একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁক

(ক)
7 সে. মি., 4 সে. মি

মনে করি,

একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ a = 7 সে. মি.

এবং অপর একটি বাহু b = 4 সে. মি.

দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন:
(১) যেকোনো রশ্মি BD হতে B-এর সমান করে BC অংশ কেটে নেই।

(২) BC রেখার B বিন্দুতে BE লম্ব আঁকি

(৩) এখন C কে কেন্দ্র করে A-এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি যা BE-কে A বিন্দুতে ছেদ করে।

(৪) A, C যোগ করি। তাহলে △ ABC-ই নির্ণেয় সমকোণী ত্রিভুজ

8 months after

১। কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে, সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে?
ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4

২। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য-
ক. 1 সে.মি., 2 সে.মি. 3 সে.মি.
খ. 3 সে.মি., 4 সে.মি. 5 সে.মি.
গ. 2 সে.মি., 4 সে.মি. 6 সে.মি.
ঘ. 3 সে.মি., 4 সে.মি. 7 সে.মি.

৩। i. একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, ত্রিভুজটি আঁকা যায়।
ii. দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে, ত্রিভুজটি আঁকা যায়।
iii. কোনো ত্রিভুজের একাধিক স্থূলকোণ থাকতে পারে।
আগের পৃষ্ঠার তথ্য অনুসারে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৪। ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে?
(ক) ক্ষেত্রফল
(খ) আয়তন
(গ) দৈর্ঘ্য
(ঘ) পরিসীমা

৫। ত্রিভুজের অন্তঃস্থ কোণ কয়টি?
(ক) ১টি
(খ) ২টি
(গ) 3টি
(ঘ) 4টি

৬। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি?
(ক) 30°
(খ) 45°
(গ) 60°
(ঘ) 90°

৭। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° হলে অপর কোনটি কত ডিগ্রি?
(ক) 30°
(খ) 60°
(গ) 90°
(ঘ) 180°

নিচের চিত্র অনুসারে ৮-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৮। C বিন্দুতে BA রেখার সমান্তরাল রেখা আঁকতে হলে, কোন কোণের সমান কোণ আঁকতে হবে?
(ক) ∠ABC
(খ) ∠ACB
(গ) ∠BAC
(ঘ) ∠CAD

৯। ∠CAD এর সমান নিচের কোনটি?
(ক) ∠BAC + ∠ACB
(খ) ∠ABC + ∠ACB
(গ) ∠ABC+∠ACB + ∠BAC
(ঘ) ∠ABC+∠BAC

১০। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।
(ক) 3 সে.মি., 4 সে.মি., 6 সে.মি
(খ) 3.5 সে.মি., 4.7 সে.মি., 5.6 সে.মি

১১। একটি ত্রিভুজের দুটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।
(ক) 3 সে.মি., 4 সে.মি., 60°
(খ) 3.8 সে.মি., 4.7 সে.মি., 45°

১২। একটি ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।
(ক) 5 সে.মি., 30°, 45°
(খ) 4.5 সে.মি., 45°, 60°

১৩। একটি ত্রিভুজের দুটি কোণ ও প্রথম কোণের বিপরীত বাহু দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।
(ক) 120°, 30°, 5 সে.মি.
(খ) 60°, 30°, 4 সে.মি.

১৪। একটি ত্রিভুজের দুটি বাহু ও প্রথম বাহুর বিপরীত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।
(ক) 5 সে.মি., 6 সে.মি., 60°
(খ) 4 সে.মি., 5 সে.মি., 30°

১৫। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।
(ক) 7 সে.মি., 4 সে.মি.
(খ) 4 সে.মি., 3 সে.মি.

১৬। একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু 5 সে.মি. এবং একটি সূক্ষ্মকোণ 45° দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

১৭। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু A, B ও C.
ক. বিন্দু তিনটি দিয়ে একটি ত্রিভুজ আঁক।
খ. অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব আঁক।
গ. অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয়, ঐ ত্রিভুজটি আঁক।

১৮।

ক. সঠিক পরিমাপে ABC ত্রিভুজটি আঁক।
খ. অতিভুজের পরিমাণ সেন্টিমিটারে নির্ণয় কর এবং ∠ACB এর সমান করে একটি কোণ আঁক।
গ. একটি সমকোণী ত্রিভুজ আঁক, যার অতিভুজ চিত্রে অঙ্কিত ত্রিভুজের অতিভুজ অপেক্ষা 2 সে.মি. বড় এবং একটি কোণ, ∠ACB এর সমান হয়।

১৯। একটি ত্রিভুজের দুটি বাহু a = 3 সে.মি., b = 4 সে.মি. এবং একটি কোণ ∠B = 30°
ক. ∠B এর সমান একটি কোণ আঁক।
খ. একটি ত্রিভুজ আঁক, যার দুই বাহু a ও b এর সমান এবং অন্তর্ভুক্ত কোণ ∠B এর সমান হয়।
গ. এমন একটি ত্রিভুজ আঁক, যার একটি বাহু b এবং ∠B এর বিপরীত বাহু 2a হয়।

২০। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য = 4 সে.মি., b = 5 সে.মি., c= 6 সে.মি.
(ক) একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন কর।
(খ) ত্রিভুজটি অঙ্কন কর। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
(গ) এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন কর যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a ও b এর সমান হয়।
(অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)

২১। AB ও CD দুটি সমান্তরাল সরলরেখা PQ রেখাটি AB ও CD রেখাকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।
(ক) বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন কর।
(খ) দেখাও যে, ∠AEP = ∠CFE
(গ) দেখাও যে, ∠AEF + ∠CFE = ২ সমকোণ

Related Question

View All

মনে করি, একটি ত্রিভুজের তিনটি বাহু a = 3 সে. মি., b = 4 সে. মি. এবং c = 6 সে. মি. দেওয়া আছে। একটি ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন:
(১) যেকোনো রশ্মি BD হতে ৫-এর সমান করে BC অংশ কেটে নেই।
(২) BC রেখার B ও C বিন্দু হতে যথাক্রমে ৮ ও ৪ এর সমান ব্যাসার্ধ নিয়ে BC রেখার একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর A বিন্দুতে ছেদ করেছে।
(৩) A. B এবং A, C যোগ করি। তাহলে ∆ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

8 months after

মনে করি, একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে

a = 3.5 সে. মি. b = 4 সে. মি. এবং c = 5 * 6 সে. মি.

দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন
(১) যেকোনো রশ্মি BD নেই।
(২) BD হতে ৫-এর সমান করে BC অংশ কেটে নেই।

(৩) এখন B ও C-কে কেন্দ্র করে যথাক্রমে ৮ ও a এর সমান ব্যাসার্ধ নিয়ে BC রেখার একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি, বৃত্তচাপ দুইটি পরস্পরকে A বিন্দুতে ছেদ করে।

৪) এখন A, C এবং A, B যোগ করি। তাহলে ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ

8 months after

মনে করি, একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে a = 3 সে. মি. ও b = 4 সে. মি. এবং তাদের অন্তর্ভুক্ত কোণ  B = 60° দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে

অঙ্কন:
(১) যেকোনো রশ্মি BD হতে ৮ এর সমান করে BC অংশ কেটে নেই।
(২) BC রেখাংশের B বিন্দুতে প্রদত্ত  B এর সমান করে CBE আঁকি। BE হতে a এর সমান করে BA' অংশ কেটে নেই। A, C যোগ করি। তাহলে ABC . ই নির্ণেয় ত্রিভুজ।

8 months after

মনে করি, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 3.8 সে. মি. ও b = 4.7 সে.মি. এবং তাদের অন্তর্ভুক্ত কোণ B = 45° দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন:
(১) যে কোন রশ্মি BD হতে ৮ এর সমান করে BC অংশ কেটে নেই।
(২) BC রেখাংশের B বিন্দুতে প্রদত্ত B এর সমান করে CBE আঁকি।
(৩) BE হতে BA = a কেটে নেই।
(8) A, C যোগ করি। তাহলে ABC - ই নির্ণেয় ত্রিভুজ।

8 months after

মনে করি, একটি ত্রিভুজের একটি বাহু a = C(5,7) মি. এবং এর সংলগ্ন দুইটি কোণ B = 30° C = 45° দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন:
(১) যে কোন রশ্মি BD হতে a এর সমান করে BC অংশ কেটে নেই।
(২) BC রেখাংশের B ও C বিন্দুতে B ও C এর সমান করে যথাক্রমেCBE ওBCF আঁকি। BE ও CF রশ্মিদ্বয় পরস্পরকে A বিন্দুতে ছেদ করে। তাহলে,ABC ই নির্ণেয় ত্রিভুজ।

8 months after

মনে করি, ত্রিভুজের একটি বাহু a = 4.5 সে. মি. এবং এর সংলগ্ন দুইটি কোণ ∠B = 45° ও ∠C= 60° দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে

অঙ্কন:
(১) যেকোনো রশ্মি BD হতে ৪-এর সমান করে BC অংশ কেটে নিই।
(২) BC রেখাংশের B ও C বিন্দুতে B ও C এর সমান করে যথাক্রমে CBE ও BCF আঁকি। BE ও CF রশ্মিদ্বয় পরস্পরকে A বিন্দুতে ছেদ করে। তাহলেABC- ই নির্ণেয় ত্রিভুজ।

8 months after
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews