১৯৮০-এর দশকের শেষ দিকে এরশাদ সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকে। এসময় দেশব্যাপী দুর্নীতি, সুশাসনের অভাব, নাগরিক অধিকার খর্ব করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দমনপীড়ন জন-অসন্তোষকে বাড়াতে থাকে। এর মধ্যে ১৯৮৮ সালের নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলা হয়। ফলত আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।

Updated: 10 months ago
উত্তরঃ

দু-হাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাঈদ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

স্বৈরাচারী সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের জেলজুলুম ও হয়রানির মধ্য দিয়ে বাংলাদেশে রাজনীতিকে প্রায় অসম্ভব করে তোলে।

২০০৮ সালে হাসিনা সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করে। কিন্তু এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে কৌশল করে জয় নিশ্চিত করে শাসন ক্ষমতাকে কুক্ষিগত করে। আর তা করতে গিয়ে তারা বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অমানুষিক নির্যাতন করে, তাদের জেলজরিমানা করে। এভাবে হয়রানির মাধ্যমে বিরোধী দলের রাজনীতিকে তারা প্রায় অসম্ভব করে তোলে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'গণঅভ্যুত্থানের কথা' রচনায় উল্লিখিত স্বৈরাচারী হাসিনা সরকারের সীমাহীন লুটপাট ও অরাজকতার দিককে নির্দেশ করে।

দুর্নীতি ও ভ্রষ্টাচার আমাদের জাতীয় জীবনের জন্য হুমকিস্বরূপ। এসবের প্রভাবে আমাদের সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা ও বৈষম্য দেখা দিতে পারে। আইনের শাসনও শিথিল হয়ে যেতে পারে। সর্বোপরি দুর্নীতি এমন এক বিষ, যা সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসও করে দিতে পারে।

উদ্দীপকে এরশাদ সরকারের কথা বলা হয়েছে। এক রকম জোর করেই তিনি ক্ষমতায় টিকে ছিলেন। এসময় দেশব্যাপী দুর্নীতি, সুশাসনের অভাব, নাগরিক অধিকার খর্ব করাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দমনপীড়ন জন-অসন্তোষকে তীব্র করে তোলে। একইভাবে 'গণঅভ্যুত্থানের কথা' রচনায়ও স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সরকারের বিভিন্ন সেক্টরে হওয়া সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। সেই সময় সরকার ও তার দোসররা দুর্নীতি ও লুটপাটে আকণ্ঠ নিমজ্জিত ছিল। উদ্দীপকটি আলোচ্য রচনার এ দিককেই নির্দেশ করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'গণঅভ্যুত্থানের কথা' রচনার মূলভাবের আংশিক প্রতিনিধিত্ব করে।

বাঙালিরা কোনো অপশক্তির কাছেই মাথা নত করেনি। দৃঢ়চেতা মনোভাব নিয়ে তারা অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর এই আপসহীন মনোভাবই এ জাতিকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে।
উদ্দীপকে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। আশির দশকের শেষ দিকে তার সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকে। তার সময়ে দেশব্যাপী সীমাহীন দুর্নীতি হতে থাকে। এছাড়াও সুশাসনের অভাব, নাগরিক অধিকার খর্ব করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ওপর তার সরকারের দমনপীড়ন জন-অসন্তোষকে বাড়াতে থাকে। ফলত তার বিরুদ্ধে আন্দোলনের ভিত তৈরি হয়।

'গণঅভ্যুত্থানের কথা' রচনায় ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে দুঃশাসনের অবসান এবং ছাত্র-জনতার বিজয়ের কথা বর্ণিত হয়েছে। এছাড়াও রচনাটিতে ১৯৬৯, ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়া হয়েছে। এসব বিষয় উদ্দীপকে উল্লিখিত হয়নি। সেখানে নব্বইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে সামান্য ধারণা দেওয়া হয়েছে মাত্র। তাই বলা যায়, উদ্দীপকটি আলোচ্য রচনার মূলভাবের আংশিক প্রতিনিধিত্ব করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
189

Related Question

View All
উত্তরঃ

শাসক যখন তার ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে, তখনই জনগণ প্রতিবাদী হয়ে ওঠে এবং গণঅভ্যুত্থান ঘটায়।

একটি আন্দোলনের সঙ্গে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে, তাকেই বলে গণঅভ্যুত্থান। এটি একটি সামাজিক বা রাজনৈতিক আন্দোলন, যেখানে জনগণ তাদের মৌলিক অধিকার, ন্যায্যতা বা অন্য কোনো সমস্যা সমাধানের জন্য বিদ্রোহ করে থাকে। জনগণের বিশাল অংশ, যেমন- শ্রমিক, ছাত্র, সাধারণ মানুষ, সরকার বিরোধী রাজনৈতিক শক্তিও এতে অংশ নিয়ে থাকে। বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালে এমন গণঅভ্যুত্থান ঘটেছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
2.2k
উত্তরঃ

উদ্দীপকের ফরাসি বিপ্লব ছিল শোষণমুক্তির জন্য প্রতিবাদী আন্দোলন। এটি ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই।

যুগে যুগে বিভিন্ন সময় পৃথিবীতে যত আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে, সেগুলোর পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবিচার, দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘন অনুভব করে, তখনই তারা প্রতিবাদী হয়ে ওঠে। অধিকার আদায়ের জন্য লড়াই করে। প্রয়োজনে শত্রুর বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতেও দ্বিধাগ্রস্ত হয় না। 'গণঅভ্যুত্থানের কথা' প্রবন্ধের মূল বিষয় ছিল সকল প্রকার অন্যায়-অত্যাচার, নির্যাতন ও বৈষম্য থেকে মানুষের মুক্তির জন্য প্রতিবাদ। যুগ যুগ ধরে অত্যাচারিত, শোষিত সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমে কীভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল তার স্বরূপ এখানে তুলে ধরা হয়েছে।

উদ্দীপকের 'ফরাসি বিপ্লব'টিও ছিল তেমনই এক প্রতিবাদী সংগ্রাম। রাজপুরুষদের দ্বারা শত শত বছর ধরে নির্যাতিত, শোষিত সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এখানে। দেশের সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। বাংলাদেশের গণঅভ্যুত্থানে যেমন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়, তেমনই 'ফরাসি বিপ্লবেও অনেক মৃত্যুর বিনিময়ে জনতার জয় হয়, রাজতন্ত্রের কবল থেকে ফ্রান্স মুক্ত হয়। তাই ফরাসি বিপ্লব মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
229
উত্তরঃ

উদ্দীপকের ফরাসি বিপ্লবের আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে 'গণঅভ্যুত্থানের কথা' প্রবন্ধে উল্লিখিত বাংলাদেশের তিনটি গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ভূমিকার সাদৃশ্য রয়েছে।

সমাজে যখন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়, শাসকগোষ্ঠী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখনই জনগণ জেগে ওঠে। অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমে আসে। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তারা শোষণকারী শাসকগোষ্ঠীকে নির্মূল করে।

দেশের যেকোনো ক্রান্তিকালে ছাত্র-জনতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দেশের শাসকগোষ্ঠী যখন স্বৈরাচারী হয় তখন দীর্ঘদিনের শোষণে অতিষ্ঠ জনতা রাস্তায় নেমে প্রতিবাদ করে। তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় একতাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ হয়। বাংলাদেশের ইতিহাসে এমনই তিনটি বড় গণঅভ্যুত্থান হয়- ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালে। ১৭৮৯ সালে সংঘটিত 'ফরাসি বিপ্লব'ও ছিল একটি ঐতিহাসিক ঘটনা। অত্যাচারী শোষকগোষ্ঠীর হাত থেকে বাঁচার জন্য ছাত্র-জনতা নেমে এসেছিল রাস্তায়।

উদ্দীপকের ফরাসি বিপ্লবের আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশের গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের সাদৃশ্য রয়েছে। ফরাসি বিপ্লবের সময় অত্যাচারী রাজপুরুষদের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ পথে নেমে আসে। তাদের দমন করার জন্য শাসকেরা বাস্তিল দুর্গে বন্দি করে তাদের ওপর অকথ্য নির্যাতন চালায়। ফলে দেশের সব মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং দুর্বার আন্দোলন গড়ে তোলে। তেমনই বাংলাদেশেও তিনটি অভ্যুত্থান ঘটে। ছাত্ররা শুরুতে প্রতিবাদ করলে তাদের ওপর স্বৈরাচারী শাসক গুলি চালিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করে। ফলে দীর্ঘদিনের শোষিত, নির্যাতিত সাধারণ জনতাও মাঠে নামে। ছাত্র-জনতার সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধে কোণঠাসা স্বৈরাচারী শাসক হার মানতে বাধ্য হয়। অনেক প্রাণের আত্মবলিদানে স্বৈরাচারমুক্ত হয় দেশের মানুষ। তাই বলা যায়, উদ্দীপকের ফরাসি বিপ্লবের আন্দোলনকারীরা যেন বাংলাদেশের তিনটি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদেরই প্রতিরূপ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
182
উত্তরঃ

১৯৬৮ সালের শেষ দিকে আইয়ুব খানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
177
উত্তরঃ

প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদের অপশাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

১৯৮২ সালে একটি নির্বাচিত সরকারকে জোর করে উৎখাত করে ক্ষমতায় আসেন স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। তার দীর্ঘ নয় বছরের শাসনামলে তিনি দেশবাসীর গণতান্ত্রিক অধিকারকে হরণ করেন, বিরোধী দলগুলোর ওপর ভয়াবহ নির্যাতন চালান এবং স্বৈরশাসন কায়েম করেন। ফলে সেই সময় দেশজুড়ে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
131
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews