△ ABC-এর M ও N যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু এবং ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় P বিন্দুতে মিলিত হয়েছে।

Updated: 6 months ago
উত্তরঃ

চিত্রে, △ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে M ও N I ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে মিলিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
উত্তরঃ

এখানে, △ ABC এর AB ও AC এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N ; M ও N যোগ করি।

প্রমাণ করতে হবে যে,

MN || BC এবং MN = 12 BC.

অঙ্কন: MN কে Q পর্যন্ত বর্ধিত করি যেন MN = NQ হয়। Q এবং C যোগ করি।

প্রমাণ: △ AMN এবং △ CQN এর মধ্যে

MN = NQ [অঙ্কনানুসারে]

AN = CN  [AC এর মধ্যবিন্দু N]

এবং ∠ANM = ∠CNQ [বিপ্রতীপ কোণ]

সুতরাং △ AMN = △ CQN [বাহ্-কোণ-বাহু উপপাদ্য]

সুতরাং AM = CQ এবং ∠MAN = ∠QCN

আবার M, AB এর মধ্যবিন্দু বলে AM = BM

ফলে, BM = CQ

আবার, ∠MAN = একান্তর ∠QCN বলে AM || CQ বা AB || CQ

অর্থাৎ BM || CQ

এখন, BCQM চতুর্ভুজে BM ও CQ পরস্পর সমান ও সমান্তরাল বলে MQ ও BC পরস্পর সমান ও সমান্তরাল হবে।

সুতরাং MN || BC

আবার, MQ = BC

বা,  MN + NQ = BC [MQ = MN+NQ]

বা, MN + MN = BC [NQ=MN]

বা, 2MN = BC

MN = 12 BC

অতএব MN || BC এবং MN = 12BC (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
উত্তরঃ

এখানে, △ ABC এর ∠B ও ∠C এর সমদ্বিখন্ডকদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করে।

প্রমাণ করতে হবে যে, ∠BPC = 90° + 12 ∠A

প্রমাণ : △ ABC-এ,

∠A+∠B+∠C=180°  [ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°]

বা, 12 ∠B + 12 ∠C = 90° - 12 ∠A __________ (i)

আবার, △ BPC-এ, ∠BPC + ∠PBC+∠PCB = 180°

বা, 12∠BPC+ 12∠ABC+ 12∠ACB = 180°

বা, 12 ∠BPC+12∠B+12∠C= 180°

বা, ∠BPC + 90° - 12∠A = 180° [(i)নং হতে]

বা, ∠BPC = 180° - 90° + 12 ∠A

∠BPC = 90° + 12 ∠A. (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
79

Related Question

View All
উত্তরঃ

তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু। আবার, কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার। যথা: সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
1.5k
উত্তরঃ

ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। আবার, যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর লম্ব- দূরত্বই ত্রিভুজের উচ্চতা। চিত্রে, ABC ত্রিভুজের AE মধ্যমা এবং AD উচ্চতা।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
84
উত্তরঃ

দুইটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুইটি সর্বসম। আবার বিপরীতভাবে, দুইটি রেখাংশ' সর্বসম হলে এদের দৈর্ঘ্য সমান। দুইটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুইটি সর্বসম। আবার বিপরীতভাবে, দুইটি কোণ সর্বসম হলে এদের পরিমাপও সমান।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
83
উত্তরঃ

চিত্রে ∆ABC ও ∆DEF সর্বসম।

একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সর্বতোভাবে মিলে যায়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো সমান।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
94
উত্তরঃ

সমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহু সমান তা সমবাহু ত্রিভুজ। পাশের চিত্রে ABC ত্রিভুজের AB = BC = CA। অর্থাৎ বাহু তিনটির দৈর্ঘ্য সমান। সুতরাং ABC ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
115
উত্তরঃ

বিষমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তা বিষমবাহু ত্রিভুজ। পাশের চিত্রে ABC ত্রিভুজের AB, BC, CA বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর অসমান। সুতরাং ABC ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
196
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews