'CA' এর পূর্ণরূপ কী? (জ্ঞানমূলক)

Updated: 4 months ago
উত্তরঃ

'CA' এর পূর্ণরূপ হলো- Chronological Age.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
67

Related Question

View All
উত্তরঃ

মেধা হলো ব্যক্তির জ্ঞানগত মানসিক ক্রিয়াগুলোর একটি সমন্বিত বিশেষ মানসিক ক্ষমতা বা সামর্থ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
73
উত্তরঃ

বংশগতসূত্রে প্রাপ্ত সম্ভাবনাকে বিকশিত করার জন্য যথোপযুক্ত পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব বিশেষভাবে দায়ী। অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেয়া যায়, তাহলে ফলাফলে দেখা যায় শিশুর বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। এছাড়া পারিবারিক পরিবেশের আরো অনেক উপাদান যেমন- পিতামাতার শিক্ষা, পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা, পুষ্টি, বাড়ির অবস্থান ও সামাজিক পারিপার্শ্বিকতা ইত্যাদি বুদ্ধির বিকাশের সাথে জড়িত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
57
উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত মানসিক ক্ষমতাটি হলো বুদ্ধি।

ডেভিড ওয়েক্সলারের মতে, “বুদ্ধি হচ্ছে ব্যক্তির এমন বহুমুখী ক্ষমতা যা দ্বারা ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে কাজ করে, যুক্তিযুক্তভাবে চিন্তা করে এবং - পরিবেশের সাথে কার্যকরভাবে প্রতিক্রিয়া করে।” সুতরাং বুদ্ধি ব্যক্তির এমন ক্ষমতা যার দ্বারা সে জগতের সব বিষয় সম্পর্কে অবহিত হতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে 'সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বুদ্ধিকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে যে বিষয়গুলো পাওয়া যায় তা হলো- উদ্দেশ্যের সাথে উপায়ের সামঞ্জস্যকরণ, বস্তুবিবর্জিত সাধারণ চিন্তার ক্ষমতা, নতুন পরিবেশে-মোকাবিলা করা এবং অতীত থেকে অভিজ্ঞতা অর্জন। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ শ্রেষ্ঠ মানসিক ক্ষমতা বলতে বুদ্ধিকেই বোঝানো হয়েছে।

মানুষের জীবনে বুদ্ধি একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বুদ্ধির কমবেশি ব্যবহার ছাড়া মানুষ বাঁচতে পারে না। যার যত বেশি বুদ্ধি থাকবে জীবনে সে তত বেশি সাফল্য লাভ করতে পারবে। তাই বলা যায়, বুদ্ধি হলো কাজ বা আচরণের একটি গুণগত উৎকর্ষের সূচক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
61
উত্তরঃ

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত রীমা ও সীমার বুদ্ধি পরিমাপে প্রয়োগকৃত অভীক্ষাগুলো হলো যথাক্রমে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা এবং দলগত বুদ্ধি অভীক্ষা।

যেসব বুদ্ধি অভীক্ষার সাহায্যে কেবল একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, সেসব অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলে। অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষার সাহায্যে একসাথে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা যায়। এজন্য দলগত বুদ্ধি অভীক্ষায় সময় কম লাগে। অন্যদিকে ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় সময় বেশি লাগে। ব্যক্তিগত 'বুদ্ধি 'অভীক্ষায় অভীক্ষার্থীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে এবং ফলাফল বেশি নির্ভরযোগ্য। অন্যদিকে দলগত অভীক্ষায় অভীক্ষার্থীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে না এবং ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ফলাফল কম নির্ভরযোগ্য। এ অভীক্ষায় অভীক্ষকের পরিশ্রম ব্যক্তিগত অভীক্ষার তুলনায় কম হয়।

ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী কোনো সমস্যার সমাধানে ব্যর্থ হলে অভীক্ষক তাকে সহযোগিতা করতে পারেন। কিন্তু দলগত অভীক্ষায় এরূপ ক্ষেত্রে অভীক্ষার্থীকে কোনো সহযোগিতা করা সম্ভব হয় না।
দলগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা সহজ। কিন্তু ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা কঠিন। দলগত বুদ্ধি অভীক্ষায় ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ব্যয় কম হয়। এ অভীক্ষায় অভীক্ষককে খুব দক্ষ না হলেও চলে। কিন্তু ব্যক্তিগত অভীক্ষায় অভীক্ষককে অবশ্যই দক্ষ হতে হবে। ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে বহুল ব্যবহৃত অভীক্ষা হলো স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভীক্ষা এবং ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা।
অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে আর্মি আলফা অভীক্ষা এবং. আমি বিটা অভীক্ষা উল্লেখযোগ্য।

পরিশেষে বলা যায়, বুদ্ধিকে বাইরে থেকে এককভাবে বস্তু বা পদার্থের মতো পরিমাপ করা যায় না। বুদ্ধি পরিমাপ করতে সুনির্দিষ্ট পদ্ধতিতে কিছু অভীক্ষার প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
57
উত্তরঃ

বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের কারণ বংশগত প্রভাব ও পরিবেশের প্রভাব।

প্রত্যেক ব্যক্তির বুদ্ধি এক রকম নয়। বুদ্ধির আন্তঃব্যক্তিক পার্থক্যে দু'ধরনের কারণ বা প্রভাব লক্ষ করা যায়। যথা- বংশগত প্রভাব ও 'পরিবেশের প্রভাব। পিতা-মাতা বা পূর্বপুরুষদের নিকট থেকে জন্মগতভাবে বুদ্ধির ওপর বংশগতির প্রভাব পরিলক্ষিত হয়। বুদ্ধিতে যেমন বংশগত প্রভাব পড়ে তেমনি আবার পরিবেশের প্রভাবও পরিলক্ষিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
63
উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিমলের ক্ষেত্রে মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা লক্ষণীয়।

যে সব শিশুরা বা ব্যক্তিরা যাদের ব্যুদ্ধ্যঙ্ক ৫১ থেকে ৬৯ এর মধ্যে তারা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শ্রেণির অন্তর্গত। এদের সামাজিক অভিযোজন করার সামর্থ্য কিশোর-কিশোরীদের মতো। এদের মানসিক বয়স সাধারণত ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়। অধিকাংশ ক্ষেত্রে মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা যায় না। এরা সামান্য পড়তে, লিখতে বা সাধারণ হিসাব করতে পারে। অদক্ষ শ্রমিক হিসেবে এরা জীবিকা অর্জন করতে পারে। এরা কারখানায় কাজ করতে পারে। তবে সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় অন্যদের সহায়তা নিতে হয়। এরা খেলাধুলা ও গান-বাজনায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ মৃদু বুদ্ধি প্রতিবন্ধীরা স্বাভাবিক কার্যক্রম সম্পর্কে অবগত থাকে। তাই মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষা লাভের যোগ্য বলে বিবেচনা করা হয়।

উদ্দীপকে দেখা যায়, বিমল লেখাপড়া ও অন্যান্য কাজে খুবই ধীর। অন্যের উপর নির্ভরশীল। তার বুদ্ধ্যঙ্ক ৬৮। সুতরাং বলা যায়, বিমলের মধ্যে মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
58
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews