উত্তরঃ

To: tonmoyahmed45@gmail.com
From: tanvirislam06@gmail.com
Subject: বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার অনুরোধ

প্রিয় তন্ময়

আশা করি তুমি প্রবাসে ভালো আছো এবং সুস্থ আছো। তোমার পরিবারের সবার খোঁজও নিই—আশা করি সবাই ভালো আছে।

আমাদের দেশে, বিশেষ করে রাজশাহী অঞ্চলে এবার ভয়াবহ বন্যা হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে, নষ্ট হয়ে গেছে জমির ফসল, ঘরবাড়ি ও গবাদি পশু। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। শিশুরা দুর্ভোগে আছে, পানীয় জল, খাবার এবং ওষুধের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে।

তুমি জানো, আমরা যারা দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই, তারা মিলে একটি ছোট সাহায্য ফান্ড গঠন করেছি। স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণ বিতরণের চেষ্টা করছি। এই পরিস্থিতিতে তোমার মতো প্রবাসী ভাই-বোনদের সহানুভূতি ও সহায়তা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

যদি সম্ভব হয়, তুমি ও তোমার প্রবাসী বন্ধুদের মাঝে বিষয়টি পৌঁছে দাও এবং সামান্য সহায়তা পাঠাও—এমনকি ছোট অঙ্ক হলেও তা অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে। নিচে আমরা ফান্ড কালেকশনের বিস্তারিত তথ্য দিচ্ছি:

তোমার সাহায্যের প্রত্যাশায় রইলাম।
বাংলার এই দুঃসময়ে আমরা সবাই মিলে এগিয়ে আসলে বিপদ কাটিয়ে উঠা সহজ হবে ইনশাআল্লাহ।

শুভ কামনায়,
তানভির ইসলাম 
উপশহর, রাজশাহী 
০১৮৪২৯৮৯১৯৯

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

০২ জুলাই ২০২৫

বরাবর

অধ্যক্ষ 

রাজশাহী সরকারি কলেজ রাজশাহী।

বিষয়: শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন।

মহোদয় 

সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমর আপনার কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ। আগামী মাসের প্রথম সপ্তাহে আদর শিক্ষাসফরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। শিক্ষার সাথে শিক্ষাসফরের গুরুত্ব ওতপ্রোতভাবে জড়িত, তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষাসফরের প্রয়োজনীয়ও অপরিসীম। এর মাধ্যমে আমরা নতুন নতুন স্থান পরিদর্শনের সঙ্গে সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হব। শুধু তাই নয়, এর ফলে শিক্ষামূলক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জ্ঞান লাভ করার সুযোগ পাব। প্রকৃতপক্ষে, শ্রেণিকক্ষের সীমাবদ্ধ পাঠ্যসূচির বাইরে ব্যাবহারিক জীবনে জ্ঞানার্জনের লক্ষ্যে শিক্ষাসফর আমাদের জন্য অত্যন্ত অৎপর্যপূর্ণ। আমর শিক্ষাসফরে কুয়াকাটা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। সমুদ্রসৈকতে সুর্যোদয় ও সুর্যাস্তের দৃশ্য উপভোগ করার সঙ্গে সঙ্গে সমুদ্রের বিভিন্ন মৎস্যশ্রেণিযুক্ত প্রাণী ও সমুদ্রতীরবর্তী বনাঞ্চলের সঙ্গে পরিচিত হতে চাই। শিক্ষাসফরে আমরা তিন দিন কাটাব বলে সিদ্ধান্ত নিয়েছি। এ তিন দিনে আমাদের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে। সম্পূর্ণ টাকা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আপনার অনুমতি পেনে আমর এ টাকার অর্ধেক বহন করতে পারব বলে আশা পোষণ করছি। এ ব্যাপারে আপনার সাহায্য ও সহানুভূতি আমাদের একান্তভাবে কাম্য।

অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের শিক্ষাসফরে যাওয়ার। অনুমতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলে আমরা বিশেষভাবে বাধিত হব।

নিবেদক

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে

নাজ্জার হোসাইন রাজু 

রাজশাহী সরকারি কলেজ

রাজশাহী।


 

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
87

Related Question

View All
উত্তরঃ

চর্যাপদ = চোর্‌জাপদ্

উত্তরঃ

রাষ্ট্রপতি = রাশ্‌ট্রোপোতি

উত্তরঃ

প্রত্যাশা = প্রোত্‌তাশা

উত্তরঃ

সংবাদপত্র = শংবাদ্‌পত্‌ত্রো

উত্তরঃ

তন্বী  = তোন্‌নি

উত্তরঃ

চিত্রকল্প = চিত্‌ত্রোকল্‌পো

উত্তরঃ

অন্য = ওন্‌নো

উত্তরঃ

উদ্বেগ = উদ্‌বেগ্‌

1.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews