৪র্থ এবং ৫ম শ্রেণির আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও।

Updated: 4 months ago
উত্তরঃ

ক. ৪র্থ ও ৫ম শ্রেণির আয়তলেখের তুলনা করে বর্ণনা দেওয়া হলো:
৪র্থ শ্রেণিতে ১৯ মিনিট অথবা এর চেয়ে কম সময় বাসায় পড়ালেখা করে ২ জন শিক্ষার্থী কিন্তু ৫ম শ্রেণিতে ১৯ মিনিট অথবা এর চেয়ে কম সময় কোনো শিক্ষার্থীই বাসায় পড়ালেখা করে না।
খ. ৪র্থ শ্রেণিতে সরচেয়ে বেশি ৬ জন শিক্ষার্থী বাসায় ৬০ – ৭৯ মিনিট পড়ালেখা করে। কিন্তু ৫ম শ্রেণিতে সবচেয়ে বেশি ৮ জন শিক্ষার্থী ২০- ৩৯ মিনিট পড়ালেখা করে।
গ. ৪র্থ ও ৫ম উভয় শ্রেণিতে ৪ জন করে শিক্ষার্থী ৮০ - ৯৯ মিনিট বাসায় পড়ালেখা করে।
ঘ. ৪র্থ শ্রেণিতে কোনো শিক্ষার্থীই ১০০ - ১১৯ মিনিট বাসায় পড়ালেখা করে না। কিন্তু ৫ম শ্রেণিতে ১ জন শিক্ষার্থী ১০০ – ১১৯ মিনিট বাসায় পড়ালেখা করে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
314

১. কোনো একটি মাদরাসার ৪র্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণি দুইটিতে দেওয়া আছে। 

৪র্থ শ্রেণি৩০, ৯০, ৪০, ১০, ৫০, ৪০, ৮০,
৬০,৪০, ৮০, ৬০, ৮০, ২০, ৬০,
২০,৭০, ৫০, ১০, ৭০,৬০ মিনিট

(১) প্রতি শ্রেণিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত?

(২) ৪র্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় কর।

(৩) নিচের খালি ঘরগুলো পূরণ কর এবং আয়তলেখ আঁক।

৫ম শ্রেণি২০, ৬০, ৯০, ৩০, ২০, ২০, ১১০,
৬০, ২০, ২০, ৪০, ৫০, ৭০, ৮০,
৬০, ৩০,২০, ৯০, ৯০, ৬০ মিনিট

(৪) ৪র্থ এবং ৫ম শ্রেণির আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও।

(৫) একই জরিপ নিজেদের শ্রেণিতে কর এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণি ও আয়তলেখ আঁক।

২. নিচের আয়তলেখটি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসা থেকে মাদরাসায় আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা।

(১) ৫ম শ্রেণির কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে?

(২) কোন শ্রেণিব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি?

(৩) শতকরা কতজন শিক্ষার্থীর মাদরাসায় আসতে ৩০ মিনিটের বেশি সময় লাগে?

(১) সারণির (১), (২), (৩) এবং (৪) খালি ঘরগুলো পূরণ কর।

(২) কোন গ্রামের-

(১) জনসংখ্যা সবচেয়ে বেশি?

(২) আয়তন সবচেয়ে বড়?

(৩) জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?

(৩) কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে?

(৪) হাকিম সাহেব এই ৪টি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন, "আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম।” তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন?

Related Question

View All
উত্তরঃ

৪র্থ শ্রেণিতে সর্বোচ্চ পড়ালেখার সময় ৯০ মিনিট এবং সর্বনিম্ন পড়ালেখার সময় ১০ মিনিট।
৫ম শ্রেণিতে সর্বোচ্চ পড়ালেখার সময় ১১০ মিনিট এবং সর্বনিম্ন পড়ালেখার সময় ২০ মিনিট।
উত্তর: ৪র্থ শ্রেণিতে সর্বোচ্চ সময় ৯০ মিনিট এবং সর্বনিম্ন সময় ১০ মিনিট এবং ৫ম শ্রেণিতে সর্বোচ্চ সময় ১১০ মিনিট এবং সর্বনিম্ন সময় ২০ মিনিট।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
130
উত্তরঃ

৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের যোগফল = (৩০ + ৯০ + ৪০ + ১০ + ৫০ + ৪০ + ৮০ + ৬০ + ৪০ + ৮০ + ৬০ + ৮০ +২০ + ৬০ + ২০ + ৭০ + ৫০ + ১০ + ৭০ + ৬০) মিনিট = ১০২০ মিনিট

৪র্থ শ্রেণির মোট শিক্ষার্থী ২০ জন।
∴৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় = (১০২০ ÷ ২০) মিনিট = ৫১ মিনিট।

আবার, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের যোগফল = (২০ + ৬০ + ৯০ + ৩০ + ২০ + ২০ + ১১০ + ৬০ + ২০ + ২০ + ৪০ + ৫০ + ৭০ + ৮০ + ৬০ + ৩০ + ২০ + ৯০ + ৯০ + ৬০) মিনিট = ১০৪০ মিনিট

৫ম শ্রেণির শিক্ষার্থী সংখ্যা ২০ জন।
∴৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় = (১০৪০ ÷ ২০) মিনিট = ৫২ মিনিট।
উত্তর: ৫১ মিনিট এবং ৫২ মিনিট।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
113
উত্তরঃ

খালি ঘরগুলো পূরণ করি এবং আয়তলেখ আঁকি :

সময় (মিনিট)

শ্রেণি

৪র্থ

৫ম

ট্যালি

শিক্ষার্থী সংখ্যা

ট্যালি

শিক্ষার্থীসংখ্যা

০ - ১৯

ll

২

০

২০ - ৩৯

lll

৩

llll lll

৮

৪০ - ৫৯

llll

৫

ll

২

৬০ - ৭৯

llll l

৬

llll

৫

৮০ - ৯৯

llll

৪

llll

৪

১০০ - ১১৯

০

l

১

মোট

২০

২০

আয়তলেখ অঙ্কনের পদ্ধতি:
আনুভূমিক অক্ষ বরাবর প্রতি ৫ ঘর পর পর দাগ দিয়ে চিহ্নিত করি'।
খাড়া অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা চিহ্নিত করার জন্য দাগ, দেই যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে।
আয়তক্ষেত্র অঙ্কন করি যার প্রস্থে সময়ের শ্রেণিব্যবধান এবং উচ্চতায় শিক্ষার্থীর সংখ্যা থাকে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
160
উত্তরঃ

আমার শ্রেণিতে (৫ম শ্রেণিতে) ২৫ জন শিক্ষার্থীর পড়ালেখার সময়ের উপাত্ত (মিনিটে) দেওয়া হলো:

১২৫

৫৫

৩০

৮৫

৯৯

৪৮

১০

২৮

৩০

৬৫

৯০

৯০

৬৫

৪৫

৬৫

৭৮

১০৮

২০

১০

৬৮

৫৫

১৮

১৮

৭০

৯৮

২৫ জন শিক্ষার্থীর পড়ালেখার সময়ের সারণি:

সময় (মিনিট)

শ্রেণি

০ - ১৯

৪

২০ - ৩৯

৪

৪০ - ৫৯

৪

৬০ - ৭৯

৬

৮০ - ৯৯

৫

১০০ - ১১৯

১

১২০ - ১৩৯

১

মোট

২৫

২৭ জন শিক্ষার্থীর পড়ালেখার আয়তলেখ:

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
97
উত্তরঃ

জরিপের আওতায় এসেছে ৫ম শ্রেণির
(২+৪+৫+৬+৮+৭+৪+৩+১) জন শিক্ষার্থী

= ৪০ জন শিক্ষার্থী।
∴৫ম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে।
উত্তর: ৪০ জন।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
156
উত্তরঃ

প্রাপ্ত আয়তলেখ হতে দেখা যায় ২০ – ২৪ শ্রেণি ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৮ জন।
∴২০ - ২৪ শ্রেণি ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি।
উত্তর: ২০- ২৪ শ্রেণি ব্যবধানে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
187
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews