10 গ্রাম CaCO3 প্রস্তুত করার লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো। বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না।

Updated: 9 months ago
উত্তরঃ

এক বা একাধিক কোন মৌল বা যৌগের অণুর সংকেত উল্লেখ করে কিছু চিহ্নের সহায়তায় কোন রাসায়নিক পরিবর্তনের সংক্ষেপে লিখিতরূপকে রাসায়নিক সমীকরণ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপ অর্থাৎ ০°C তাপমাত্রা এবং । বায়ুমণ্ডলীয় চাপে কোন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। একই ভাবে, কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন দ্বারা প্রমাণ তাপমাত্রা ও চাপে । মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার বুঝানো হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপক অনুসারে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল। CO₂ এর আণবিক ভর = 12 + (16×2) = 44g

আমরা জানি, মোল সংখ্যা = যৌগের ভর / গ্রাম আণবিক ভর =  4.444 = 0.1

অর্থাৎ বিক্রিয়ায় 0.1 মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া। এ বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এবং পরস্পর সংযুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে।

CaO + CO2СаСО3 

1 মোল      1 মোল        1 মোল

আবার 1 মোল CaCO3 = 40 + 12 + (16 × 3) = 100g

1 মোল CaO = 40 + 16 = 56g

এবং 1 মোল CO2 = 12 + (16 × 2) = 44g

অর্থাৎ, 100g CaCO3 প্রস্তুত করতে প্রয়োজন = 56 g CaO

 1g CaCO3 প্রস্তুত করতে প্রয়োজন  = 56100g CaO 

 10 g CaCO₃ প্রস্তুত করতে প্রয়োজন = 56 ×10100 g CaO 

                                                                  = 5.6g CaO

একইভাবে, 100 g CaCO₃ প্রস্তুতে প্রয়োজন = 44g CO2

 1g CaCO3 প্রস্তুতে প্রয়োজন = 44 100 g CO2 

 10g CaCO3 প্রস্তুতে প্রয়োজন = 44×10 100 g CO2 

                                                      = 4.4g CO2 

অর্থাৎ 10 g CaCO3 প্রস্তুত করতে 4.4g CO2 প্রয়োজন হলেও 5.6g CaO এর স্থলে 5g CaO ব্যবহৃত হয়েছে। ফলে 4.4g CO2 সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারে নি।

 অতএব, প্রত্যাশিত উৎপাদ প্রস্তুতির লক্ষ্যে গৃহীত বিক্রিয়ক CaO এর 5.6-5 = 0.6 গ্রাম ঘাটতিই প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার জন্য দায়ী। 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
423

রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, যা পুণগত বিশ্লেষণ এবং পরিমাণগত বিশ্লেষণ। কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনান্ত করার পদ্ধতির নাম গুণগত বিশ্লেষণ এবং কোনো পদার্থের পরিমাণ নির্ণয়ের পদ্ধতির নাম পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়। এসব হিসাব-নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলা হয়। রাসায়নিক গণনায় কোনো পদার্থ এর পরিমাণ অনেক সময়েই মোল এককে প্রকাশ করা হয়। এই অধ্যায়ে তোমরা মোল কী, মোল দিয়ে হিসাব-নিকাশ কীভাবে করা হয়, মোলের হিসাব-নিকাশ থেকে কীভাবে ঘনমাত্রার হিসাব করা হয়। এই বিষয়গুলো জানতে পারবে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা
 

• মোলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারব ।
• নির্দিষ্ট ঘনমাত্রার প্রবণ প্রস্তুত করতে পারব।
• প্রদত্ত তথ্য ও উপাত্ত ব্যবহার করে যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারব।
• শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে পারব।
• মৌল ও যৌগমূলকের প্রতীক সংকেত ও যোজনী ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লিখতে এবং সমতা বিধান করতে পারব।
• রাসায়নিক সমীকরণের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক ও উৎপাদের ভরভিত্তিক গাণিতিক
° সমস্যা সমাধান করতে পারব।
• তুঁতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করতে পারব।
• নিত্তি ব্যবহার করে রাসায়নিক দ্রব্য পরিমাপ করতে সক্ষম হব।

Related Question

View All
উত্তরঃ

পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তা-ই সংশ্লিষ্ট পদার্থের এক মোল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
904
উত্তরঃ

যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ পায় তাকে ঐ যৌগের স্থূল সংকেত বলে। যেমন-হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত হলো 2 : 2 বা 1 : 1 । অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের স্থূল সংকেত হলো HO । আবার যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ঐ যৌগের আণবিক সংকেত বলে। যেমন- হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত হলো H2O2

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.9k
উত্তরঃ

উদ্দীপকের দ্রবণদ্বয় হলো হাইড্রোক্লোরিক এসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারের দ্রবণ। এ দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এসিড ও ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড নামক লবণ ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি নিম্নরূপ-

HCl + NaOH = NaCl + H2O

NaCl লবণের সংযুতি নির্ণয় :

NaCl এর আপেক্ষিক আণবিক ভর = 23 + 35.5 = 58.5

যৌগটিতে,

সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর = 23

এবং ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর = 35.5

সোডিয়ামের সংযুতি  = 23 58.5×100% =39.32%

এবং ক্লোরিনের সংযুতি = 35.5 58.5×100%=60.68%

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
608
উত্তরঃ

দ্রবণে HCI এর পরিমাণ = 4g

HCI এর মোল সংখ্যা =  4 36.5 মোল = 0.1095 মোল [ HCI এর আণবিক ভর = 1 + 35.5 = 36.5]

আবার,

100 mL দ্রবণে HCI দ্রবীভূত আছে = 0.1095 মোল

1000 mL  “    HCI        ”          "     0.1095 ×1000 100 মোল

                                                      = 1.095 মোল

অর্থাৎ HCI দ্রবণের ঘনমাত্রা = 1.095M

দ্রবণে NaOH এর পরিমাণ = 4g

NaOH এর মোল সংখ্যা = 440 মোল = 0.1 মোল [ NaOH এর আণবিক ভর = 23 + 16 + 1 = 40 ]

আবার,

100 mL দ্রবণে NaOH দ্রবীভূত আছে = 0.1 মোল

1000 mL   “    NaOH      ”            "    = 0.1 × 1000100 মোল

                                                            = 1.0 মোল

অর্থাৎ NaOH দ্রবণের ঘনমাত্রা 1.0 M

সুতরাং, উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
384
উত্তরঃ

এক বা একাধিক কোন মৌল বা যৌগের অণুর সংকেত উল্লেখ করে কিছু চিহ্নের সহায়তায় কোন রাসায়নিক পরিবর্তনের সংক্ষেপে লিখিতরূপকে রাসায়নিক সমীকরণ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
296
উত্তরঃ

এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপ অর্থাৎ ০°C তাপমাত্রা এবং । বায়ুমণ্ডলীয় চাপে কোন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। একই ভাবে, কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন দ্বারা প্রমাণ তাপমাত্রা ও চাপে । মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার বুঝানো হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews