১৯৭৪ সালে "ব" দেশের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের লক্ষ্যে একটি সরকারি কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচির অধীনে বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ, মাতৃকেন্দ্র, সাক্ষরতা দান ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়। সমাজসেবার এ সরকারি কর্মসূচিটি গ্রামের জনগণের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখছে। 

Updated: 1 year ago
উত্তরঃ

বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে সমাজসেবামূলক কার্যক্রম শুরু হয় স্বাধীনতা পরবর্তী সময়ে।

উত্তরঃ

গ্রামীণ সমাজসেবা কার্যক্রম মূলত সমষ্টি উন্নয়নভিত্তিক কার্যক্রম। এটি সমষ্টি উন্নয়ন পদ্ধতির উপর ভিত্তিশীল একটি গ্রামোন্নয়নমূলক কর্মসূচি। এক্ষেত্রে জনগণের নিজস্ব সম্পদ এবং সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার সমন্বয়ে সমষ্টি উন্নয়নে কর্মসূচি সম্পাদন করা হয়।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো কিশোর উন্নয়ন কেন্দ্র। কিশোর অপরাধীদের বিচার এবং তাদের আচরণ সংশোধনের জন্য কিশোর আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ আদালতে কিশোর-কিশোরীদের অপরাধের কারণ বিশ্লেষণ করে তাদের পুর্নবাসন ও সংশোধনের প্রচেষ্টা চালানো হয়।

মানবিকতার সাথে আদালতের রায় প্রতিপালন করা, সমাজের অন্যান্য সদস্যদের পাশাপাশি কিশোরদের সুযোগ-সুবিধা এবং অধিকার রক্ষা করা এ প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। কিশোরদের সংশোধনের প্রক্রিয়ায় তার পরিবার ও সমাজকে গুরুত্ব প্রদান করা, প্রাপ্তবয়স্ক অপরাধীদের সংস্পর্শ থেকে সরিয়ে ভিন্ন স্থানে রেখে কিশোরদের সংশোধন করা সংস্থাটির অন্যতম লক্ষ্য। কিশোর-কিশোরীদের সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে কর্ম-উপযোগী করে গড়ে তোলা এবং ভবিষ্যতে তারা যাতে পুনরায় অপরাধে না জড়ায় সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য। ১৪ বছর বয়সের কিশোরী স্বপ্না আদালতে দোষী সাব্যস্ত হলে তাকে সংশোধন ও উন্নয়নের জন্য জয়দেবপুর কোনাবাড়িতে অবস্থিত একটি প্রতিষ্ঠানে প্রেরণ করা হয় যা কিশোর উন্নয়ন কেন্দ্রকে নির্দেশ করে।

উত্তরঃ

কিশোর উন্নয়ন কেন্দ্রের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির বহুমুখী প্রয়োগ ঘটানো যায়।

কিশোর অপরাধীদের অপরাধ সংশোধন করে তাদেরকে সমাজের সাধারণ মানুষের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই মূলত কিশোর উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। কিশোর বয়সের ছেলে-মেয়েরা না বুঝে অন্যের প্ররোচনায় অথবা আবেগের বশে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কাজে সংশ্লিষ্ট হয়। তাদেরকে শাস্তির পরিবর্তে সংশোধন করার অভিপ্রায়ে কিশোর উন্নয়ন কেন্দ্র কতগুলো কার্যক্রম পরিচালনা করে থাকে। এ সব কার্যক্রমে সমাজকর্মের নানাবিধ পদ্ধতি প্রয়োগ করা হয়। এখানে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির ব্যবহারই বেশি হয়। কোনো কিশোরের অপরাধের কারণ উদঘাটন থেকে শুরু করে তার সংশোধন ও পূর্নবাসন কার্যক্রম পর্যন্ত সব ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা অনুসরণ করা হয়। এছাড়া অভিযুক্ত কিশোর সম্পর্কে যাবতীয় তথ্য অনুসন্ধানের জন্য সমাজকর্মী Case Study করতে পারেন। এক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়। যেমন- Study, Diagnosis, Treatment, Evaluation. প্রভৃতি। এছাড়া Prognosis, Referral, Follow-up ইত্যাদি প্রক্রিয়াও কিশোর-কিশোরীর উন্নয়নে ব্যবহার হয়ে থাকে। পরিশেষে বলা যায়, কিশোর অপরাধীরা মূলত বয়সজনিত অপরিপক্কতার কারণে নানারকম নেতিবাচক কাজে জড়িয়ে পড়ে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংশোধন প্রতিষ্ঠানে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয়তা আছে।

