এখানে, ABCD চতুর্ভুজের ∠A = 85° , ∠B = 80° এবং ∠C = 95° যেহেতু চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ বা 360°.
সেহেতু ABCD চতুর্ভুজ, ∠A+ ∠B+ ∠C+ ∠D = 360°
বা, 85°+ 80° + 95° + ∠D = 360°
বা, 260°+ ∠D = 360°
বা, ∠D = 360° - 260° = 100°
∠D এর মান 100°.
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allনির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। উপাত্তসমূহ হলো:
(i) চারটি বাহু ও একটি কোণ।
(ii) চারটি বাহু ও একটি কর্ণ।
(iii) তিনটি বাহু ও দুইটি কর্ণ।
(iv) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ এবং
(v) দুইটি বাহু ও তিনটি কোণ।
নিম্নবর্ণিত উপাত্ত জানা থাকলে সামান্তরিক আঁকা যায়।
(i) সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া থাকলে সামান্তরিক আঁকা যায়।
(ii) সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকলে সামান্তরিক আঁকা যায়।
রম্বস অঙ্কনের জন্য দুই ধরনের উপাত্ত নিম্নরূপ:
(i) রম্বসের একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকা যায়।
(ii) রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে রম্বস আঁকা যায়।
আয়ত আঁকতে যা যা জানা প্রয়োজন:
(i) দুইটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আয়ত আঁকা যায়।
(ii) একটি কর্ণ ও একটি কোণ জানা থাকলে আয়ত আঁকা যায়।
যেকোনো চতুর্ভুজ অঙ্কন করতে পাঁচটি উপাত্তের প্রয়োজন হয়। তাই তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে 5 - 3 = 2 অর্থাৎ দুইটি কর্ণের দৈর্ঘ্য প্রয়োজন হবে। চতুর্ভুজটি রম্বস হলে এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করবে। তাই কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত' কোণের মান 90°.
আমরা জানি, একটি স্বতন্ত্র চতুর্ভুজ আঁকতে পাঁচটি উপাত্ত প্রয়োজন। কিন্তু রম্বসের চারটি বাহু সমান। অর্থাৎ চার বাহুর পরিবর্তে এক' বাহু এবং অন্য একটি উপাত্ত যেমন কর্ণ বা। কোণ দেওয়া থাকলে রম্বস। আরক্রীয়ায়। আবার, রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলেও রম্বস আঁকা যায়। সুতরাং, রম্বস এঁকেজে কমপক্ষে দুইটি উপাত্তের প্রয়োজন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!