ECNEC পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে। একনেকের বিবেচ্য বিষয়াবলিঃ (১) পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে ব্যয়সাপেক্ষ উন্নয়ন প্রকল্পসমূহ যাচাই ও অনুমোদন; (২) বেসরকারি খাতে ১৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যয়সাপেক্ষ বিনিয়োগ প্রকল্পসমূহ যাচাই ও অনুমোদন; (৩) উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা; (৪) বেসরকারি, যৌথ উদ্যোগ ও বিদেশি অংশগ্রহণে গঠিত কোম্পানিসমূহের বিনিয়োগ প্রস্তাব যাচাই; (৫) অর্থনৈতিক ও সংশ্লিষ্ট নীতিগত ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা ও অর্থনৈতিক পরিস্থিতির অগ্রগতি সাধন; (৬) সংবিধিবদ্ধ কর্পোরেশনের অর্থনৈতিক কর্ম সম্পাদন এবং বিশেষতএদের কর্মকান্ডের ফলাফল পর্যালোচনা; (৭) সরকারি প্রতিষ্ঠানের উৎপন্ন পণ্যাদির মূল্য এবং সরকারি সেবা খাতের রেট, ফি ইত্যাদি। ECNEC এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী । আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এর সভাপতি হলেন অর্থমন্ত্রী ।
Related Question
View AllExecutive Committee of the National Economic Council.
ECNEC এর পূর্ণরূপ Executive Committee of the National Economic Council. ECNEC ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি হলেন মাননীয় প্রধানমন্ত্রী।
ECNEC এর পূর্ণরূপ Executive Committee of the National Economic Council.
ECNEC এর পূর্ণরূপ হলোঃ Executive Committee of the National Economic Council. এটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়
ECNEC = Executive Committee of the National Economic Council.
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!