215

Related Question

View All
উত্তরঃ

মাঠকর্মী যে সকল নিয়ম-নীতির মাধ্যমে তার কার্য সম্পাদন করে তাকে মাঠকর্ম নীতি বলা হয়।

307
উত্তরঃ

ক্লিনিক্যাল সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতির পেশাগত অনুশীলন। এ শাখায় মনো-সামাজিক সামঞ্জস্যহীনতা, অক্ষমতা বা আংশিক অক্ষমতা অথবা আবেগীয় ও মানসিক সামঞ্জস্যহীনতার প্রতিকার ও প্রতিরোধে কাজ করে।

সাধারণত শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা, যেমন- প্রিয়জনের মৃত্যু, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্যকলহ, বিবাহ বিচ্ছেদ, চাকরি হারানো ইত্যাদির ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবর্তন আসে। এক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম সাহায্যার্থীকে সাইকোথেরাপি এবং পরামর্শ সেবার মাধ্যমে সমস্যা সমাধানে সাহায্য করে থাকে।

496
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত তালবাড়িয়া গ্রামের মানুষ মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সব চাহিদা পূরণ করতে হয় সেগুলোই মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ না করলে পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। প্রতিটি মানুষের এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। যদি কেউ এগুলোর বেশিরভাগ পূরণ করতে না পারে তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

উদ্দীপকে তালবাড়িয়া গ্রামের মানুষ তিনবেলা ঠিকমতো খেতে পারে না। তাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পায় না। এমনকি অসুস্থ হলেও তারা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়। অথচ খাদ্য, শিক্ষা, চিকিৎসা মানুষের মৌলিক মানবিক অধিকার। আর তালবাড়িয়া গ্রামের মানুষ এ সকল মৌলিক মানবিক অধিকার ভোগ করতে পারছে না। তাই বলা যায়, তালবাড়িয়া গ্রামের মানুষরা মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত।

198
উত্তরঃ

উদ্দীপকে সরকারের গ্রামীণ সমাজসেবা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে।

গ্রামীণ সমাজসেবা কর্মসূচি মূলত গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব সম্পদ ও সরকারের সহায়তার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে। এছাড়া বিভিন্ন সংগঠন সৃষ্টির মাধ্যমে জনগণকে সংগঠিত করে তোলে। গ্রামের দরিদ্র ও ভূমিহীন কৃষক, বেকার, দরিদ্র মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের উপার্জনক্ষম করে তোলা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

গ্রামীণ অর্থনীতির কাঠামো সুদৃঢ় করার জন্য কুটির শিল্পের প্রসারে সহায়তা করা এবং গ্রামের সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ এবং এ বিষয়ে উদ্বুদ্ধ করাও গ্রামীণ সমাজসেবা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এর বাইরে নিরক্ষরতা ও অজ্ঞতা দূরীকরণে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করা, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি পরিচলিত হয়। গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যেও এ কর্মসূচি কাজ করে থাকে। গ্রামের জনগণের মধ্যে পুষ্টিজ্ঞান, খাবার স্যালাইন তৈরি, বিশুদ্ধ পানির ব্যবহার, শিশু যত্ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দান, শিশু, যুবক, মহিলা, প্রতিবন্ধী প্রভৃতির জন্য বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করে। শারীরিক প্রতিবন্ধী এবং অক্ষমদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে। একইসাথে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করে।

সামগ্রিকভাবে বলা যায়, গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি কাজ করে থাকে।

188
উত্তরঃ

প্রতিটি কাজের সফলতা-বিফলতা বিশ্লেষণ করাই হলো মূল্যায়ন।

339
উত্তরঃ

পরিবার গঠনে বিবাহের গুরুত্ব অপরিসীম।

বিবাহ হচ্ছে এমন একটি কার্যপ্রণালি যার মাধ্যমে পরিবার গড়ে ওঠে। মূলত বিবাহ হচ্ছে পরিবার গঠনের উপায়। কেননা একজন নারী এবং একজন পুরুষের মাঝে পারিবারিক জীবনের সূচনা ঘটিয়ে দেয় বিবাহ। বিবাহ ছাড়া পরিবার গঠন অসম্ভব।

530
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews