উত্তরঃ

কোনো পদের সঙ্গে সম্বন্ধ না রেখে যে শব্দ মনের ভাব প্রকাশে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, তাকে আবেগ শব্দ বলে। যেমন: মেয়েটির কী কষ্ট!

ভাব প্রকাশের দিক থেকে আবেগ শব্দকে  আটটি ভাগে ভাগ করা যায়। যেমন:

ক. বিস্ময়সূচক আবেগ: যে ধরনের আবেগ শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার মনোভাব প্রকাশ করে, তাকে বিস্ময়সূচক আবেগ শব্দ বলে। যেমন: আরে! তুমি আবার কখন এলে?

খ. প্রশংসাবাচক বাক্য: যেসব আবেগ শব্দে প্রশংসার মনোভাব প্রকাশ পায়, তাকে প্রশংসাবাচক আবেগ শব্দ বলে। যেমন: বাহ! রান্নাটি খুব সুস্বাদু হয়েছে।

গ. বিরক্তিবাচক শব্দ: যে শব্দ দ্বারা অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি প্রকাশ করা হয়, সেসব শব্দকে বিরক্তিবাচক আবেগ শব্দ বলে। যেমন: ছি! এমন কাজটি তুমি করতে পারলে।

ঘ. সিদ্ধান্তবাচক আবেগ শব্দ: যেসব আবেগ শব্দ দ্বারা অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়, যেসব শব্দকে বলা হয় সিদ্ধান্তবাচক আবেগ শব্দ। যেমন: বেশ, তোমার কথাই মানলাম।

ঙ. ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ: যে আবেগমূলক শব্দ দ্বারা আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ পায়, সেসব শব্দকে ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ বলে। যেমন: না, এ কষ্ট অসহ্য।

চ. করুণাবাচক শব্দ: যে শব্দ দ্বারা করুণা বা সহানুভূতিমূলক মনোভাব প্রকাশ পায়, সেসব শব্দকে করুণাবাচক আবেগ শব্দ বলে। যেমন: আহা! মেয়েটির মা-বাবা কেউ নেই।

ছ. সম্বোধনবাচক আবেগ শব্দ: এ ধরনের আবেগ শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন: ‘ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’

জ. আলংকারিক আবেগ শব্দ: যে শব্দ দ্বারা ভাষার আলংকারিক সৌন্দর্য প্রকাশ পায়, তাকে আলংকারিক আবেগ শব্দ বলে। যেমন: দুর পাগল, এসব নিয়ে এত ভাবতে নেই।

উত্তরঃ

শরীর ভালো হলে তুমি কাজ করবে নতুবা বসে থাকবে। = যোজক।

উত্তরঃ

কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। = বিশেষণ।

উত্তরঃ

আমার কিছু বলার নেই। = সর্বনাম।

উত্তরঃ

সবাই কফি খেতে চাচ্ছে। = সর্বনাম।

উত্তরঃ

আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে। = অনুসর্গ।

উত্তরঃ

এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। = ক্রিয়াবিশেষণ।

উত্তরঃ

ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে। = আবেগ।

উত্তরঃ

বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। = বিশেষ্য।

13

Related Question

View All
উত্তরঃ

১. শব্দের আদিতে ম-ফলা: শব্দের প্রথমে ম-ফলা যুক্ত হলে ম-ফলার উচ্চারণ হয় না, তবে ঐ বর্ণের সঙ্গে যুক্ত স্বরবর্ণটি সানুনাসিক হয়।

উদাহরণ: স্মরণ (শোঁরন্), শ্মশান (শঁশান্), স্মিত (স্মিত্)।

২. অঘোষ ব্যঞ্জনের সঙ্গে ম-ফলা: ম-ফলা ক, চ, ট, ত, প, শ, ষ, স এই অঘোষ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে ম-ফলার উচ্চারণ অক্ষুণ্ণ থাকে এবং যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় তার দ্বিত্ব উচ্চারণ হয়।

উদাহরণ: বিস্ময় (বিশ্শয়), ভস্ম (ভশ্‌শম), রশ্মি (রোশ্‌শমি), গ্রীষ্ম (গৃশ্‌শ)।

৩. ঘোষ ব্যঞ্জনের সঙ্গে ম-ফলা: ম-ফলা গ, জ, ড, দ, ব এই ঘোষ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে ম-ফলার উচ্চারণ অক্ষুণ্ণ থাকে এবং যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় তার দ্বিত্ব উচ্চারণ হয়।

উদাহরণ: পদ্ম (পদ্‌দো), ছদ্ম (ছদ্‌দো), আত্মীয়ে (আত্তীয়ে)।

৪. নাসিক্য ব্যঞ্জনের সঙ্গে ম-ফলা: ম-ফলা ঙ, ঞ, ণ, ন, ম এই নাসিক্য ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে ম-ফলা লুপ্ত হয়। তবে নাসিক্য ব্যঞ্জনটির দ্বিত্ব হয় না, বরং তার নাসিক্য ধ্বনি বজায় থাকে।

উদাহরণ: জন্ম (জন্‌মো), বাঙ্ময় (বাঙ্‌ময়), মৃন্ময় (মৃন্‌ময়)।

৫. হ-এর সাথে ম-ফলা: 'হ' বর্ণের সাথে ম-ফলা যুক্ত হলে ম-ফলার উচ্চারণ অক্ষুণ্ণ থাকে এবং 'হ' বর্ণটির সামান্য নাসিক্য উচ্চারণ হয়, অথবা 'হ' প্রায় লুপ্ত হয়ে ম-এর উচ্চারণ স্পষ্ট হয়।

উদাহরণ: ব্রাহ্মণ (ব্রাম্‌হণ্), ব্রহ্ম (ব্রহ্মো)।


বাংলা শব্দ উচ্চারণে বিভিন্ন ফলার (যেমন: ম-ফলা) সঠিক নিয়ম মেনে চলা ভাষার শুদ্ধতা ও শ্রুতিমাধুর্য রক্ষায় অত্যন্ত জরুরি। এই নিয়মগুলো বাংলা ভাষার ধ্বনিতত্ত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Satt AI
Satt AI
2 weeks ago
820
উত্তরঃ

চর্যাপদ = চোর্‌জাপদ্

উত্তরঃ

রাষ্ট্রপতি = রাশ্‌ট্রোপোতি

উত্তরঃ

প্রত্যাশা = প্রোত্‌তাশা

উত্তরঃ

সংবাদপত্র = শংবাদ্‌পত্‌ত্রো

উত্তরঃ

তন্বী  = তোন্‌নি

উত্তরঃ

চিত্রকল্প = চিত্‌ত্রোকল্‌পো

উত্তরঃ

অন্য = ওন্‌নো

উত্তরঃ

উদ্বেগ = উদ্‌বেগ্‌

1.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews