১৯৫২ সালের ভাষা আন্দোলনে সৃষ্ট ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাই হলো বাঙালি জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদী চেতনাই ছিল এদেশের সকল আন্দোলন ও সংগ্রামের প্রেরণাশক্তি। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি তার মূলে ছিল জাতীয়তাবাদী চেতনা

Updated: 9 months ago
উত্তরঃ

Natio এবং Natus শব্দের অর্থ হলো জন্ম।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং এক প্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। ফরাসি লেখক রেঁনান (Renan) বলেন, "জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা।" একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সেই জনসমষ্টিকে জাতীয়তা বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

জাতি গঠনে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। ভাষার মাধ্যমেই মানুষ পরস্পরের সাথে যোগাযোগ ও মতবিনিময় করে থাকে। নিজের সংস্কৃতি, ধ্যানধারণাও ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সব লোক একই ভাষায় কথা বলে তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। বাঙালি জাতি গঠনেরও মূল উপাদান হচ্ছে ভাষা। ধর্মের ওপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ধর্মীয় ঐক্য থাকলেও ভাষাগত অমিল ছিল। ভাষাগত ভিন্নতার কারণে পাকিস্তানের দুটি অংশ দুটি জাতিতে পরিণত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সৃষ্ট ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাই হলো বাঙালি জাতীয়তাবাদ। এ জাতীয়তাবাদী চেতনাই এদেশের সকল আন্দোলন ও সংগ্রামের প্রেরণাশক্তি। বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি ও পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে মূলত ভাষাগত ভিন্নতাই প্রেরণা যুগিয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

বর্তমানে জাতি গঠনের পেছনে ধর্মের গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে।

প্রাচীন হতো। একই ধর্মে বিশ্বাসী জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের মানসিকতা গড়ে ওঠে। মুসলিম জাতি ও ইহুদি জাতি মূলত ধর্মের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। গিলক্রিস্টের মতে, "ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল, সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য। কিন্তু বর্তমানে জাতি গঠনে ধর্মের ওপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ধর্মের ওপর ভিত্তি করে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। কিন্তু ধর্মীয় ঐক্য পাকিস্তানের দুটি অংশকে একত্রিত রাখতে পারে নি। পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা, ভৌগোলিক, মানসিক বা ভাবগত ঐক্য ছিল না। এজন্য শুধু ধর্মীয় ঐক্য পাকিস্তানকে অখণ্ড রাখতে পারে নি। একই ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও বাংলাদেশি ও পাকিস্তানি নামে দুটি আলাদা জাতি সৃষ্টি হয়েছে। আরব রাষ্ট্রগুলো একই ধর্মের অনুসারী। কিন্তু সেখানেও ভিন্ন ভিন্ন জাতীয়তা বিরাজমান। সুতরাং বলা যায়, জাতি গঠনে ধর্মের ভূমিকা ক্রমশ হ্রাস পাচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
119
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

জাতীয়তাবাদ একটি মহান আদর্শ, যা মূলত এক প্রকার মানসিক অনুভূতি। বিভিন্ন উপাদান থেকে এর উৎপত্তি। কিন্তু এ জাতীয়তাবাদ যদি এমন হয় যে, তা অন্য জাতিকে ঘৃণা করতে শেখায়, নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শেখায় এবং অন্যকে নিজের অধীন রাখার মতো হীনমানসিকতাকে জাগিয়ে তোলে, তবে তা হবে উগ্র জাতীয়তাবাদ। এটি একটি বিবৃত মানসিকতা যা ব্যক্তিকে অন্ধ দেশপ্রেমে প্রলুব্ধ করে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনী এরূপ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিল, যার ফলাফল প্রলয়ঙ্করী দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
1.2k
উত্তরঃ

বাঙালি জাতীয়তাবাদ একটি ঐতিহাসিক বিষয়। এর বিকাশ ঘটেছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে ভিত্তি করে, যা প্রধান শিক্ষক উদ্দীপকে উল্লেখ করেছেন। বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশের পর্যায়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এক মাইলফলক। বাঙালি দামাল ছেলেরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এক ইতিহাস রচনা করে। এ ভিত্তিতেই রচিত হয় বাঙালি জাতীয়তাবাদ বিকাশ। ৫২'র ভাষা আন্দোলন ছিল স্বাধিকার আদায়ের প্রথম ধাপ। এ আদর্শে উজ্জীবিত হয়ে ৫৪'র নির্বাচন, ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা, ৬৯'র গণঅভুত্থান, ৭০'র নির্বাচন এবং ৭১'র স্বাধীনতা অর্জিত হয়। এ দীর্ঘ পথপরিক্রমায় বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তার ভিত্তি সুদৃঢ় হয়েছে। বাঙালি জাতি এক ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয়। স্বাধীনতা সংগ্রাম এবং বিজয় অর্জনে এটি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
176
উত্তরঃ

জাতীয়তা একটি বহুমাত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন প্রত্যয়। এটি গড়ে ওঠার পেছনে অনেকগুলো factor কাজ করে থাকে। উদ্দীপকে প্রধান অতিথি যে কথাটি বলেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা শুধু ভাষাগত মিল একটি জাতীয়তা নির্মাণের একমাত্র ভিত্তি হতে পারে না। যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশের ভাষা ইংরেজি হলেও তারা প্রত্যেকে আলাদা আলাদা জাতি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের লোকজনের ভাষা এক হওয়া সত্ত্বেও এরা আলাদা দুটি জাতি। আবার ভারত বহু ভাষাভাষীর জনগোষ্ঠীর দেশ হলেও তাদের জাতীয়তা এক। এভাবে ভাষাগত সাদৃশ্য বা বৈসাদৃশ্য একরূপ জাতীয়তা সৃষ্টি বা আলাদা করতে ভূমিকা পালন নাও করতে পারে। জাতীয়তা নির্মাণের পথ অত্যন্ত জটিল ধারায় আবর্তিত হয়।

জাতীয়তা নির্ধারণের অন্যান্য যেসব উপাদান রয়েছে তার মধ্যে প্রধান হলো একই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, সাহিত্য, ভৌগোলিক ঐক্য, মনস্তাত্ত্বিক ঐক্য, রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক অভিন্ন উদ্দেশ্য ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির লোক জড়ো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করছে। অর্থনৈতিক ও সামাজিক ঐক্য তাদেরকে একই সূত্রের বন্ধনে আবদ্ধ করেছে এবং শক্তিশালী জাতীয়তা নির্মাণে সহায়তা করেছে। তাদের সবার জাতীয়তা নির্ধারিত হয়েছে মার্কিনী। এরূপ কালের পরিক্রমায় দীর্ঘ পরিসরে মানুষের জীবনধারার প্রেক্ষিতে একটি জাতীয়তা গড়ে উঠেছে।
অনুরূপভাবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী মানুষের মধ্যেও ইতিহাসের বিবর্তন ধারায় গড়ে উঠেছে জাতীয় চেতনা। এ চেতনা থেকেই সৃষ্টি হয়েছে জাতীয়তাবোধ। পৃথিবীর অধিকাংশ দেশেই এরূপ লক্ষ করা যায়। Activate

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
218
উত্তরঃ

১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
358
উত্তরঃ

জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টির রাষ্ট্রগুলোকে জাতি-রাষ্ট্র বলা হয়। জাতীয়তার উপাদানগুলোর মাধ্যমে সংগঠিত ও স্বাধীন হয়ে এরূপ রাষ্ট্র গঠিত হয়। জাতিরাষ্ট্র ধারণার প্রবক্তা ম্যাকিয়েভেলি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি জাতি-রাষ্ট্র।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
501
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews