জীবের বৃদ্ধি ও পরিস্ফুটন নির্ভর করে কোষ বিভাজনের ওপর। 

Related Question

View All
উত্তরঃ

দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াই হলো সিন্যাপসিস।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
83
উত্তরঃ

সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপ্ন ভিত্তি করে ক্রোমোসোমকে চার ভাগে ভাগ করা হয়। যথা--
মধ্যকেন্দ্রিক: সেন্ট্রোমিয়ার ক্রোমাসোমের মাঝখানে অবস্থান করলে এরূপ ক্রোমোসোমকে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক বলে।
উপ-মধ্যকেন্দ্রিক: সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোসোমের মধ্যাঞ্চল থেকে সামান্য একপাশে থাকলে বাহু দুটি অসম দৈর্ঘ্যের হয়। এরূপ ক্রোমোসোমকে উপ-মধ্যকেন্দ্রিক বা সাব-মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে।
উপ-প্রান্তকেন্দ্রিক: ক্রোমোসোমের প্রান্তের কাছাকাছি অংশে সেন্ট্রোমিয়ার অবস্থান করলে এরূপ ক্রোমোসোমকে উপ-প্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম বলে।
প্রান্তকেন্দ্রিক: ক্রোমোসোমের একপ্রান্তে সেন্ট্রোমিয়ার অবস্থান করলে এরূপ ক্রোমোসোমকে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
73
উত্তরঃ

উদ্দীপকের চিত্র: A তে উল্লিখিত প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার টেলোফেজ ধাপ। নিচে টেলোফেজ ধাপে সংঘটিত কার্যাবলি ব্যাখ্যা করা হলো-
কোষ বিভাজনের টেলোফেজ ধাপে অপত্য ক্রোমোসোমসমূহ দুই বিপরীত মেরুতে স্থিরভাবে অবস্থান নেয়। এ পর্যায়ে ক্রোমোসোমগুলোতে আবার জলযোজন ঘটে। ফলে এরা ক্রমান্বয়ে প্রসারিত হয়। ক্রোমোসোমগুলো ক্রমশ সরু ও লম্বা হতে থাকে এবং অদৃশ্য হতে থাকে। এ পর্যায়ের শেষের দিকে ক্রোমোসোমগুলোর চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোসোমের গৌণ কুঞ্চনে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে। ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং স্পিন্ডল ফাইবারগুলো - ধীরে ধীরে বিলুপ্ত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
63
উত্তরঃ

উদ্দীপকের চিত্র-A ও চিত্র-B দ্বারা যথাক্রমে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ও প্রো-মেটাফেজ পর্যায়কে বোঝানো হয়েছে। নিচে এ পর্যায় দুটির তুলনামূলক অবস্থান বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো-

  • প্রো-মেটাফেজ পর্যায়টি স্বল্পস্থায়ী; অন্যদিকে টেলোফেজ পর্যায়টি তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী।
  • প্রো-মেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় অদৃশ্য হয়ে যায়; কিন্তু টেলোফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট হয়।
  • প্রো-মেটাফেজ পর্যায়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডলযন্ত্র তৈরি হতে শুরু করে। যেখানে টেলোফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের কাঠামো অদৃশ্য হয়ে যায়।
  • প্রো-মেটাফেজ ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলমুখী হয়। অন্যদিকে, টেলোফেজে ক্রোমোসোমগুলো বিপরীত দুই মেরুতে অবস্থান করে।
  • প্রো-মেটাফেজের শেষ দিকে ক্রোমোসোমগুলো কুণ্ডলিত হয়ে খাঁটো হতে থাকে। অন্যদিকে, টেলোফেজে ক্রোমোসোমের কুণ্ডলিত ভাঁজ খুলতে থাকে, ফলে ক্রোমোসোম সরু ও লম্বা দেখায়।
  • প্রো-মেটাফেজ দুই মেরুতে অপত্য কোষ তৈরি না হলেও টেলোফেজ পর্যায়ে দুই মেরুতে দুটি অপত্য কোষ তৈরি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
54
উত্তরঃ

মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াই হলো মেটাকাইনেসিস।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
104
উত্তরঃ

প্লাজমোডেজমাটা হলো উদ্ভিদ কোষ প্রাচীরের একটি সূত্রবৎ অংশ যা পাশাপাশি দুটি কোষের সাথে সূক্ষ্ম ছিদ্র পথে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা করে। এটি লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। এটি কোষ থেকে কোষে পানি, আয়ন, পুষ্টি উপাদান এবং রাসায়নিক সংকেত আদান-প্রদানে সহায়তা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
63
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews