তারিখঃ ২১.০৬.২০১৯
বরাবর,
সচিব
যোগাযোগ মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
বিষয়ঃ সড়ক দুর্ঘটনার কারণ।
জনাব,
বিনীতি নিবেদন এই যে, আমি আপনার আদেশক্রমে ০১/০১/২০১৯ হতে ২১/০৬/২০১১ তারিখ পর্যন্ত বাংলাদেশে যে সকাল সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে তার সুনির্দিষ্ট কারণ আপনার জ্ঞাতার্থে উল্লেখ করছি। নিচে পয়েন্ট আকারে সড়ক দুর্গটার কারণগুলো উল্লেখ করা হলো।
সড়ক দুর্ঘটনার কারণ
সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটি নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য গাড়ির চালক, পথচারী এবং গাড়ির মালিকদের পাশাপাশি জনসাধারণ যদি নিম্নোক্ত পদক্ষেপগুলো মেনে চলে তাহলে এই দুর্ঘটনা হার অনেকাংশে কমানো সম্ভব।
- অতিরিক্ত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো। টার্নিং-এ ওভারটেকিং করা।
- ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো। অর্থাৎ লাইসেন্সবিহীন ড্রাইভার দিয়ে গাড়ি চালানো ।
- রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস, রোড পার্মিট ও ইন্সুরেন্স না থাকা।
- মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ে মাথায় হেলমেট পরিধান না করা।
- ডানে বামে দিক পরিবর্তনের সময় সংকেত না দেয়া।
- যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করা।
- নেশা বা মদ্য পান অবস্থায় গাড়ি চালানো।
- গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা ।
- সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় না রাখা।
- চোখে ঘুম নিয়ে অথবা অসুস্থ্য, ক্লান্ত অবপস্থায় গাড়ি চালানো।
- একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালানো।
নিম্ন বর্ণিত কারণে যাত্রী সাধারণ দুর্ঘটনার শিকার হয়ে থাকেনঃ
- অন্যমনস্ক হয়ে বা মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় হাঁটা বা রাস্তা অতিক্রম করা।
- রাস্তা পারাপার কিংবা গাড়িতে উঠা অবস্থায় অথবা নামাজের সময় সতর্কতা অবলম্বন না করা।
- অতিরিক্ত যাত্রী বোঝাই গাড়িতে কিংবা গাড়ির ছাদে ভ্রমণ করা।
| প্রতিবেদকের স্বাক্ষর: | প্রতিবেদনের বিষয়: সড়ক দুঘর্টনার কারণ তারিখ: ২১-০৬-২০১৯ প্রতিবেদকের নাম: প্রণয় তির্কী |
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!