উত্তরঃ

কোনো দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যকার সমমুখী সম্পর্ক নির্দেশক রেখা হলো যোগান রেখা।

উত্তরঃ

যখন সময়ের ব্যবধানে কোনো দ্রব্যের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে তখন তাকে সময়গত উপযোগ বলে।

যেমন- জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পেঁয়াজের মৌসুম হওয়ায়, পেঁয়াজের দাম কম থাকে। এ সময়ে পেঁয়াজ মজুদ করে আগস্ট-সেপ্টেম্বর মাসে বিক্রয় করলে বেশি দাম পাওয়া যায়। এখানে পেঁয়াজের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে। আর এই বর্ধিত দামকেই সময়গত উপযোগ বলে।

উত্তরঃ

উল্লিখিত চিত্রটি অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে সংগতিপূর্ণ।

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে বলা হয়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একই দ্রব্য বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। উদ্দীপকে উল্লিখিত চিত্রে লক্ষ করা যায়, OX অক্ষে দ্রব্য তথা পেয়ারার পরিমাণ এবং OY অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম (টাকায়) দেখানো হয়েছে। উদ্দীপকের চিত্রে লক্ষ করা যায় ১ম পেয়ারা থেকে ১২ একক বা aa পরিমাণ উপযোগ পাওয়া যায়। ভোগ বাড়ার সাথে সাথে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পেয়ারা থেকে যথাক্রমে bb1, cc1, dd1  ee1,পরিমাণ উপযোগ পাওয়া যায়। ৬ষ্ঠ পেয়ারা থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ শূন্য। এক্ষেত্রে aa1>bb1> cc1> dd1, > ee1,। এ থেকে বোঝা যায়, পেয়ারার জন্য ভোগ বাড়ার সাথে সাথে ভোক্তার কাছে অতিরিক্ত এককগুলোর উপযোগ ক্রমেই কমে যায়। এবার a1, b1, c1, d1, e1   f1 বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায়। এখানে প্রান্তিক উপযোগ ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে কমেছে।

উত্তরঃ

উল্লিখিত চিত্রটির f1 বিন্দুর পর ভোক্তার পেয়ারা ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে এবং সে পেয়ারা ভোগ থেকে নিজেকে বিরত রাখবে।

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে, নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ভোগ বাড়াতে থাকলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এক পর্যায়ে প্রান্তিক উপযোগ শূন্য হয় এবং এরপর আরও ভোগ বাড়ানো হলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। প্রদত্ত চিত্রে দেখা যায়, ভোক্তা ১ম পেয়ারা ভোগের ক্ষেত্রে ১২ টাকার সমান উপযোগ পেলেও ২য় পেয়ারা থেকে ১০ টাকার সমান উপযোগ পায়। অর্থাৎ ভোগ বাড়ার পর প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে। এভাবে ভোগ বাড়াতে থাকলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। যেমন- চিত্রের <f1 বিন্দুর পর ভোগ বাড়ানো হলে তথা ভোক্তা ৭ম পেয়ারা থেকে (-) gg1, বা (-১ টাকা) পরিমাণ প্রান্তিক উপযোগ লাভ করে।
প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে ভোক্তা সাধারণত দ্রব্য বা সেবা ভোগ বন্ধ করে দেয়। এক্ষেত্রে দ্রব্যটির প্রতি ভোক্তার অতৃপ্তি সৃষ্টি হয়। তবে সময়ের পরিবর্তন হলে আবার উপযোগ লাভ হতে পারে। পরিশেষে বলা যায়, চিত্রের f1 বিন্দুর পর প্রান্তিক উপযোগ ঋণাত্মক হওয়ার ফলে ভোক্তা দ্রব্যটি (পেয়ারা) ভোগ করা হতে বিরত থাকবে।

158

এ অধ্যায়ে ধনতান্ত্রিক বা বাজারব্যবস্থার অধীনে উপযোগ, ভোগ, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, চাহিদা, যোগান, বাজার চাহিদা, বাজার যোগান রেখা ও ভারসাম্য দাম নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়েছে ।

এই অধ্যায় পাঠশেষে আমরা-
উপযোগের ধারণা বর্ণনা করতে পারব
উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারব
মোট উপযোগ যে প্রান্তিক উপযোগের সমষ্টি তা প্রমাণ করতে পারব
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি চিত্র সহকারে ব্যাখ্যা করতে পারব
দাম ও চাহিদার পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
দাম ও যোগানের পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারব ।

Related Question

View All
উত্তরঃ

অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে

182
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ বাড়লে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে। মোট উপযোগ হলো একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টি। আর, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে যে অতিরিক্ত তৃপ্তি পাওয়া যায় তাই প্রান্তিক উপযোগ। যেমন- টিপু ৩টি পেয়ারা ভোগ করে যথাক্রমে ৬, ৪ ও ৩ টাকা সমান উপযোগ পায়। এক্ষেত্রে তার মোট উপযোগ হবে (৬+ ৪+৩) = ১৩ টাকার সমান, এবং প্রান্তিক উপযোগ হবে যথাক্রমে ৬, ২ ও ১ টাকা।

1.7k
উত্তরঃ

X' দ্রব্যের চাহিদা সূচি থেকে 'ক' ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করা হলো

প্রদত্ত রেখাচিত্রে ভূমি (OX) অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব (OY) অক্ষে দাম পরিমাপ করা হয়েছে। চাহিদা সূচি অনুযায়ী 'X' দ্রব্যের প্রতি এককের দাম ২০ টাকা, ১৫ টাকা ও ১০ টাকা হলে তার চাহিদা হয় যথাক্রমে ৫ কুইন্টাল (বিন্দু দ্বারা নির্দেশিত), ১০ কুইন্টাল (বিন্দু ৮ দ্বারা নির্দেশিত) এবং ১৫ কুইন্টাল (বিন্দু দ্বারা নির্দেশিত)। এখন দাম ও চাহিদার পরিমাণ নির্দেশক ৮৩ কিন্দুগুলো যোগ করে DID, রেখাটি পাওয়া যায়। এটি হচ্ছে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত 'ক' ব্যপ্তির চাহিদা রেখা। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকায় 'ক' ব্যক্তির চাহিদা রেখাটি বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়েছে।

 

419
উত্তরঃ

ক' ও 'খ' ব্যক্তির চাষিদার পরিমাণ যোগ করে 'X' দ্রব্যের বাজার চাহিদা পাওয়া যায়। নিম্নে বাজার চাহিদার সাথে 'ক' ব্যক্তির চাহিদা তুলনা করা হলো-

প্রতি একক দ্রব্যের দাম (টাকায়

ক' ব্যক্তির চাহিদার পরিমাণ Q) (কুইন্টাল)

'খ' ব্যক্তির চাহিদার পরিমাণ Q: (কুইন্টাল

বাজার চাহিদার পরিমাণ ০-০ (কুইন্টাল)

২০

১২

১৫

১০

১১

২১

১০

১৫

১৫

৩০

প্রদত্ত সূচির ভিত্তিতে X দ্রব্যের বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলো-

চিত্রে OX অক্ষে দ্রব্যের চাহিদার পরিমাণ এবং OY অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। D,D, হলো 'ক' ব্যক্তির চাহিদা রেখা এবং D,D, হলো 'খ' ব্যক্তির চাহিদা রেখা। 'ক' ও 'খ' ব্যক্তির চাহিদার পরিমাণ যোগ করে বাজার চাহিদা পাওয়া যায়, যা D'D' রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত চাহিদার সাহায্যে বাজার চাহিদা পাওয়া গেলেও উভয় চাহিদা রেখার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ব্যক্তিগত চাহিদা রেখা কেবল একজন ব্যক্তির চাহিদার পরিমাণ নির্দেশ করে। অন্যদিকে বাজার চাহিদা বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিগত পরিমাণকে প্রকাশ করে, তাই বাজার চাহিদার পরিমাণ ব্যক্তিগত চাহিদার পরিমাণ থেকে সবসময় বেশি হয়। আবার, বাজার চাহিদা রেখা এবং ব্যক্তিগত চাহিদা রেখা উভয়ই বামদিক থেকে ডানদিকে, নিম্নগামী হলেও বাজার চাহিদার পরিমাণ বেশি হওয়ায় এ রেখাটি অপেক্ষাকৃত কম ঢাল বিশিষ্ট হয়।

524
উত্তরঃ

ক্রেতার যে আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ্য ও ইচ্ছা থাকে, অর্থনীতিতে তাকে চাহিদা বলে।

234
উত্তরঃ

কোনো দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে।

ভোক্তার আয়, রুচি ও অভ্যাস, ক্রেতার সংখ্যা, বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। যেমন- কোনো দ্রব্যের প্রতি এককের দাম ১০ টাকা হলে, একজন ভোক্তা ৪ একক দ্রব্য ক্রয় করে। দাম কমে ৮ টাকা এবং ৬ টাকা হলে চাহিদা বেড়ে যথাক্রমে ৬, ৮ একক হয়। এক্ষেত্রে দেখা যায়, দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান।

371
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews