A & Z কোম্পানি তাদের জমি জনাব খবির হোসেনের কাছে জামানত হিসেবে রেখে ২ কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে। খবির হোসেনের সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে তাতে অর্থ ফেরত পাওয়ার তারিখ ২০১৯ সালের ১ জানুয়ারি উল্লেখ আছে। হঠাৎ কোম্পানিটি ২০১৮ সালের জুন মাসে বিলুপ্ত হবে বলে ঘোষণা আসে। তাতে তিনি বিচলিত হননি। 

Updated: 9 months ago
উত্তরঃ

শেয়ার মালিকদের প্রাপ্য আয় হলো লভ্যাংশ।

উত্তরঃ

স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় অধিক অনুসরণীয়।
যেসব কোম্পানির আয় স্থিতিশীল বা নিয়মিত নয় সেসব কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি। এ নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে

উত্তরঃ

উদ্দীপকে A & Z কোম্পানি অর্থায়নের জন্য বন্ডের মাধ্যমে ঋণ গ্রহণের কৌশলটি বেছে নিয়েছে।
বন্ড বলতে বোঝায় যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করে। বন্ডের বিপরীতে কোম্পানিকে সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্রাদি জামানত হিসেবে রাখতে হয়।
A & Z কোম্পানি জমি জামানত রেখে ২ কোটি টাকা ঋণ নেয়। চুক্তি মোতাবেক এ অর্থ ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ফেরত দিতে হবে। কারণ কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের একটি নির্দিষ্ট পরিপক্বতার তারিখ থাকে। উক্ত পরিপক্কতার তারিখে বিনিয়োগকারীকে বন্ডে উল্লিখিত লিখিত মূল্য ফেরত দিতে হয়। সুতরাং A & Z কোম্পানি অর্থায়নের জন্য বন্ডে বিনিয়োগের কৌশলটি বেছে নিয়েছে।

উত্তরঃ

উদ্দীপকের A & Z কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রেই জনাব খবির হোসেনের বিনিয়োগের নিরাপত্তা রয়েছে।
যেকোনো প্রতিষ্ঠান সাধারণত জামানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে থাকে। এ জামানতই বিনিয়োগকারীর বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। কেননা ঋণ পরিশোধ করতে না পারলে বিনিয়োগকারী জামানতকৃত সম্পত্তি ক্রোক করতে পারেন।A & Z কোম্পানি তাদের স্থাবর সম্পত্তি জনাব খবির হোসেনের কাছে | জামানত রেখে দুই কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে। জনাব খবির হোসেনের সাথে যে চুক্তি হয়েছিল তাতে অর্থ ফেরত পাওয়ার তারিখ ছিল ২০১৯ সালের ১ জানুয়ারি। কিন্তু কোম্পানিটি হঠাৎ ২০১৮ সালের জুন মাসে বিলুপ্ত হবে বলে ঘোষণা আসে।
জনাব খবিরের চুক্তির ভিত্তিতে এবং স্থাবর সম্পত্তি জামানতের ভিত্তিতে অর্থ বিনিয়োগ করেন। জামানতের ভিত্তিতে যখন বিনিয়োগ

করা হয় তখন যদি ঐ জামানতকারী প্রতিষ্ঠানটি বিলুপ্ত বা অবসায়ন হয় তবে প্রতিষ্ঠানটি তাদের সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীকে অর্থ প্রদান করতে বাধ্য থাকবে। আর যদি বিলুপ্ত না হয় তবে কোম্পানি সর্বপ্রথম তাদের প্রাপ্ত লভ্যাংশ থেকে পাওনাদারের পরিশোধ করবে। সুতরাং A & Z কোম্পানি বিলুপ্ত হোক বা না হোক উভয় ক্ষেত্রেই, জনাব খবির হোসেনের বিনিয়োগের নিরাপত্তা রয়েছে।

133

কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য একেকটি বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এসব বিনিয়োগ হাতিয়ারের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা রয়েছে। এসব বিনিয়োগ হাতিয়ার থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে একজন বিনিয়োগকারীর বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার আগে প্রত্যেকটি বিনিয়োগ হাতিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানা দরকার। এ অধ্যায়ে আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এসব বিনিয়োগ হাতিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের ধারণা বর্ণনা করতে পারব।
  • বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণিবিভাগ করতে পারব।
  • বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারব।
  • বন্ড ও ডিবেঞ্চারের পার্থক্য বর্ণনা করতে পারব
  • লভ্যাংশনীতি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।

Md Asraful hok
Md Asraful hok
1 year ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews