১৯৬০ সালে জনাব "ম" বয়স্কদের সেবার জন্য ঢাকার শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ সংস্থাটির উদ্দেশ্য বয়স্কদের জীবনকে স্বস্তিদায়ক করা, তাদের সুস্থ জীবন, ভাবনাহীন আনন্দময় জীবন ও বয়স্কদের সমস্যা সমাধান সম্পর্কিত জ্ঞান দান করা। বর্তমানে এটি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, কর্মসংস্থান, চিত্তবিনোদন, শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

Updated: 10 months ago
উত্তরঃ

একটি স্থানীয় সংস্থার নাম হলো স্বনির্ভর বাংলাদেশ।

উত্তরঃ

যেসব সংস্থা দেশের উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি অনেক ক্ষেত্রে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তাদেরকে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা বলা হয়।

বেসরকারি প্রতিষ্ঠানসমূহ মূলত বিভিন্ন সামাজিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থাগুলো আর্থিক লাভ বা অর্থলগ্নীকারী সংস্থার পৃষ্ঠপোষকতায় লাভজনক উদ্দেশ্যে পরিচালিত হয় না। এ ধরনের সংস্থা মূলত জনস্বার্থে সেবা প্রদান করে। এ লক্ষ্যে এ ধরনের সংস্থাসমূহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য প্রভৃতি খাতে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।

উত্তরঃ

উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের ইঙ্গিত দেওয়া হয়েছে।

বেসরকারি পর্যায়ে বাংলাদেশের প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। সমাজসেবী ডা. একে এম আব্দুল ওয়াহেদ এদেশের প্রবীণদের কল্যাণার্থে ১৯৬০ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। বয়স্কদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সংস্থাটির প্রধান উদ্দেশ্য।

উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ১৯৬০ সালে ঢাকায় শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন যা উপরে বর্ণিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানকে নির্দেশ করছে। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটি বয়স্ক ব্যক্তিদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ব্যক্তি, সম্প্রদায়, নীতিনির্ধারক, পরিকল্পক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরিতে কাজ করে।

উত্তরঃ

আমি মনে করি বয়স্কদের সমস্যা সমাধানে উদ্দীপকে নির্দেশিত সংস্থাটির আরও কর্মসূচি গ্রহণ করা উচিত।

সমাজসেবী ডা. একে এম আব্দুল ওয়াহেদ এদেশের বয়স্কদের কল্যাণের জন্য ১৯৬০ সালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তোলেন। সংস্থাটি বয়স্কদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলো সমাধানসহ সার্বিক কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছে। উদ্দীপকের জনাব 'ম' এর প্রতিষ্ঠানটি একইভাবে বয়স্কদের সুস্থ ও আনন্দময় জীবনযাপনে সহায়তা করছে যা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের অনুরূপ।

উদ্দীপকে বলা হয়েছে সংস্থাটি বয়স্কদের জন্য স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তবে সংস্থাটি এগুলোর পাশাপাশি আরও কিছু কর্মসূচি গ্রহণ করতে পারে।
যেমন- সংস্থাটি অস্বচ্ছল বয়স্কদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করতে পারে। তাদের আবাসন সুবিধা দেওয়ার জন্য বৃদ্ধ নিবাস গড়ে তুলতে পারে। প্রবীণদের কল্যাণ সাধনে বিভিন্ন স্তরের মানুষকে সচেতন, উদ্যোগী ও সক্ষম করে তুলতে এটি নানা ধরনের সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, সমাবেশ ইত্যাদির আয়োজন করতে পারে। বয়স্ক ব্যক্তিদের যত্নের বিষয়ে কোর্স পরিচালনা এবং বয়স্কদের জন্য পরিবার ও সম্প্রদায়ভিত্তিক যত্নকে সংগঠিত করতে পারে। এছাড়া সংস্থাটি বয়স্কদের সমস্যা সম্পর্কিত গবেষণা এবং বয়স্কদের প্রতি আগ্রহী জাতীয় ও আন্তর্জাতিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা করতে পারে।

উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত কার্যক্রমগুলোর পাশাপাশি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান প্রবীণদের কল্যাণ নিশ্চিত করতে পারে।

94

Related Question

View All
উত্তরঃ

বিবাহ সমাজে বংশের ধারা বজায় রাখে।

বিবাহিত পিতা-মাতার সন্তান বংশ সুরক্ষায় সক্ষম হয়। সন্তান পিতা-মাতার সম্পত্তির উত্তরাধিকার হয়। বিবাহই সন্তানকে অবৈধ সন্তানের পরিচয়ের গ্লানি থেকে রক্ষা করে এবং পিতৃ পরিচয় দান করে। সন্তানের সামাজিক পরিচিতির নিয়ামক হলো বিবাহ। বিবাহ সমাজে সন্তানের পিতৃত্ব তথা অভিভাবকত্ব নির্ধারণ করে।

214
উত্তরঃ

রঞ্জ মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

বর্তমান যুগে মানুষকে সভ্য সমাজে সমাজে টিকে থাকতে হয় সমাজে ভালোভাবে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তা পূরণ করাই হলো মৌলিক মানবিক চাহিদা। অন্যভাবে বলা যায়, একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সেসব চাহিদাকে বলা হয় মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ ব্যতীত পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। প্রতিটি মানুষের এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। যদি কেউ এগুলোর বেশিরভাগ পূরণ করতে না পারে তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

রঞ্জুর ক্ষেত্রেও দেখা যায়, সে প্রায়ই খাদ্যের অভাবে না খেয়ে থাকে এবং স্কুলে যাওয়ার সুযোগ পায় না। এগুলো সবই মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, রঞ্জু মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

192
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত এনজিওটি হচ্ছে ইউসেপ। ইউসেপের সকল কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করে এর সফলতা আরো বৃদ্ধি করা হয়।

সমাজকর্ম একটি স্বীকৃত পেশা। এ পেশায় একজন সমাজকর্মী তার কর্মক্ষেত্রে সমাজকর্মের বিষয়ে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে সমাজকর্মী সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে থাকে। ইউসেপ বাংলাদেশে একটি বেসরকারি এনজিও সংস্থা। এটি দরিদ্র ও দুস্থ ছেলে-মেয়েদের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। এজন্য নানা ধরনের কর্মসূচি এখানে পরিচালিত হয়ে থাকে। ইউসেপে এর কার্যক্ষেত্রে সমাজকর্মের প্রায় সব কয়টি পদ্ধতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। প্রথমত এখানে দল সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। কেননা সাধারণ স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও দলগতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। দলীয় গতিশীলতা এখানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এছাড়া সাধারণ শিক্ষার পর শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের কারিগরি শিক্ষা ক্ষেত্রে স্থানান্তর করা হয়।

ব্যক্তি সমাজকর্মের মনো-সামাজিক অনুধ্যানের প্রক্রিয়ায় এটি করাহয়ে থাকে। সমষ্টি উন্নয়ন পদ্ধতি ইউসেপে এর ক্ষেত্রে প্রযোজ্য। কেননা শহরের বিশেষ একটি গোষ্ঠী বা সমষ্টির ভাগ্য উন্নয়নে ইউসেপে কাজ করে থাকে। এছাড়া ইউসেপের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানা ধরনের গবেষণামূলক কাজ করা হয়ে থাকে। সমাজকর্মের বিভিন্ন কৌশলও ইউসেপে প্রয়োগ করা হয়ে থাকে। মূলত সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এ পেশার প্রতিটি পদ্ধতি প্রণীত হয়েছে সাহায্যার্থীর কল্যাণে। এ জন্য মানবকল্যাণধর্মী সব প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ হয়ে থাকে। ইউসেপের কার্যক্রমেও তাই সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির ব্যবহার করা যেতে পারে।

209
উত্তরঃ

The History of Human Marriage' গ্রন্থের লেখক ফিনল্যান্ডের সমাজবিজ্ঞানী ও দার্শনিক এডভার্ড ওয়েস্টারমার্ক (Edvard Westermarck) |

383
উত্তরঃ

পুলিশ সমাজকর্ম সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা।

সমাজকর্মের এ শাখা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশদের বিভিন্ন মনো-সামাজিক সমস্যা এবং প্রশাসনিক সমস্যার সমাধান ও মৌলিক চাহিদা পূরণে সাহায্য করে থাকে। বাংলাদেশে পুলিশ সমাজকর্ম বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুলিশ বিভাগের সদস্যদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

204
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews