৪৪০০৭৮৫; ৬৮৭০৫০৯; ৭১০৫০৭০। (কথায় লেখ)

Updated: 4 months ago
উত্তরঃ

৪৪০০৭৮৫

সংখ্যাটিতে ডানদিক থেকে তিন ঘর পর এবং এরপর দুই ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৪৪,০০,৭৮৫।

সংখ্যাটিতে নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৪৪, অযুত ও হাজারের ঘরে শূন্য (০), শতকের ঘরে ৭, দশকের ঘরে ৮ এবং এককের ঘরে ৫।

সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়: চুয়াল্লিশ লক্ষ সাত শত পঁচাশি।

৬৮৭০৫০৯

সংখ্যাটিতে ডানদিক থেকে তিন ঘর পর এবং এরপর দুই ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৬৮,৭০,৫০৯।

সংখ্যাটিতে নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৬৮, অযুতের ঘরে ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৭০, শতকের ঘরে ৫, দশকের ঘরে শূন্য (০) এবং এককের ঘরে ৯।

সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়: আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচ শত নয়।

৭১০৫০৭০

সংখ্যাটিতে ডানদিক থেকে তিন ঘর পর এবং এরপর দুই ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৭১,০৫,০৭০।

সংখ্যাটিতে নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৭১, অযুতের ঘরে শূন্য (০), হাজারের ঘরে ৫, শতকের ঘরে শূন্য (০), দশকের ঘরে ৭ এবং এককের ঘরে শূন্য (০)।

সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়: একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর।

253

১। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ:
(ক) বিশ হাজার সত্তর, ত্রিশ হাজার আট, পঞ্চান্ন হাজার চারশ।
(খ) চার লক্ষ পাঁচ হাজার, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর।
(গ) ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর, ত্রিশ লক্ষ নয়শ চার।
(ঘ) পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত।
(ঙ) আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়।
(চ) একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট।
(ছ) নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই।
(জ) তিন হাজার পাঁচশ কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ।
(ঝ) পঞ্চাশ বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার।

২। নিচের সংখ্যাগুলো কথায় লেখ:
(ক) ৪৫৭৮৯; ৪১০০৭; ৮৯১০৭১।
(খ) ২০০০৭৮; ৭৯০৬৭৮; ৮৯০০৭৫।
(গ) ৪৪০০৭৮৫; ৬৮৭০৫০৯; ৭১০৫০৭০।
(ঘ) ৫০৮৭৭০০৩; ৯৪৩০৯৭৯৯; ৮৩৯০০৭৬৫।

৩। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় কর:
(ক) ৭২
(খ) ৩৫৯
(গ) ৪২০৩
(ঘ) ৭০৮০৯
(ঙ) ১৩০০৪৫০৭৮
(চ) ২৫০০০৯৭০৯
(ছ) ৫৯০০০০৭৮৪৫
(জ) ৯০০৭৫৮৪৩২
(ঝ) ১০৫৭৮০৯২৩০০৪।

৪। নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ।

৫। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর: (ক) ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩ (খ) ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭।

৬। সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৭ এবং শেষে ৬ আছে?

৭। ৭৩৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ কর।

Related Question

View All
উত্তরঃ

বিশ হাজার সত্তর

লক্ষঅযুতহাজারশতকদশকএকক
২০০৭০

কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা: ২০,০৭০।

ত্রিশ হাজার আট

লক্ষঅযুতহাজারশতকদশকএকক
৩০০০৮

কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা: ৩০,০০৮

পঞ্চান্ন হাজার চারশ

লক্ষঅযুতহাজারশতকদশকএকক
৫৫৪০০

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা: ৫৫,৪০০।

1.6k
উত্তরঃ

চার লক্ষ পাঁচ হাজার

নিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৪০৫০০০

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা: ৪,০৫,০০০।

সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর

নিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৭০২০৭৫

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা: ৭,০২,০৭৫।

1.9k
উত্তরঃ

ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর।

কোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৭৬০৯০৭০

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা: ৭৬,০৯,০৭০।

ত্রিশ লক্ষ নয়শ চার

কোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৩০০০৯০৪

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা : ৩০,০০,৯০৪।

1.3k
উত্তরঃ

পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত।

কোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৫০৩০২০০৭

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

নির্ণেয় সংখ্যা : ৫,০৩,০২,০০৭।

1.8k
উত্তরঃ

আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়।

কোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৯৮০৭০৫০০৯

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।

যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়।

নির্ণেয় সংখ্যা: ৯৮,০৭,০৫,০০৯।

1.3k
উত্তরঃ

একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট।

কোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
১০২০০০৫৭০৮

এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়।

নির্ণেয় সংখ্যা: ১০২,০০,০৫,৭০৮।

1.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews