১২ বছরের সময়কাল হলো ১ যুগ 

ধারাবাহিক ১০০ বছরের সময়কাল হলো ১ শতাব্দী

প্রথম শতাব্দী শুরু হয়েছিল ১ সালে যা ২০০০ বছরেরও আগের কথা। আমরা বর্তমানে ২১ শতাব্দীতে রয়েছি যা ২০০১ সালে শুরু হয়েছে।

নিচের প্রতিটি সাল কোন কোন শতাব্দীর?

(১) ১৯৪৫ (২) ১৩০০ (৩) ১৮৯৯

Related Question

View All
উত্তরঃ

১৯৮৪ এর একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য নয় এবং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।

অর্থাৎ ১৯৮৪ সাল অধিবর্ষ।

সুতরাং ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ছিল।

SATT Team
SATT Team
1 year ago
304
উত্তরঃ

১৮২০ এর একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য নয় এবং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ ১৮২০ সাল অধিবর্ষ।

সুতরাং ১৮২০ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ছিল।

SATT Team
SATT Team
1 year ago
250
উত্তরঃ

বিংশ শতাব্দী শুরু হয়েছিল ১৯০১ সালে। ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ছিল বিংশ শতাব্দী।
সুতরাং ১৯৪৫ সালে বিংশ শতাব্দী ছিল।

SATT Team
SATT Team
1 year ago
451
উত্তরঃ

ত্রয়োদশ শতাব্দী শুরু হয়েছিল ১২০১ সালে। ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত ছিল ত্রয়োদশ শতাব্দী।
সুতরাং ১৩০০ সালে ত্রয়োদশ শতাব্দী ছিল।

SATT Team
SATT Team
1 year ago
493
উত্তরঃ

ঊনবিংশ শতাব্দী শুরু হয়েছিল ১৮০১ সালে। ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ছিল ঊনবিংশ শতাব্দী।
সুতরাং ১৮৯৯ সালে উনবিংশ শতাব্দী ছিল।

SATT Team
SATT Team
1 year ago
479
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews