সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 11 months ago
উত্তরঃ

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের অগ্রদূত। তিনি ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলায় মিঠাপুকুর থানায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ই ডিসেম্বর এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন।

উত্তরঃ

শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের তিনটি অবদান নিচে লেখা হয়-

 ১. তিনি ১৯০৯ সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 

২. তিনি ১৯১১ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন।

 ৩. তিনি ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।

উত্তরঃ

বিশ্বজুড়ে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। মূলত নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা হিসেবে ১৯৭৭ সাল থেকে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।

উত্তরঃ

নারী-পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন,
"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর

উত্তরঃ

এদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি মনে করতেন, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয় বরং সহযোগিতা প্রয়োজন। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। তাই বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।

উত্তরঃ

১৮৫৭ সালের ৮ই মার্চ নিউইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে। পরবর্তীতে ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ই মার্চকে 'আন্তর্জাতিক নারী দিবস' হিসেবে পালনের ঘোষণা দেয়।

উত্তরঃ

জাতিসংঘের আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘটনার তিনটি প্রেক্ষাপট উল্লেখ করা হলো-
১. ১৮৫৭ সালের ৮ই মার্চ নিউইয়র্ক শহরের নারী পোশাক শ্রমিকের আন্দোলন।
২. ১৯০৮ সালের একই দিনে নিউইয়র্কে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীদের প্রতিবাদ সমাবেশ।
৩. ১৯১০ সালে জার্মান সমাজতাত্ত্বিক কর্তৃক একটি নারী দিবস ঘোষণার দাবি।

147

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews