জনাব মফিজ একজন ব্যবসায়ী। তাঁর বন্ধু জলিল একজন চাকরিজীবী। দুজনেই ব্যাংক হিসাব খুলতে আগ্রহী। মফিজ এমন একটি হিসাব খুলেছে যেখান থেকে নির্দিষ্ট পরিমাণ আয় হয়। দু'বন্ধুই ব্যাংকের সাথে লেনদেন করে খুব খুশি। জলিল তাদের মহল্লার জনাব আকরামকে ব্যাংকে হিসাব খুলতে পরামর্শ দিয়েছেন, যা থেকে তিনি উচ্চ হারে আয় করতে পারবেন। জনাব আকরাম সদ্য অবসরপ্রাপ্ত একজন চাকরিজীবী।
স্থায়ী হিসাবের দলিলস্বরূপ ব্যাংক যে রসিদ ইস্যু করে তাকে FDR
(Fixed Deposit Reciept) বলে।
স্থায়ী হিসাব একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। মেয়াদ উত্তীর্ণের আগে গ্রাহক সে অর্থ উত্তোলন করতে পারে না। ব্যাংক স্থায়ী হিসাবে উচ্চ হারে সুদ দেয়। কারণ ব্যাংক নিশ্চিন্তে স্থায়ী হিসাবের টাকা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবহার করে। স্থায়ী হিসাবের দলিল স্বরূপ গ্রাহকের কাছে FDR থাকে।
এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?