২০১৫ সালে । দেশের জাতীয় আয়ের পরিমাণ ছিল ৬০,০০০ কোটি টাকা এবং মোট জনসংখ্যা ছিল ১০ কোটি। উত্ত বছরে দেশের মোট ভোগ ব্যয় ১৪৫০০ কোটি টাকা, মোট বিনিয়োগ। ১২২০০ কোটি টাকা এবং সরকারি ব্যয় ৩৮০০ কোটি টাকা। উল্লেখ্য যে, ২০১৪ সালে উক্ত দেশের জনগণের মাথাপিছু আয় ছিল ২৫০০ টাকা

Updated: 9 months ago
উত্তরঃ

যে লেনদেনের সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নেই তাকে হস্তান্তর পাওনা বলে।

উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবার মূল্য যদি চলতি বাজারমূল্যের পরিবর্তে ভিত্তি বছরের বাজারমূল্যে হিসাব করা হয় তবে তাকে প্রকৃত জাতীয় আয় বলে।
প্রকৃত জাতীয় আয়ের ক্ষেত্রে স্বাভাবিক কোনো বছরকে ভিত্তি বছর হিসেবে গ্রহণ করা হয়। মনে করি, ২০১০-১১ অর্থবছরে শুধু পাট উৎপাদনের পরিমাণ ১০,০০০ টন এবং টনপ্রতি মূল্য ৩০,০০০ টাকা। আবার, ২০১৫-১৬ অর্থবছরে পাটের মোট উৎপাদন ৮,০০০ টন এবং টনপ্রতি মূল্য ৪০,০০০ টাকা। এক্ষেত্রে ২০১৫-১৬ অর্থবছরে চলতি বছরের ৪০,০০০ টাকা হিসাবে না ধরে ভিত্তি বছরের দ্বারা প্রকৃত জাতীয় আয় নির্ণয় করা হয়। প্রকৃত ৩০,০০০ টাকা জাতীয় আয় হবে = (৮,০০০ × ৩০,০০০) = ২৪,০০,০০,০০০ টাকা।

উত্তরঃ

২০১৫ সালে দেশটির জিডিপির পরিমাণ নির্ণয় করা হলো-
দেওয়া আছে,

মোট ভোগ ব্যয় (C) = ১৪,৫০০ কোটি টাকা

মোট বিনিয়োগ (1) = ১২,২০০ কোটি টাকা

সরকারি ব্যয় (G) = ৩,৮০০ কোটি টাকা

আমরা জানি

GDPC+I+G

= (১৪,৫০০ + ১২,২০০ + ৩,৮০০) কোটি টাকা

= ৩০,৫০০ কোটি টাকা

২০১৫ সালে দেশটির জিডিপির পরিমাণ ৩০,৫০০ কোটি টাকা।

উত্তরঃ

২০১৫ সালে A দেশের মাথাপিছু আয় নির্ণয় :
দেওয়া আছে

জাতীয় আয় = ৬০,০০০ কোটি টাকা

মোট জনসংখ্যা = ১৩ কোটি

মাথাপিছু আয় = জাতীয় আয়

মোট জনসংখ্যা

= ৬০,০০০ কোটি টাকা

১৩ কোটি

= ৪,৬১৫.৩৮ টাকা

A দেশের ২০১৫ সালের মাথাপিছু আয় ৪,৬১৫,৩৮ টাকা। যেখানে ২০১৪ সালে দেশের জনগণের মাথাপিছু আয় ছিল ২,৫০০ টাকা। অর্থাৎ ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে দেশটির মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে = (৪,৬১৫.৩৮ – ২,৫০০) = ২,১১৫.৩৮ টাকা। সুতরাং ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালের জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।

116

Related Question

View All
উত্তরঃ

কোনো দেশের মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনসামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় আয় বলে।

261
উত্তরঃ

জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।
জীবনযাত্রার মানের সাথে ব্যয়যোগ্য আয়ের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান।
কেননা জাতীয় আয় থেকে সকল প্রকার কর, ব্যবসায়ের অবণ্টিত মুনাফা এবং মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে তার সাথে
হস্তান্তরযোগ্য আয় (যেমন- বেকার ভাতা, বৃদ্ধ বয়সের পেনশন) যোগ করে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। তাহলে এই ব্যয়যোগ্য আয় দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশে নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলে দেশের বেকার সমস্যার সমাধান করতে সক্ষম হবে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তাই বলা যায়, ব্যয়যোগ্য আয়ের সাথে জীবনযাত্রার মান সম্পর্কিত।

370
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজারমূল্যরে মোট জাতীয় উৎপাদন বলে।
উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হলো।
এখানে

GNP = মোট জাতীয় উৎপাদন

C- মোট ভোগ ব্যয় ৩,০০০ কোটি ডলার

1= মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ৩,০০০ কোটি ডলার

G = মোট সরকারি ব্যয় ২,০০০ কোটি ডলার

X = মোট রফতানি ৩,০০০ কোটি ডলার

M = মোট আমদানি ২,০০০ কোটি ডলার

আমরা জানি,

GNPC+1+G+(X-M)

= ৩,০০০ + ৩,০০০ + ২,০০০+ (৩,০০০-২,০০০)

= ৮,০০০ + ১,০০০ = ৯,০০০ কোটি ডলার

উদ্দীপকের প্রতিষ্ঠানের মোট জাতীয় উৎপাদন ৯,০০০ কোটি ডলার

246
উত্তরঃ

কোনো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের মোট আয়ের সমষ্টিকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।

উদ্দীপকে উল্লিখিত ক ও খ দেশের মাথাপিছু আয় নির্ণয় করা হলো:
'ক' দেশের মাথাপিছু আয় নির্ণয় :

এখানে,
GNP = মোট জাতীয় উৎপাদন
C = মোট ভোগ ব্যয় ৩,০০০ কোটি ডলার

1 = মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ৩,০০০ কোটি ডলার

G = মোট সরকারি ব্যয় ২,০০০ কোটি ডলার
X = মোট রফতানি ৩,০০০ কোটি ডলার
M = মোট আমদানি ২,০০০ কোটি ডলার
D = অবচয় বা মূলধনজনিত ব্যয় ৪০০ কোটি ডলার
আমরা জানি,

GNPC+I+G+(X-M)

=৩.০০০+৩.০০০+২.০০০+(৩.০০০+২.০০০)

= ৮.০০০+১.০০০

= ৯.০০০ কোটি ডলার

এখন,
জাতীয় আয় (NI) = GNP - D

= ৯.০০০-৪০০

= ৮,৬০০ কোটি ডলার

সুতরাং,

মাথাপিছু আয় = জাতীয় আয় .=. ডলার

জনসংখ্যা

দেশের মাথাপিছু আয় নির্ণয় :
এখানে

GNP = মোট জাতীয় উৎপাদন
C = মোট ভোগ ব্যয় ২,০০০ কোটি ডলার
1= মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ২,৫০০ কোটি ডলার
G = মোট সরকারি ব্যয় ১,৫০০ কোটি ডলার
X = মোট রফতানি ২,৫০০ কোটি ডলার
M = মোট আমদানি ১,২০০ কোটি ডলার
D = অবচয় বা মূলধনজনিত ব্যয় ৩০০ কোটি ডলার
আমরা জানি,

GNPC+I+G+ (X - M)

= ২,০০০ + ২,৫০০ + ১,৫০০ + (২,৫০০ – ১,২০০)

= ৬,০০০ + ১,৩০০= ৭,৩০০ কোটি ডলার
এখন,

জাতীয় আয় (NI) = GNP-D

= ৭,৩০০ - ৩০০

= ৭,০০০ কোটি ডলার

সুতরাং

মাথাপিছু আয় = জাতীয় আয় =.= ৩,৫০০ ডলার

জনসংখ্যা

ক ও খ দেশের মাথাপিছু আয়ের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায়, খ দেশের তুলনায় ক দেশের মাথাপিছু আয় (৪,৩০০ -৩,৫০০) = ৮০০ ডলার বেশি। এক্ষেত্রে খ দেশের তুলনায় ক দেশের অর্থনৈতিক অবস্থা ভালো বলে প্রতীয়মান হয়।

243
উত্তরঃ

কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধনের সাহায্যে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।

420
উত্তরঃ

কোনো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের মোট আয়ের সমষ্টিকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
মাথাপিছু আয় পরিমাপ করার জন্য প্রথমে দেশের মোট জাতীয় আয় পরিমাপ করতে হয়। অতঃপর মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে দেশের প্রতিটি ব্যক্তির আয় নির্ণয় করা হয় এবং এটি মানুষের জীবনযাত্রার মানকে নির্দেশ করে। মাথাপিছু আয় পরিমাপের সূত্রটি নিম্নরূপ:
মাথাপিছু আয় = জাতীয় আয়

জনসংখ্যা

295
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews