৫টির সাথে ১টি টিফিন কেক ফ্রি দেওয়া কোন ধরনের বিক্রয় প্রসার হাতিয়ার? বর্ণনা কর। (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

আজিম ফুডস' টিফিন কেক ৫টির সাথে ১টি ফ্রি দিয়ে বিক্রয় প্রসারের পৃষ্ঠপোষক পুরষ্কার হাতিয়ারটি ব্যবহার করেছে।

পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রমের আওতায় অনেকগুলো স্বল্পমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোক্তা, মধ্যস্বকারবারি ও বিক্রয়কর্মীদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আলাদা হাতিয়ার ব্যবহার করা হয়।
উদ্দীপকে 'আজিম ফুডস' সারাদেশে টিফিন কেক বাজারজাতকরণ করে। এটি চূড়ান্ত ভোক্তাদের ৫টি কেক কিনলে ১টি কেক ফ্রি দিয়েছে। এক্ষেত্রে পণ্য বা সেবা নগদ গ্রহণকারীদেরকে এই পুরস্কার দেওয়া হয়। বিক্রয় বৃদ্ধির জন্য এরূপ পুরষ্কার প্রদান করা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

সুতরাং বলা যায়, ৫টি কেক কিনলে একটি কেক ফ্রি হলো পৃষ্ঠপোষক পুরস্কার, যা ক্রেতাকে পণ্য কয়ে উৎসাহিত করে।

223

Related Question

View All
উত্তরঃ

সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।

315
উত্তরঃ

যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রী বিক্রয় করা হয়, তাকে সুপার স্টোর বলে।
সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়। এ স্টোরে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যদ্রব্যও বিক্রয় করা হয়। আয়তনের দিক দিয়ে সুপার মার্কেটের চেয়ে এটি বড়। এরূপ স্টোরে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। সকল ধরনের পণ্যের সরবরাহ থাকায় সুপার স্টোরে ক্রেতার সমাগম বেশি থাকে।

313
উত্তরঃ

উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা বিপণি।

যেসব খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একই মালিকানা এবং পরিচালনার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ভোক্তাদের নিকট পণ্যসামগ্রী বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তাদের রাজশাহীসহ সারাদেশে ৩০টি শাখা রয়েছে। সকল শাখায় সাইনবোর্ড, ডিসপ্লে মূল্য প্রায় একই রকম। অর্থাৎ তারা সকল শাখায় একই নীতি ও কৌশল প্রয়োগ করে; যা বহুশাখা বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে একটি বহুশাখা বিপণি হিসেবে গণ্য করা যায়।

267
উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির'-এর ঢাকার একটি শাখা বিক্রয় প্রসার কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক।

পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই হলো বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তারা সারাদেশে ৩০টি শাখার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছে। তাদের ঢাকার একাধিক শাখার মধ্যে একটি শাখা অন্য শাখা হতে ১০% কম মূল্যে মিষ্টি বিক্রয় করে। এ শাখাটি ক্রেতাদের নিকট থেকে দ্রুত সাড়া পেতে এবং তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এরূপ ছাড়ের ব্যবস্থা করেছে; যা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্গত। তাদের এরূপ ছাড়ের ফলে ক্রেতারা চূড়ান্ত ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখাবে। এতে তাদের ছাড়ের উদ্দেশ্য অর্জন যেমন সহজ হবে তেমনি ব্যবসায়িক সফলতা অর্জনও ত্বরান্বিত হবে।

সুতরাং বলা যায়, বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকার শাখা কর্তৃক ছাড়ের উদ্যোগ গ্রহণ যৌক্তিক হয়েছে।

251
উত্তরঃ

যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন, বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। যেমন-রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ওয়েবসাইট ইত্যাদি।

316
উত্তরঃ

উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলে।
প্রচার একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয়। প্রচার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। সংবাদ আকারে, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। একটি ওষুধ কোম্পানি কোনো মরণব্যাধির ওষুধ আবিষ্কার করেছে এবং এটি সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনে প্রচারিত হলে তা প্রচার বলে বিবেচিত হবে।

342
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews